/indian-express-bangla/media/media_files/2025/10/29/india-vs-australia-1st-t20i-live-2025-10-29-13-36-45.jpg)
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্য়াচ
India vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্য়াচে দুর্দান্ত পারফরম্য়ান্স করল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। নবম ওভারে অস্ট্রেলিয়া মাত্র ১ উইকেট হারিয়ে ৬৭ রান করে ফেলেছিল। একটা সময় মনে হচ্ছিল যে সহজেই তারা ১৬৮ রানের টার্গেট অর্জন করতে পারবে। কিন্তু, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী ক্যাঙারু ব্রিগেডের যাবতীয় হিসেব গোলমাল করে দিলেন। দুর্দান্ত কামব্যাক করল টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত ভারত ৪৮ রানে জয়লাভ করেছে। সেইসঙ্গে পাঁচ ম্য়াচের এই টি-২০ সিরিজেও টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে এগিয়ে গেল। সিরিজের শেষ ম্য়াচটা আগামী শনিবার (৮ নভেম্বর) গাব্বায় আয়োজন করা হবে। সেই ম্য়াচে যদি অস্ট্রেলিয়া জিততে পারে, তাহলে এই সিরিজ ড্র হবে। আর যদি বৃষ্টির কারণে ম্য়াচ পরিত্যক্ত হয় কিংবা অজ়িরা হেরে যায়, তাহলে সূর্যকুমার যাদব অ্যান্ড কোম্পানি হেসে খেলে ম্য়াচটা নিজেদের পকেটে পুরে ফেলতে পারবে।
IND vs AUS 4th T20I, Shubman Gill Batting: খাদের মুখে 'মহার্ঘ্য' ৪৬ রান! আপাতত ফাঁড়া কাটল শুভমানের?
ম্যাচের সেরা অক্ষর
এই ম্য়াচে আলাদা করে নজর কাড়লেন অক্ষর প্যাটেল। তিনিই টিম ইন্ডিয়ার জন্য জয়ের ভিতটা শক্ত করে দেন। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে জোড়া উইকেট শিকার করেন 'বাপু'। সেকারণে তাঁর হাতেই ম্য়াচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া দুটো গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন শিবম দুবে। তবে শেষবেলায় ম্য়াচটা ফিনিশ করলেন ওয়াশিংটন সুন্দর। ১.২ ওভারে মাত্র ৩ রান দিয়ে তিনি তিনটে উইকেট শিকার করেন। শেষপর্যন্ত অস্ট্রেলিয়া ১৮.২ ওভারের মধ্যে ১১৯ রানেই অলআউট হয়ে গেল।
Shubman Gill Record: প্রথম ODI-তেই মহারেকর্ড, ধোনির কীর্তি চুরমার করলেন শুভমান!
পরাজয়ের সম্ভাবনা নেই ভারতের
পাঁচ ম্য়াচের এই সিরিজে ভারত আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে গেল। সিরিজের শেষ ম্যাচটা ব্রিসবেনে আয়োজন করা হচ্ছে। টিম ইন্ডিয়ার কাছে যেটা সবথেকে বড় স্বস্তির খবর, এই সিরিজে অন্তত তাদের আর হারতে হবে না। এই ম্য়াচে ভারতের ৬ বোলারই অন্তত একটি করে উইকেট শিকার করেছেন। আর সেকারণেই টিম ইন্ডিয়া শেষপর্যন্ত এই সহজ জয় হাসিল করল। আশা করা যায়, শেষ ম্যাচেও তারা এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে। শেষ ম্য়াচে কী ফলাফল হয়, আপাতত সেটাই দেখার।
- Nov 06, 2025 17:31 IST
IND vs AUS 4th ODI, Live Updates: ২-১ ব্যবধানে সিরিজে লিড টিম ইন্ডিয়ার
