/indian-express-bangla/media/media_files/2026/02/04/ind-u19-vs-afg-u19-toss-update-2026-02-04-13-21-14.jpg)
আয়ুশ মহাত্রে এবং মেহবুব খান
India vs Afghanistan: শুরু হয়েছে ভারত বনাম আফগানিস্তান লড়াই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (ICC U19 World Cup 2026) দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। এই ম্যাচটি জ়িম্ববোয়ের হারারে ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে টস জিতে আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মেহবুব খান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তা নিয়ে কোনও মাথাব্য়থা নেই ভারতীয় ক্রিকেট দলের (India U19 Cricket Team) অধিনায়ক আয়ুশ মহাত্রের (Ayush Mhatre)। কারণ একটাই। তিনি যদি টস জিততেন, তাহলেও টিম ইন্ডিয়া প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তই গ্রহণ করত।
আরও পড়ুন:
IND U19 vs AFG U19 LIVE Score: টস জিতল আফগানিস্তান, প্রথমে ফিল্ডিং করতে নামবে টিম ইন্ডিয়া
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আয়ুশ মহাত্রে বললেন, 'আমি প্রথমে বল করতে পেরে খুব খুশি; উইকেট দেখে আপাতত ভাল লাগছে। আমাদের দলের ছেলেরা সত্যিই ভাল পারফরম্য়ান্স করছে। মাঠে তারা যে লড়াকু মনোভাব দেখাচ্ছে, তা অসাধারণ। আপাতত কোনও ক্ষেত্রে উন্নতি করার দরকার আছে বলে আমার মনে হয় না। প্রত্যেকে ভাল পারফরম্য়ান্স করছে। আপাতত আমরা এই ম্য়াচটা জিততে চাই। আমাদের দলে কোনও পরিবর্তন হচ্ছে না।'
আরও পড়ুন:
IND vs AFG, ICC U19 World Cup 2026: সেমির লড়াইয়ে আজ সামনে আফগানিস্তান, দুরমুশ করতে প্রস্তুত ভারত
টিম ইন্ডিয়ার প্রথম একাদশ:
অ্যারন জর্জ, বৈভব সূর্যবংশী, আয়ুশ মহাত্রে (অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, বিহান মলহোত্রা, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটকিপার), কণিষ্ক চৌহান, খিলান প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, হেনিল প্যাটেল।
আরও পড়ুন:
নজর থাকবে বৈভব সূর্যবংশীর উপরেও
এই ম্য়াচে আরও একবার সকলের নজর থাকবে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বৈভব সূর্যবংশীর উপরে। আশা করা হচ্ছে, এই গুরুত্বপূর্ণ ম্য়াচে তাঁর ব্যাট থেকে একটি বড় রানের ইনিংস দেখতে পাওয়া যাবে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আফগানিস্তানের ব্যাটিং। তারা শেষপর্যন্ত কত রান তুলতে পারে, সেটাই আপাতত দেখার। যদি আফগানরা স্কোরবোর্ডে বড় রান করে, সেক্ষেত্রে বৈভবের ব্যাটিং তাণ্ডব টিম ইন্ডিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি টুর্নামেন্টে বৈভবকে যথেষ্ট ছন্দে দেখতে পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত তাঁর ব্যাট থেকে ২ ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। যদিও, পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ব্যাট একেবারেই গর্জন করতে পারেনি। ১৪ বছর বয়সি এই বিধ্বংসী ব্য়াটার এখনও পর্যন্ত ৫ ম্য়াচে জোড়া অর্ধশতরানের দৌলতে ১৯৬ রান করেছেন। যদি আজকের ম্য়াচে বৈভব ১৫-২০ ওভার টিকে যায়, তাহলে আফগান বোলারদের যথেষ্ট চাপে ফেলতে পারবেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us