India U-19 vs South Africa U-19 3rd ODI Highlights: হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকা, ভারতের আকাশে নতুন সূর্যোদয়

India (IND) vs South Africa (SA) Highlights, 3rd Youth ODI Match Updates: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচ খেলতে নেমেছিল। ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। অধিনায়ক হিসেবে নজর কাড়ার পাশাপাশি বৈভবের ব্যাটিং গোটা দেশের হৃদয় জয় করলেন।

India (IND) vs South Africa (SA) Highlights, 3rd Youth ODI Match Updates: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচ খেলতে নেমেছিল। ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। অধিনায়ক হিসেবে নজর কাড়ার পাশাপাশি বৈভবের ব্যাটিং গোটা দেশের হৃদয় জয় করলেন।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
India U19 Cricket Team

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া

IND vs SA Highlights, 3rd Youth ODI Match Updates: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছিল। তিন ম্য়াচের মধ্যে প্রত্যেকটাই টিম ইন্ডিয়া নিজেদের পকেটে পুরে ফেলল। সিরিজের তৃতীয় ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ২৩৩ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করল। ম্যাচ এবং সিরিজ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বৈভব সূর্যবংশীর হাতে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে এই জয় টিম ইন্ডিয়াকে অনেকটাই অক্সিজেন দেবে বলে মনে করা হচ্ছে।

Advertisment

বৈভব সূর্যবংশী এবং অ্যারন জর্জের শতরানের দৌলতে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৩ রান করেছে। বেনোনির উইলমুর পার্কে আপাতত ভারত এবং দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে তৃতীয় তথা সিরিজের অন্তিম ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হচ্ছে।

সূর্যবংশী এবং জর্জ ২৫.৩ ওভারে ২২৭ রানের একটি বিধ্বংসী পার্টনারশিপ গড়ে তোলেন। এরমধ্যে বৈভব করেছেন ১২৭ রান। আর এই শতরানের দৌলতে তিনি ইউথ ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্ব কনিষ্ঠ ব্যাটার হিসেবে তিন অঙ্কের রান করলেন। মাত্র ১৪ বছর ৯ মাসে। এছাড়া অ্যারন জর্জ ১১৮ রানে ফিরে যান। ইতিপূর্বে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অঘিনায়র মহম্মদ বুলবুলিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

India U-19 vs South Africa U-19 2nd ODI Highlights: সিরিজ পকেটে ভারতের, দুরন্ত জয় হাসিল করল বৈভব অ্যান্ড কোম্পানি

ভারত এবং দক্ষিণ আফ্রিকার (IND U-19 vs SA U-19) মধ্যে তিন ম্য়াচের ইউথ ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্য়াচটি বুধবার (৭ জানুয়ারি) বেনোনির উইলমুর পার্কে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচকে কেন্দ্র করে ইতিমধ্যে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। কারণ, প্রথম ২ ম্য়াচে জয়লাভ করে চলতি সিরিজটা টিম ইন্ডিয়া ইতিমধ্যেই নিজেদের পকেটে পুরে ফেলেছে। এবার প্রোটিয়া ব্রিগেডকে হোয়াইটওয়াশ করার পালা। সেই লক্ষ্যে ভারতীয় ক্রিকেট দল সফল হয় কি না, সেটাই আপাতত দেখার।

India U19 vs South Africa U19 3rd ODI: আজও কি জ্বলে উঠবেন বৈভব সূর্যবংশী? আগেই পকেটে সিরিজ, এবার হোয়াইটওয়াশের পালা

বৈভবের থেকে বড় রানের প্রত্যাশা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচ খেলতে নামছে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। চোটের কারণে ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক আয়ুশ মাহত্রে এই সিরিজটা খেলতে পারছেন না। তাঁর জায়গায় টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। অধিনায়ক হিসেবে নজর কাড়ার পাশাপাশি বৈভবের ব্যাটিং গোটা দেশের হৃদয় জয় করেছে। একথা সত্যি যে সিরিজের প্রথম ম্য়াচে তিনি মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু, দ্বিতীয় ম্য়াচে ভারতীয় ক্রিকেট সমর্থকদের যাবতীয় চাহিদা মিটিয়ে দেন তিনি। ২৪ বলে ৬৮ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন। ইতিমধ্য়ে তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে ১০ ছক্কা এবং একটি বাউন্ডারি। এবার তৃতীয় ওয়ানডে ম্য়াচে তিনি শতরানের খিদেটাও মেটাতে পারেন কি না, সেইদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।