IND vs AUS 4th ODI, Live Updates: চতুর্থ টি-২০ ম্য়াচে ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। চতুর্থ টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া ৪৮ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। টিম ইন্ডিয়া পাঁচ ম্য়াচের এই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল।
- Nov 06, 2025 17:27 IST
IND vs AUS 4th ODI, Live Updates: অবশেষে উইকেট পেলেন বুমরাহ
IND vs AUS 4th ODI, Live Updates: টিম ইন্ডিয়ার জয়ের জন্য আর মাত্র একটাই উইকেট দরকার। বুম-বুম বুমরাহও নিজের খাতা খুলে ফেলললেন। আর মাত্র একটা উইকেট। তাহলেই জয় নিশ্চিত ভারতের।
- Nov 06, 2025 17:21 IST
IND vs AUS 4th ODI, Live Updates: ২ বলে ২ উইকেট সুন্দরের
IND vs AUS 4th ODI, Live Updates: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জন্য শেষ আশা ছিলেন মার্কাস স্টোয়েনিস। ওয়াশিংটনের ঘূর্ণিতে ফেঁসে গেলেন তিনি। পরের বলেই তিনি আবার বার্টলেটকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। ভারতীয় ক্রিকেট দল আপাতত জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে।
- Nov 06, 2025 17:11 IST
IND vs AUS 4th ODI, Live Updates: ম্যাক্সওয়েলকে বোল্ড করলেন বরুণ চক্রবর্তী
IND vs AUS 4th ODI, Live Updates: মাত্র ২ রানে আউট হয়ে গেলেন গ্লেন ম্য়াক্সওয়েল। বরুণ চক্রবর্তী তাঁকে ক্লিন বোল্ড করে দিলেন। এখান থেকে ক্যাঙারু ব্রিগেডের কামব্যাক কার্যত মুশকিল বলেই মনে হচ্ছে।
- Nov 06, 2025 17:00 IST
IND vs AUS 4th ODI, Live Updates: বেশ চাপে পড়ে গেল অস্ট্রেলিয়া
IND vs AUS 4th ODI, Live Updates: আর্শদীপ সিং আসতে না আসতেই আরও একটা উইকেট পড়ে গেল অস্ট্রেলিয়ার। জস ফিলিপ ১০ রান করে আউট হয়ে গেলেন। অস্ট্রেলিয়ার অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে গেল।
- Nov 06, 2025 16:56 IST
IND vs AUS 4th ODI, Live Updates: হিসেব বদলে দিলেন শিবম দুবে
IND vs AUS 4th ODI, Live Updates: চতুর্থ টি-২০ ম্যাচে শিবম দুবে একাই ম্য়াচের রং বদলে দিলেন। টিম ডেভিড মাত্র ১৪ রানে আউট হয়ে গেলেন। শিবম দুবে তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন। অস্ট্রেলিয়া চতুর্থ উইকেট হারাল। ভারতীয় ক্রিকেট দল আপাতত দাপট দেখাচ্ছে।
- Nov 06, 2025 16:48 IST
IND vs AUS 4th ODI, Live Updates: মার্শও আউট
IND vs AUS 4th ODI, Live Updates: ৩০ রানের করে আউট হয়ে গেলেন মিচেল মার্শ। শিবম দুবে তাঁকে প্য়াভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। এবার ক্যাঙারু দল চাপে পড়ে গিয়েছে। অক্ষর এবং বরুণের বাকি ওভার যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।
- Nov 06, 2025 16:46 IST
IND vs AUS 4th ODI, Live Updates: ক্লিন বোল্ড জস ইংলিশ
