India U-19 vs South Africa U-19 2nd ODI Highlights: সিরিজ পকেটে ভারতের, দুরন্ত জয় হাসিল করল বৈভব অ্যান্ড কোম্পানি

India U19 Vs South Africa U19 Highlights: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে ৮ উইকেটে জয়লাভ করল ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সেইসঙ্গে সিরিজেও তারা ২-০ ব্যবধানে এগিয়ে গেল।

India U19 Vs South Africa U19 Highlights: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে ৮ উইকেটে জয়লাভ করল ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সেইসঙ্গে সিরিজেও তারা ২-০ ব্যবধানে এগিয়ে গেল।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Vaibhav Suryavanshi (10)

অধিনায়ক হিসেবে অনন্য রেকর্ড কায়েম করলেন বৈভব সূর্যবংশী

IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Highlights: বজ্রপাত এবং বৃষ্টির কারণে বেশ কয়েকবার বিঘ্নিত হয়েছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইউথ ওয়ানডে ম্য়াচ। এই ম্য়াচে ভারতের সামনে জয়ের জন্য ২৭ ওভারে ১৭৫ রানের টার্গেট দেওয়া হয়েছিল। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২১ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয়লাভ করল। আর সেইসঙ্গে তিন ম্য়াচের এই সিরিজেও ভারত ২-০ ব্যবধানে এগিয়ে গেল। প্রথম ম্য়াচে ভারত ২৫ রানে জয়লাভ করেছিল।

Advertisment

দুর্দান্ত ব্যাটিংয়ের পর অবশেষে আউট হয়ে গেলেন বৈভব সূর্যবংশী। জয়ের জন্য ২৪৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় ক্রিকেট দলকে ২৪ বলে ৬৮ রানের একটি বিধ্বংসী ইনিংস তিনি উপহার দেন। এই ইনিংসে তিনি ১০ বিশাল ছক্কা এবং একটি বাউন্ডারি হাঁকিয়েছেন। আপাতত ভারতীয় ক্রিকেট দল যথেষ্ট স্বস্তিতে রয়েছে। ২ উইকেট পতনের পর আপাতত বেদান্ত ত্রিদেবী এবং অভিজ্ঞান কুণ্ডু ব্যাট করছেন। বজ্রপাতের কারণে আপাতত স্থগিত রয়েছে খেলা।

Vaibhav Suryavanshi Half Century: টিম ইন্ডিয়ার 'ধুরন্ধর', ১০ ছক্কায় বাজিমাত! বৈভবের রুদ্রমূর্তিতে দিশেহারা আফ্রিকা

ইতিপূর্বে, মাত্র ২৪৫ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে দিল ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সোমবার বেনোনিতে দ্বিতীয় ইউথ ওয়ানডে ম্য়াচের আয়োজন করা হয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করতে নামল দক্ষিণ আফ্রিকা। কিন্তু, শুরুটা তারা বেশ খারাপই করেছিল। একটা সময় তো নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট হারাতে শুরু করে। তবে জেসন রাউলস প্রোটিয়া ব্রিগেডকে আরও একবার সম্মানজনক জায়গায় ফিরিয়ে আনলেন। তাঁর ১১৪ রানে ভর করেই আফ্রিকা একটা সম্মানজনক স্কোর খাড়া করতে পারে।

ভারতীয় বোলারদের মধ্যে কিষাণ কুমার সিং ৪ উইকেট শিকার করলে। অন্যদিকে, আর এস অম্বরীশ নিলেন জোড়া উইকেট। এই সিরিজে ১৪ বছর বয়সি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বৈভব সূর্যবংশীর নেতৃত্বে টিম ইন্ডিয়া আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়া ২৫ রানে (ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে) জয়লাভ করেছিল।

ম্যাচ শুরুর আগে...

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে ভারত (India Cricket Team) বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইউথ ওয়ানডে। গত ৩ জানুয়ারি এই সিরিজের প্রথম ম্য়াচটি খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। বৃষ্টি বিঘ্নিত সেই ম্য়াচে তারা ২৫ রানে জয়লাভ করে। এই পরিস্থিতিতে যদি আজকের ম্য়াচটা ভারত জিততে পারে, তাহলেই সিরিজ নিজেদের পকেটে পুরে ফেলতে পারবে।

IND U-19 vs SA U-19 2nd Youth ODI Live Telecast Update: ভারত-আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে শুরুর আগেই চরম দুঃসংবাদ, মাথায় হাত ১৪০ কোটি দেশবাসীর!

কখন-কোথায় দেখবেন?