Vaibhav Suryavanshi Six Viral: বৈভবের ব্যাটে দানবীয় ছক্কা, তোলপাড় সবকিছু! ভাইরাল হল ভিডিও

কখন শুরু হবে ম্য়াচ?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ইউথ ওয়ানডে ম্য়াচটি বেলা ১ টা থেকে শুরু হবে। আর টস হবে ভারতীয় সময় অনুসারে বেলা সাড়ে ১২টায়। এই ম্য়াচে টস যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ যে দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামছে, তারা পুরো ৫০ ওভার খেলতে পারছে না। প্রথম দুটো ম্য়াচই বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছিল। যদিও প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়া ২৫ রানে জয়লাভ করেছিল। অন্যদিকে, দ্বিতীয় ম্য়াচে তারা দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে দেয়। তৃতীয় ম্য়াচেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। এই ম্যাচের ফলাফলও ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নির্ধারিত হয় কি না, সেটা একমাত্র সময়ই বলতে পারবে।

IND-u19 vs SA-u19 Highlights, 1st Youth ODI: বৈভবের নেতৃত্বে অনন্য নজির, আগুন জয় টিম ইন্ডিয়ার

দেখে নিন এই ম্য়াচের গুরুত্বপূর্ণ হাইলাইটস:

  • Jan 07, 2026 19:52 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকা

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: ১৬০ রানে অলআউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শেষ উইকেট শিকার করলেন অধিনায়ক বৈভব সূর্যবংশী। এনটান্ডো সোনিকে তিনি ক্লিন বোল্ড করে দিলেন। আর সেইসঙ্গে ভারত এই ম্য়াচে ২৩৩ রানে জয়লাভ করল। পাশাপাশি তিন ম্য়াচের সিরিজে টিম ইন্ডিয়া ৩-০ ব্যবধানে জয়লাভ করেছে।



  • Jan 07, 2026 19:44 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: জিততে দরকার আর ১ উইকেট

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: চোখের নিমেষে দক্ষিণ আফ্রিকা পরপর ৩ উইকেট হারাল। আর সেকারণেই আপাতত তাদের নবম উইকেটের পতন হল। জেজে ব্যাসনকে ১ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন মহম্মদ এনান। আপাতত দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ১৪৩ রানে ৯ উইকেট হারিয়েছে।



  • Jan 07, 2026 19:42 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: ব্যাক টু ব্যাক উইকেট

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: ব্যাক টু ব্যাক উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। মাইকেল ক্রুইসক্যাম্প মাত্র ১ রান করে কণিষ্ক চৌহানের বলে আউট হলে গেলেন। আফ্রিকা নিয়মিত ব্যবধানে উইকেট হারাচ্ছে।



  • Jan 07, 2026 19:40 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: হারের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: দক্ষিণ আফ্রিকার সপ্তম উইকেটের পতন হল। ৪১ রানে আউট হলেন পল জেমস। মহম্মদ এনান তাঁর উইকেট শিকার করলেন। আর তাই দক্ষিণ আফ্রিকা এবার হারের দোরগোড়ায় পৌঁছে গেল। টিম ইন্ডিয়ার বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করছেন।



  • Jan 07, 2026 19:10 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: ষষ্ঠ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এবার ষষ্ঠ উইকেট হারাল। ৬০ বলে ৪০ রান করে ফিরে গেলেন ড্যানিয়েল বোশম্যান। আর এস অম্বরীশ তাঁর উইকেট শিকার করেন। উইকেট কিপার অভিজ্ঞান কুণ্ডু দুর্দান্ত একটি ক্যাচ নিলেন। ২৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট হারিয়ে ১০০ রান করেছে।



  • Jan 07, 2026 18:42 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: আফ্রিকার অর্ধেক দল ফিরল প্যাভিলিয়নে

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: জেসন রাউলস এবং ড্যানিয়েল বোশম্যানের মধ্যে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে উঠছিল। ১১ ওভারে উদ্ধব মোহনের বলে জেসন শট খেলতে গিয়ে বৈভব সূর্যবংশীর হাতে ক্যাচ তুলে দিলেন। ১১ ওভারে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট হারিয়ে ৫০ রান করেছে।