IND vs AUS 4th ODI, Live Updates: ১২ রানের মাথায় আউট হয়ে গেলেন জস ইংলিশ। অক্ষর প্য়াটেল তাঁকে ক্লিন বোল্ড করে দিলেন। বড় উইকেট শিকার করল ভারত। আর সেটাও একেবারে সঠিক সময়ে।
- Nov 06, 2025 16:43 IST
IND vs AUS 4th ODI, Live Updates: জীবনদান দিলেন অভিষেক
IND vs AUS 4th ODI, Live Updates: মিচেল মার্শকে জীবনদান দিলেন অভিষেক শর্মা। অভিষেকের হাত থেকে মার্শের ক্যাচ ফসকে গেল। কিন্তু, মাটিতে তাঁর কনুই স্পর্শ করতেই বলটা হাত থেকে ছিটকে বেরিয়ে যায়। ভারতীয় ক্রিকেট দলের জন্য এই মূল্য হয়ত চোকাতে হতে পারে।
- Nov 06, 2025 16:39 IST
IND vs AUS 4th ODI, Live Updates: ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪৮/১
IND vs AUS 4th ODI, Live Updates: ৬ ওভারের পাওয়ার প্লে শেষ হয়ে গেল। অস্ট্রেলিয়ার স্কোর বোর্ডে ১ উইকেট হারিয়ে ৪৮ রান যুক্ত হয়েছে। মার্শ ১৩ এবং জস ইংলিশ ১০ রানে ব্যাট করছেন। ভারতীয় ক্রিকেট দল দ্বিতীয় উইকেটের খোঁজে রয়েছে।
- Nov 06, 2025 16:21 IST
IND vs AUS 4th ODI, Live Updates: অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন
IND vs AUS 4th ODI, Live Updates: ম্যাথিউ শর্টের ইনিংস ২৫ রানে শেষ করে দিলেন অক্ষর প্যাটেল। টিম ইন্ডিয়ার ঝুলিতে এল প্রথম উইকেট। অস্ট্রেলিয়ার স্কোর বোর্ডের আপাতত ৩৭ রান যুক্ত হয়েছে। এবার ব্যাট করতে নামলেন জস ইংলিশ।
- Nov 06, 2025 16:19 IST
IND vs AUS 4th ODI, Live Updates: ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩৫/০
IND vs AUS 4th ODI, Live Updates: ৪ ওভার শেষে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ৩৫ রান করতে পেরেছে। বরুণ চক্রবর্তী তাঁর প্রথম ওভারে ৯ রান দিলেন। শর্ট ২৪ এবং মার্শ ১১ রানে ব্যাট করছেন।
- Nov 06, 2025 16:18 IST
IND vs AUS 4th ODI, Live Updates: অস্ট্রেলিয়ার শ্লথ শুরুয়াত
IND vs AUS 4th ODI, Live Updates: বেশ ধীরগতিতেই ইনিংস শুরু করল অস্ট্রেলিয়া। ২ ওভারে মিচেল মার্শ এবং শর্টের জুটি ১১ রান করেছে। শর্ট ৬ এবং মার্শ ৫ রান করে ব্যাট করছেন।
- Nov 06, 2025 15:44 IST
IND vs AUS 4th ODI, Live Updates: অস্ট্রেলিয়ার সামনে ১৬৮ রানের টার্গেট
IND vs AUS 4th ODI, Live Updates: প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় ক্রিকেট দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করতে পেরেছে। অর্থাৎ জয়ের জন্য ক্যাঙারু দলের সামনে ১৬৮ রান দরকার। শেষ ওভারে অস্ট্রেলিয়া দুর্দান্ত কামব্যাক করল। শেষ ৫ ওভারে ভারত মাত্র ৪২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে।
- Nov 06, 2025 15:42 IST
IND vs AUS 4th ODI, Live Updates: প্যাভিলিয়নে ফিরলেন আর্শদীপ
IND vs AUS 4th ODI, Live Updates: আর্শদীপ সিংও আউট হয়ে গেলেন। ভারতীয় ক্রিকেট দলের অষ্টম উইকেটের পতন হল। ১৬৪ রানে টিম ইন্ডিয়া অষ্টম ধাক্কা খেল।