প্রশ্ন হল, সিরিজ়ের দ্বিতীয় ম্য়াচটি কি টেলিভিশন কিংবা ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে? উত্তরটা হল, না। ভারতে বসে এই সিরিজের কোনও ম্য়াচই টেলিভিশন কিংবা ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে না। কথা ছিল, ম্যাচ সম্প্রচারের যাবতীয় স্বত্ত্ব স্টার স্পোর্টস নেটওয়ার্কের হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ, ভারতীয় ক্রিকেট সমর্থকরা বাড়িতে বসে টেলিভিশনের পর্দায় স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে এই ম্য়াচ উপভোগ করতে পারবেন। অনেকে তো আবার জিও হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখার পরিকল্পনাও করেছিলেন। কিন্তু, ম্য়াচ শুরু হওয়ার কিছুক্ষণ আগেই আসে সেই চরম দুঃসংবাদ। স্টার স্পোর্টসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি পোস্ট করা হয়। সেখানে উল্লেখ করা হয় যে প্রযুক্তিগত ত্রুটির কারণে ম্য়াচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা সম্ভব হচ্ছে না।

IND-u19 vs SA-u19 Highlights, 1st Youth ODI: বৈভবের নেতৃত্বে অনন্য নজির, আগুন জয় টিম ইন্ডিয়ার

ভারতের অনূর্ধ্ব-১৯ টিম স্কোয়াড: 

বৈভব সূর্যবংশী (অধিনায়ক), অ্যারন জর্জ, হরবংশ পাঙ্গালিয়া, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটকিপার), কণিষ্ক চৌহান, আর এস অম্বরীশ, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, কিষান কুমার সিং, মহম্মদ এনান, রাহুল কুমার, উদ্ধব মোহন এবং যুবরাজ গোহিল।

IND U-19 vs SA U-19, Vaibhav Suryavanshi Record: আরও একটি বিশ্বরেকর্ড বৈভবের ঝুলিতে, ১৪ বছর বয়সেই ভাঙলেন পাকিস্তানের অহংকার!

দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ টিম স্কোয়াড: 

জোরিখ ভ্যান শাল্কউইক, আদনান লাগাডিয়ান, মহম্মদ বুলবুলিয়া (অধিনায়ক/উইকেটরক্ষক), জেসন রাউল্স, আরমান মানেক, পল জেমস, ড্যানিয়েল বোসম্যান, ভেন্ডিলে মোবাথা, এনটান্ডো সোনি, জে জে বেসন, ওয়ান্ডা মাজোলা, কর্ন বোথা, মাইকেল ক্রুইস্কেম্প, লেথাবো ফাহলামহলাকা, এনাথি কিৎসিনি।

  • Jan 05, 2026 21:13 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: ৮ উইকেটে জয় ভারতের

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: দ্বিতীয় ইউথ ওয়ানডে ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে দিল। আর সেইসঙ্গে তিন ম্য়াচের এই সিরিজে টিম ইন্ডিয়া অপরাজেয় ২-০ ব্যবধানে এগিয়ে গেল। এই ম্য়াচে বৈভব সূর্যবংশী দুর্দান্ত হাফসেঞ্চুরি করেছেন। অধিনায়ক হিসেবে বৈভব যে লেটার মার্কস পেলেন, তা বলাই বাহুল্য।



  • Jan 05, 2026 21:08 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: জয়ের কাছাকাছি ভারত

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: ২১ ওভারের খেলা হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়া ২ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে। ভারতের জয়ের জন্য আর ২০ রান দরকার।



  • Jan 05, 2026 21:07 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: জয়ের লক্ষ্যে এগোচ্ছে ভারত

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: ভারতীয় ক্রিকেট দল ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে। বেদান্ত ২০ এবং অভিজ্ঞান ২১ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ভারতের ৬০ বলে ৩৮ রান দরকার।



  • Jan 05, 2026 21:05 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: শুরু হল খেলা

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: ফের শুরু হল খেলা। ভারতের সামনে ১৭৪ রানের টার্গেট। ১৩ ওভারে টিম ইন্ডিয়া ১১৫ রান করে ফেলেছে।



  • Jan 05, 2026 19:17 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: আবারও স্থগিত হল খেলা

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: এই নিয়ে দ্বিতীয়বার বজ্রপাতের কারণে স্থগিত হল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইউথ ওয়ানডে ম্য়াচ। ভারত এখনও পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১১৫ রান করেছে। জয়ের জন্য এখনও ১১৫ রান দরকার। আশঙ্কা করা হচ্ছে, খেলা যদি তাড়াতাড়ি শুরু না করা যায়, তাহলে হয়ত ওভার সংখ্যার উপর কোপ পড়তে পারে।



  • Jan 05, 2026 19:05 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: ফের শুরু হল খেলা