  • Jan 07, 2026 18:40 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: আরও একটা উইকেট শিকার করলেন কিষান কুমার

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেটের পতন হল। কিষান কুমারের বলে আদনান লাগাডিয়েন উইকেট হারালেন। ৪.২ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৪ রানে ৪ উইকেট হারাল।



  • Jan 07, 2026 18:38 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: উইকেট পেলেন হেনিল প্যাটেল

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ বুলবুলিয়াকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন হেনিল প্যাটেল। দক্ষিণ আফ্রিকা ১৫ রানে ৩ উইকেট হারাল।



  • Jan 07, 2026 18:37 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: প্রথম সাফল্য আনলেন কিষান কুমার

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের শুরুটা একেবারেই ভাল হল না। কিষান কুমারের বলে ক্লিন বোল্ড হয়ে গেলেন শালকউইক। লেথাবো ফাহলমোহলাকাও শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে গেলেন।



  • Jan 07, 2026 18:35 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: ব্যাট করতে নামল দক্ষিণ আফ্রিকা

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: ৩৯৪ রানের টার্গেট তাড়া করতে নামল দক্ষিণ আফ্রিকা। জোরিখ ভ্যান শালকউইক এবং আদনান লাগাডিয়েন ব্যাট করছেন। 



  • Jan 07, 2026 17:11 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: দক্ষিণ আফ্রিকার সামনে ৩৯৪ রানের বিশাল টার্গেট

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: বৈভব সূর্যবংশী এবং অ্যারন জর্জের শতরানের দৌলতে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৩ রান করেছে। বেনোনির উইলমুর পার্কে আপাতত ভারত এবং দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে তৃতীয় তথা সিরিজের অন্তিম ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হচ্ছে। সূর্যবংশী এবং জর্জ ২৫.৩ ওভারে ২২৭ রানের একটি বিধ্বংসী পার্টনারশিপ গড়ে তোলেন। এরমধ্যে বৈভব করেছেন ১২৭ রান। আর এই শতরানের দৌলতে তিনি ইউথ ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্ব কনিষ্ঠ ব্যাটার হিসেবে তিন অঙ্কের রান করলেন। মাত্র ১৪ বছর ৯ মাসে। এছাড়া অ্যারন জর্জ ১১৮ রানে ফিরে যান। ইতিপূর্বে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অঘিনায়র মহম্মদ বুলবুলিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন।



  • Jan 07, 2026 15:43 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: বৈভবের পর আউট অ্যারন জর্জও

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় উইকেটের পতন হল। অ্যারন জর্জও বড় শট মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়ে বসলেন। জেসন রাউলস তাঁর উইকেট শিকার করেন।



  • Jan 07, 2026 15:41 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: ৩২ ওভারে ভারতের স্কোর ২৬২ রান

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: বৈভব সূর্যবংশী আউট হওয়ার পরও টিম ইন্ডিয়া যথেষ্ট ভাল জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ৩২ ওভার শেষ হওয়ার পর টিম ইন্ডিয়া ২৬২ রান করে ফেলেছে। অ্যারন জর্জ এবং বেদান্ত ত্রিবেদী আপাতত উইকেটে রয়েছেন।



  • Jan 07, 2026 15:39 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: বৈভবের পর জর্জের শতরান

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: বৈভব সূর্যবংশী আউট হওয়ার পর অ্যারন জর্জও নিজের শতরান পূরণ করে ফেললেন তিনি ৯১ বলে তিন অঙ্কের রান স্পর্শ করেন।



  • Jan 07, 2026 15:37 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: প্যাভিলিয়নে ফিরলেন বৈভব

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: এনটান্ডো সোনির বলে বড় শট মারতে গিয়ে বৈভব সূর্যবংশী বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে বসলেন। বৈভব ৭৩ বলে ১২৭ রান করে ফিরে গেলেন।



  • Jan 07, 2026 15:36 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: ২৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২২৬ রান

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: বৈভব সূর্যবংশী এবং অ্যারন জর্জ আপাতত দুর্দান্ত ব্যাটিং করছেন। ২৫ ওভার শেষে টিম ইন্ডিয়া ২২৬ রান করেছে। বৈভব সূর্যবংশী ১২৭ রানে ব্যাট করছেন।



