/indian-express-bangla/media/media_files/2026/01/27/vihaan-malhotra-1-2026-01-27-17-21-11.jpg)
শতরান করলেন বিহান মলহোত্রা
India vs Zimbabwe: আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ (ICC U19 World Cup 2026) আপাতত মধ্য গগনে। শুরু হয়ে গিয়েছে সুপার সিক্সের লড়াই। এই পর্বের ষষ্ঠ ম্য়াচে টিম ইন্ডিয়া (India U19 Cricket Team) খেলতে নেমেছে আয়োজক দেশ জিম্বাবোয়ের বিরুদ্ধে। প্রসঙ্গত, টস হেরে টিম ইন্ডিয়া এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমেছিল। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত ৩৫২ রান করেছে। ১০৯ রানে অপরাজিত রইলেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক বিহান মলহোত্রা (Vihaan Malhotra)। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা হাতে কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছে। এই সিদ্ধান্তের পিছনে রয়েছে একটি মানবিক কারণ। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
আরও পড়ুন:
IND U19 vs ZIM U19 LIVE Score: শানদার সেঞ্চুরি বিহান মলহোত্রার, রানের পাহাড়ে টিম ইন্ডিয়া
কেন কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছে টিম ইন্ডিয়া
জিম্বাবোয়ের বিরুদ্ধে এই ম্য়াচে টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা হাতে কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছে। কিন্তু, কেন তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করল? আসলে, কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি আই এস বিন্দ্রা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁকে সম্মান জানাতেই টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটাররা এই মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আরও পড়ুন:
Vaibhav Suryavanshi Record: জ়িম্বাবোয়ের বিরুদ্ধে এই ২ বড় রেকর্ড গড়তে পারেন বৈভব, দেখে নিন এখনই
প্রসঙ্গত, এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত অসাধারণ পারফরম্য়ান্স করেছে। প্রথম ম্য়াচে আমেরিকা যুক্তরাষ্ট্রকে হারানোর পর টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধেও দুর্দান্ত জয়লাভ করেছে। লিগ পর্বের শেষ ম্য়াচে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল দুরমুশ করে নিউজিল্য়ান্ডকে। আশা করা হচ্ছে, জিম্বাবোয়ের বিরুদ্ধেও টিম ইন্ডিয়া এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে।
আরও পড়ুন:
প্রয়াত BCCI-র প্রাক্তন সভাপতি, শোকে ডুবল ভারতীয় ক্রিকেট! শ্রদ্ধাজ্ঞাপন জয় শাহের
কেমন ব্যাট করল টিম ইন্ডিয়া?
জিম্বাবোয়ের বিরুদ্ধে টস হেরে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নামে। শুরুটা তারা বেশ ভালোই করেছিল। ওপেনার অ্যারন জর্জ ২৩ রান করে ফিরে যান। অধিনায়ক আয়ুশ মহাত্রেও মাত্র ২১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে ১৪ বছর বয়সি বৈভব ৩০ বলে ৫২ রান করলেন।
আরও পড়ুন:
তবে শুধুমাত্র বৈভব একা নন, টিম ইন্ডিয়ার হয়ে হাফসেঞ্চুরি করেন অভিজ্ঞান কুণ্ডুও (৬২ বলে ৬১ রান)। এখানে বিহানের কথা আলাদা করে বলতেই হবে। বাংলাদেশের বিরুদ্ধে বল হাতে চমকে দিয়েছিলেন বিহান। আর এই ম্য়াচে ব্যাট হাতে। অপরাজিত ১০৯ রানের একটি বিধ্বংসী ইনিংস তাঁর ব্য়াট থেকে বেরিয়ে এসেছে। এবার এই উইকেটে ভারতীয় বোলাররা কেমন বল করে, সেটাই আপাতত দেখার।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us