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: হালকা বৃষ্টির কারণে কিছুক্ষণ এই ম্য়াচ বন্ধ রাখা হয়েছিল। তবে আবারও শুরু হয়েছে খেলা। ব্যাট করছেন অভিজ্ঞান কুণ্ডু এবং বেদান্ত ত্রিপাঠী।



  • Jan 05, 2026 18:14 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: বজ্রপাতের কারণে আপাতত স্থগিত খেলা

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইউথ ওয়ানডে ম্য়াচ বজ্রপাতের কারণে আপাতত স্থগিত রয়েছে। ভারত আপাতত রয়েছে চালকের আসনে। ১১ ওভার শেষে তারা ২ উইকেট হারিয়ে ১০৩ রান করে ফেলেছে। জয়ের জন্য ৩৯ ওভারে মাত্র ১৪৩ রান দরকার।



  • Jan 05, 2026 18:00 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: হাফসেঞ্চুরি করে আউট বৈভব

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: এবার ফিরে গেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বৈভব সূর্যবংশ। মাইকেল ক্রুইসক্যাম্পের বলে তিনি প্যাভিলিয়নে ফিরে গেলেন। এই ম্য়াচে বৈভব ৬৮ রান করলেন। বড় শট হাঁকাতে গিয়ে তিনি ড্যানিয়েল বশম্যানের হাতে ক্যাচ তুলে দেন। ভারতের দ্বিতীয় উইকেটের পতন হল।



  • Jan 05, 2026 17:53 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: প্রথম উইকেট পড়ল ভারতের, আউট হলেন জর্জ

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: প্রথম উইকেট হারাল ভারতীয় ক্রিকেট দল। অ্যারন জর্জ ১৯ বলে ২০ রান করে আউট হয়ে গেলেন। ৬.৩ ওভারে ভারতের স্কোর ৬৭/১।



  • Jan 05, 2026 17:52 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: ৫০ রান করল ভারত, ব্যাট হাতে তাণ্ডব বৈভবের

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: ৫.২ ওভারে ভারতীয় ক্রিকেট দল ৫০ রান করে ফেলল। টিম ইন্ডিয়ার স্কোর আপাতত ৬৫/০। বৈভব ১৪ বলে ৪৩ রান করেছেন।



  • Jan 05, 2026 17:51 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: শুরু হল ভারতের ব্যাটিং

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: এবার জয়ের জন্য ২৪৬ রানের টার্গেট তাড়া করতে নামল ভারত। ব্যাট করতে নামলেন বৈভব সূর্যবংশী এবং অ্যারন জর্জ।



  • Jan 05, 2026 16:41 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: ২৪৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: ৪৯.৩ ওভারে দক্ষিণ আফ্রিকা ২৪৫ রানে অলআউট হয়ে গেল। ভারতকে এই ম্য়াচটা জিততে হলে ২৪৬ রান করতে হবে। অধিনায়ক বৈভব সূর্যবংশী এই ম্য়াচে বড় রান করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।



  • Jan 05, 2026 16:28 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: আফ্রিকার নবম উইকেটের পতন

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: জেজে ব্যাসন ফিরতেই আফ্রিকার অষ্টম উইকেটের পতন হল। এরপর জেসন রাউলসও প্যাভিলিয়নে ফিরে গেলেন। ৪৭.২ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৩২/৯। জেসন রাউলস ১১৩ বলে ১১৪ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দিলেন।



  • Jan 05, 2026 16:26 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: আরও একটি উইকেট হারাল আফ্রিকা

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: মাইকেল ক্রুইসকেম্প ৮ বলে ৭ রান করে ফিরে গেলেন। ৪৫.১ ওভারে আফ্রিকার স্কোর ২২০/৭।



  • Jan 05, 2026 16:24 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ উইকেটের পতন

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: এবার ফিরলেন লেথাবো ফলামোহলাকা। ৪২.৫ ওভারে তিনি প্যাভিলিয়নে ফিরলেন। ৫ বলে তিনি মাত্র ৩ রান করলেন। দক্ষিণ আফ্রিকা ২০৩ রান ষষ্ঠ উইকেট হারাল। আর অম্বরীশ এই উইকেট শিকার করেন।



  • Jan 05, 2026 15:21 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: দুরন্ত কামব্যাক দক্ষিণ আফ্রিকার

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: চতুর্থ উইকেট হারানোর পর দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত কামব্যাক করল। জেসন রাউলস এবং ড্যানিয়ে বোসম্যানের মধ্যে ৪১ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে। ৩১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে ১৩৮ রান করেছে।



