/indian-express-bangla/media/media_files/2025/12/19/indian-u19-cricket-team-2025-12-19-19-43-30.jpg)
শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত
Indian Cricket Team: আয়ুশ মাহত্রের নেতৃত্বে টিম ইন্ডিয়া চলতি বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল। শুক্রবার আয়োজিত প্রথম সেমিফাইনাল ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কাকে (India vs Sri Lanka) ৮ উইকেটে হারিয়ে দেয়। এই নিয়ে টিম ইন্ডিয়া অষ্টমবার এই টুর্নামেন্টে খেতাবি লড়াইয়ের যোগ্যতা অর্জন করল। বৃষ্টি বিঘ্নিত এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান করেছিল।
IND vs SA Live Score, 5th T20I: আউট হয়ে গেলেন অভিষেক। ভারতের প্রথম উইকেটের পতন
জবাবে ভারতীয় দল ১৮ ওভারে ২ উইকেট হারিয়েই কাঙ্খিত লক্ষ্যমাত্রা হাসিল করে। ভারতের হয়ে বিহান মলহোত্রা এবং অ্যারন জর্জ ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন। এবার ফাইনাল ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। প্রসঙ্গত, দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান।
IND vs SL: বৃষ্টিতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ বাতিল হলে কারা উঠবে ফাইনালে? জেনে নিন এখনই
শ্রীলঙ্কা করেছিল ১৩৮ রান
২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্য়াচটি বৃষ্টির কারণে বেশ খানিকটা দেরিতে শুরু হয়। সেকারণে ৫০ ওভারের পরিবর্তে এই খেলা ২০ ওভারে কমিয়ে আনা হয়। ভারত টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। অন্যদিকে, শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান করে। শ্রীলঙ্কার হয়ে চামিকা হিনাতিগলা সর্বাধিক ৪২ রান করেন। এছাড়া অধিনায়ক বিমথ দিনসারা ৩২ রান এবং সেথমিকা সেনেবিরত্নে ৩০ রান করেন। ভারতের হয়ে হেনিল প্যাটেল এবং কনিষ্ক চৌহান দুটো করে উইকেট শিকার করেছেন। অন্যদিকে, কিষান কুমার সিং, দীপেশ দেবেন্দ্রন এবং খিলান প্যাটেল একটি করে উইকেট তুলে নেন।
IND vs SA 5th T20I News: ভয়ঙ্কর চোটের কবলে ভারতের তারকা ক্রিকেটার, মাথায় বাজ গৌতম গম্ভীরের
ভারতকে জেতালেন অ্যারন জর্জ এবং বিহান মলহোত্রা
১৩৯ রান তাড়া করতে নেমে ভারতীয় ক্রিকেট দলের শুরুটা একেবারে ভাল হয়নি। অধিনায়ক আয়ুশ মাহত্রে মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ব্যাট করতে নেমে বৈভব সূর্যবংশীও নজর কাড়তে পারলেন না। মাত্র ৯ রান করে তিনি আউট হয়ে যান। মাত্র ২৫ রানে ভারতীয় ক্রিকেট দল জোড়া উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর দলের হাত ধরলেন অ্যারন জর্জ এবং বিহান মলহোত্রা। অপরাজিত থেকে টিম ইন্ডিয়াকে জেতান।
অ্যারন ৪৯ বলে ৪ চার এবং একটি ছক্কার দৌলতে ৫৮ রান করেন। অন্যদিকে, বিহান ৪৫ বলে ৬১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেললেন। এরমধ্যে ৪ বাউন্ডারি এবং জোড়া ছক্কা রয়েছে। বিহান এবং অ্যারনের দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে ভারত ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৯ রান করেন। ৮ উইকেটে শেষপর্যন্ত এই ম্য়াচে তারা জয়লাভ করে। সঙ্গে কনফার্ম হয়ে যায় ফাইনালের টিকিটও।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us