  • Jan 07, 2026 14:48 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: দুরন্ত শতরান বৈভব সূর্যবংশীর

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব পাওয়ার পর বৈভব সূর্যবংশী যেন আরও ধামাকাদার মেজাজে ব্য়াট করছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ইউথ ওয়ানডে ম্য়াচে তিনি দুর্দান্ত একটি শতরান করলেন। ২২.১ ওভারে জেসন রাউলসের বলে একটি ছোট সিঙ্গল নিয়ে তিনি শতরান পূরণ করলেন। 

    ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের স্কোর: ১৯৭/০ (২৩ ওভার)



  • Jan 07, 2026 14:22 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: এই ওভারে এল ৪ রান

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: আপাতত কিছুটা হলেও কমেছে রানের গতি। ভারতের দুই ওপেনারই সিঙ্গলের উপর বেশি করে জোর দিচ্ছেন। গত তিন ওভারে অ্যারন জর্জ এবং বৈভব সূর্যবংশী একটাও বাউন্ডারি হাঁকাননি। গত ওভারে ড্যানিয়েল বসম্য়ান ৪ রান দিলেন। দক্ষিণ আফ্রিকা যত তাড়াতাড়ি সম্ভব একটা উইকেট শিকার করতে চাইছে।

    ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের স্কোর: ১২৬/০ (১৫ ওভার)



  • Jan 07, 2026 14:05 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: জর্জের ৫০

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: ফিফটি!! বৈভব সূর্যবংশীর পর অ্যারন জর্জও বাউন্ডারি হাঁকিয়ে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন। তিনি ৩২ বলে অর্ধশতরান করেন।

    ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের স্কোর: ১১০/০ (৯.৫ ওভার)



  • Jan 07, 2026 14:03 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: ১০০ রান টপকাল ভারত

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: মাত্র ৯ ওভারের মধ্যেই ভারতীয় ক্রিকেট দল ১০০ রানের চৌকাঠ টপকে গেল। ওপেনার বৈভব সূর্যবংশী এবং অ্যারন জর্জ কার্যত আফ্রিকান বোলারদের নির্মমভাবে পেটাচ্ছেন। গত ওভারে মাইকেল ক্রুইসক্যাম্পের বলে মোট ৯ রান তাঁরা সংগ্রহ করেছেন। এরমধ্যে জর্জের ব্যাট থেকে জোড়া বাউন্ডারি বেরিয়ে আসে।

    ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের স্কোর: ১০১/০ (৯ ওভার)



  • Jan 07, 2026 13:45 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: দুরন্ত হাফসেঞ্চুরি বৈভব সূর্যবংশীর

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: আরও একবার ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন বৈভব সূর্যবংশী। মাত্র ২৪ বলে তাঁর ব্যাট থেকে বেরিয়ে এল একটি ঝকঝকে হাফসেঞ্চুরি। ইতিমধ্যে তিনি ৫ চার এবং ৪ ছয় হাঁকিয়েছেন। এই ম্য়াচে বৈভবের ব্যাট থেকে শতরান আসে কি না, সেটাই আপাতত দেখার। 

    ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের স্কোর: ৮৬/০ (৭,২ ওভার)



  • Jan 07, 2026 13:31 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: এই ওভার থেকে এল ১০ রান

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: শুরুটা বেশ ভালই করেছে ভারতের ২ ওপেনার। নির্ভীক ক্রিকেট খেলছে। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে তারা প্রোটিয়া বোলারদের শাসন করছে। গত ওভারে টিম ইন্ডিয়া মোট ১০ রান সংগ্রহ করল। এরমধ্যে অ্যারন জর্জ দুটো ধামাকাদার বাউন্ডারি হাঁকালেন।

    ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের স্কোর: ৩৯/০ (৩ ওভার)



  • Jan 07, 2026 13:28 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: ২ বিশাল ছক্কা

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: যে কাজের জন্য বৈভব সূর্যবংশী প্রসিদ্ধ, আপাতত সেটাই করছেন তিনি। ব্যাট হাতে শুরু করেছেন তাণ্ডবলীলা। জেজে ব্যাসনকে তিনি দুটো বিশাল-বিশাল ছক্কা হাঁকালেন। প্রথমটা এল এক্সট্রা কভারের উপর দিয়ে। একটা বল পরই আবার স্কোয়ারের উপর দিয়ে পুল শট মারেন এবং বলটা আকাশ পথে মাঠের বাইরে চলে যায়।

    ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের স্কোর: ২৯/০ (৩ ওভার)



  • Jan 07, 2026 13:25 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: ব্যাটিং তাণ্ডবে নাম লেখালেন জর্জও

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: বৈভব সূর্যবংশীর পর এবার সেই একই পথ অনুসরণ করলেন অ্যারন জর্জও। দ্বিতীয় ওভারে নিটান্ডো সোনিকে তিনি একটি বাউন্ডারি হাঁকান। বলটা তাঁর ব্যাটে উপরের কানা লাগে এবং উইকেটকিপারের মাথার উপর দিয়ে বাউন্ডারির বাইরে চলে যায়। ভারতীয় ওপেনাররা শুরুটা বেশ ভালই করল।

    ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের স্কোর: ১৫/০ (২ ওভার)



  • Jan 07, 2026 13:22 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: চার মেরে শুরু করলেন বৈভব

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: বাউন্ডারি!! কী অসাধারণভাবে ইনিংসটা শুরু করলেন বৈভব সূর্যবংশী। প্রথম বলেই তিনি একটি ঝকঝকে বাউন্ডারি হাঁকালেন। জেজে ব্যাসনকে তিনি চার মেরে রানের খাতা খোলেন। প্রথম ওভারে সূর্যবংশী এবং অ্যারন জর্জ সাত রান করলেন।

    ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের স্কোর: ৭/০ (১ ওভার)



  • Jan 07, 2026 12:34 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: টস আপডেট

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: টসে জিতল দক্ষিণ আফ্রিকা। প্রথমে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। টস হেরে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জানালেন, টস জিতলেও তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন।



  • Jan 07, 2026 11:17 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: সিরিজ পকেটে ভারতের

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: তিন ম্য়াচের এই ওয়ানডে সিরিজে প্রথম ম্য়াচটা টিম ইন্ডিয়া ২৫ রানে জয়লাভ করেছিল। অন্যদিকে, দ্বিতীয় ম্য়াচে তারা দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে দেয়। এই পরিস্থিতিতে তৃতীয় ওয়ানডে ম্য়াচও যদি ভারত জিততে পারে, তাহলে প্রোটিয়া ব্রিগেডকে তারা হোয়াইটওয়াশ করতে পারবে।



  • Jan 07, 2026 11:15 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ টিম স্কোয়াড

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: জোরিখ ভ্যান শাল্কউইক, আদনান লাগাডিয়ান, মহম্মদ বুলবুলিয়া (অধিনায়ক/উইকেটরক্ষক), জেসন রাউল্স, আরমান মানেক, পল জেমস, ড্যানিয়েল বোসম্যান, ভেন্ডিলে মোবাথা, এনটান্ডো সোনি, জে জে বেসন, ওয়ান্ডা মাজোলা, কর্ন বোথা, মাইকেল ক্রুইস্কেম্প, লেথাবো ফাহলামহলাকা, এনাথি কিৎসিনি।



  • Jan 07, 2026 11:15 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: ভারতের অনূর্ধ্ব-১৯ টিম স্কোয়াড

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: বৈভব সূর্যবংশী (অধিনায়ক), অ্যারন জর্জ, হরবংশ পাঙ্গালিয়া, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটকিপার), কণিষ্ক চৌহান, আর এস অম্বরীশ, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, কিষান কুমার সিং, মহম্মদ এনান, রাহুল কুমার, উদ্ধব মোহন এবং যুবরাজ গোহিল।



  • Jan 07, 2026 11:13 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: কখন শুরু হবে ম্য়াচ?

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে ম্য়াচটি বেলা একটা থেকে শুরু হবে। আর টস হবে ভারতীয় সময় অনুসারে বেলা সাড়ে ১২টায়।



  • Jan 07, 2026 11:12 IST

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: সুস্বাগতম

    IND U-19 vs SA-U19, 3rd ODI Live Updates: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ইউথ ওয়ানডে ম্য়াচ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। এই ম্য়াচের যাবতীয় লাইভ আপডেটসে চোখ রাখতে আমাদের ফলো করুন।



Vaibhav Suryavanshi IND U-19 vs SA U-19