  • Jan 05, 2026 14:43 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: চতুর্থ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: দক্ষিণ আফ্রিকার ব্যাটার আরমান মানেক কনিষ্ক চৌহানের বলে শট নিতে গিয়ে কট অ্যান্ড বোল্ড হলেন। দ্বিতীয় ম্য়াচে মাত্র ১৬ রান করলেন তিনি। ১৯.২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৯৬ রান।



  • Jan 05, 2026 14:41 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: দুর্দান্ত প্রত্যাবর্তন দক্ষিণ আফ্রিকার

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: তিন উইকেট হারানোর পর, দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল শক্তিশালীভাবে ফিরে এল। জেসন রাউলস এবং আরমান মানেক আপাতত দেখেশুনে ব্যাট করছেন। দুজনে ইতিমধ্যেই ৩০ রানের জুটি গড়েছেন। ১৭ ওভার শেষে, দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ৮৭ রান।



  • Jan 05, 2026 14:13 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: কিষান কুমারের বড় সাফল্য

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: আদনানের পর কিষাণ কুমার সিং এবার দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওপেনার জোরিখ ভ্যান শাল্কউকের উইকেট শিকার করলেন। এরপর তিনি প্রোটিয়া অধিনায়ক মহম্মদ বুলবুলিয়ার উইকেটও শিকার করেছেন। আপাতত দক্ষিণ আফ্রিতা ৩ উইকেট হারিয়ে ৫৭ রানে ধুঁকছে।



  • Jan 05, 2026 13:43 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: প্রথম সাফল্য এনে দিলেন কিষাণ কুমার

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates:  আদনান লাগাডিয়ান বেশ ভাল ফর্মে ছিলেন। কিন্তু, সপ্তম ওভারে কিষাণ কুমারের বলে তিনি উইকেট হারালেন। ২৫ রানেই শেষ হল প্রোটিয়া ওপেনারের ইনিংস।



  • Jan 05, 2026 13:41 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: শুরুটা বেশ ভাল করল দক্ষিণ আফ্রিকা

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: ৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে ৩২ রান করেছে। তাদের শুরুটা একটু ধীর গতিতে হয়েছে। কিন্তু, জোরিখ ভ্যান শালকউইক এবং আদনান লাগাদিয়েন ধীরে ধীরে রান রেট বাড়াচ্ছেন।



  • Jan 05, 2026 13:40 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: ব্যাট করতে নামল দক্ষিণ আফ্রিকা

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: ব্যাট করতে নামেন জোরিচ ভ্যান শাল্কউইক ও আদনান লাগাডিয়ান। বল হাতে কিষাণ কুমার।



  • Jan 05, 2026 12:55 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: টস আপডেট

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ বুলবুলিয়া টস জিতলেন। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।



  • Jan 05, 2026 12:52 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: দক্ষিণ আফ্রিকার ক্রিকেট স্কোয়াড

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: জোরিখ ভ্যান শাল্কউইক, আদনান লাগাডিয়ান, মহম্মদ বুলবুলিয়া (অধিনায়ক/উইকেটরক্ষক), জেসন রাউল্স, আরমান মানেক, পল জেমস, ড্যানিয়েল বোসম্যান, ভেন্ডিলে মোবাথা, এনটান্ডো সোনি, জে জে বেসন, ওয়ান্ডা মাজোলা, কর্ন বোথা, মাইকেল ক্রুইস্কেম্প, লেথাবো ফাহলামহলাকা, এনাথি কিৎসিনি।



  • Jan 05, 2026 12:51 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: ভারতীয় ক্রিকেট স্কোয়াড

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: বৈভব সূর্যবংশী (অধিনায়ক), অ্যারন জর্জ, হরবংশ পাঙ্গালিয়া, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটকিপার), কণিষ্ক চৌহান, আর এস অম্বরীশ, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, কিষান কুমার সিং, মহম্মদ এনান, রাহুল কুমার, উদ্ধব মোহন এবং যুবরাজ গোহিল।



  • Jan 05, 2026 12:49 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: শুরুতেই দুঃসংবাদ!

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: এই ম্য়াচ ভারত থেকে কোনও টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে না। আর না দেখা যাবে কোনও ওটিটি প্ল্যাটফর্মে। স্টার স্পোর্টস নেটওয়ার্কে প্রযুক্তিগত সমস্যার কারণে এই সম্প্রচার সম্ভব হচ্ছে না।



  • Jan 05, 2026 12:47 IST

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: সুস্বাগতম

    IND U-19 vs SA U-19, 2nd Youth ODI Live Updates: ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দ্বিতীয় ইউথ ওয়ানডে ম্য়াচ। বেনোনির উইলমুর পার্কে এই ম্য়াচ আয়োজন করা হচ্ছে।



India Cricket Team Vaibhav Suryavanshi IND U-19 vs SA U-19