- Nov 06, 2025 15:40 IST
IND vs AUS 4th ODI, Live Updates: ওয়াশিংটন সুন্দর আউট
IND vs AUS 4th ODI, Live Updates: গত ম্য়াচের হিরো ওয়াশিংটন সুন্দর আজ ব্যাট হাতে সেভাবে নজর কাড়তে পারলেন না। মাত্র ১২ রান করেই আউট হয়ে গেলেন তিনি। টিম ইন্ডিয়ার সপ্তম উইকেটের পতন হল।
- Nov 06, 2025 15:14 IST
IND vs AUS 4th ODI, Live Updates: টলমলিয়ে গেল ভারতের ইনিংস
IND vs AUS 4th ODI, Live Updates: একেবারেই নজর কাড়তে পারলেন না তিলক বর্মা। মাত্র ৫ রান করে তিনি আউট হয়ে গেলেন। দ্বিতীয় উইকেট শিকার করলেন অ্যাডাম জাম্পা। ভারতীয় ইনিংস এবার একেবারে টলমলিয়ে গেল।
- Nov 06, 2025 15:07 IST
IND vs AUS 4th ODI, Live Updates: অধিনায়ক সূর্য আউট
IND vs AUS 4th ODI, Live Updates: আরও একবার ব্যাট হাতে ব্যর্থ হলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। মাত্র ২০ রান করে তিনি আউট হয়ে গেলেন। টিম ইন্ডিয়া তাদের চতুর্থ উইকেট হারাল। গত ১৮ ইনিংসে কোনও হাফসেঞ্চুরি করতে পারেননি সূর্য।
- Nov 06, 2025 15:03 IST
IND vs AUS 4th ODI, Live Updates: ক্লিন বোল্ড শুভমান গিল
IND vs AUS 4th ODI, Live Updates: চতুর্থ টি-২০ ম্য়াচে ৪৬ রান করে আউট হয়ে গেলেন শুভমান গিল। নাথান এলিস তাঁকে ক্লিন বোল্ড করে দিলেন। তৃতীয় উইকেট হারাল ভারতীয় ক্রিকেট দল। এবার ব্যাট করতে নামলেন তিলক বর্মা।
- Nov 06, 2025 14:47 IST
IND vs AUS 4th ODI, Live Updates: প্যাভিলিয়নে ফিরলেন শিবম দুবে
IND vs AUS 4th ODI, Live Updates: শিবম দুবে ১৮ বলে ২২ রান করলেন। নাথান এলিসের বলে তিনি ক্লিন বোল্ড হয়ে গেলেন। অধিনায়ক সূর্য এবার ব্যাট করতে নামলেন।
- Nov 06, 2025 14:41 IST
IND vs AUS 4th ODI, Live Updates: বিশাল ছক্কা শিবমের, হারিয়ে গেল বল
IND vs AUS 4th ODI, Live Updates: বিশাল ছক্কা হাঁকালেন শিবম দুবে। সেই ওভার বাউন্ডারির দুরত্ব এতটাই বেশি ছিল, বলটাই হারিয়ে গেল। বল খুব একটা ভাল ব্যাটে আসছে না। রান করার জন্য ব্যাটারদের রীতিমতো লড়াই করতে হচ্ছে। শুভমান গিল আপাতত ২৯ বলে ৩৪ রানে ব্যাট করছেন। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৮৮/১।
- Nov 06, 2025 14:20 IST
IND vs AUS 4th ODI, Live Updates: ভারতের প্রথম উইকেটের পতন
IND vs AUS 4th ODI, Live Updates: জ্বলে ওঠার আগেই নিভে গেলেন অভিষেক শর্মা। অ্যাডাম জাম্পার বলে তিনি টিম ডেভিডের হাতে ক্যাচ দিলেন। ২১ বলে ২৮ রান করলেন তিনি। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৫৮/১।
- Nov 06, 2025 14:05 IST
IND vs AUS 4th ODI, Live Updates: বুঝেশুনে শুরুয়াত ভারতের
IND vs AUS 4th ODI, Live Updates: ৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার বোলাররা এখনও পর্যন্ত অজ়ি বোলাররা অভিষেক এবং গিলকে আটকে রেখেছেন। ২০ রান যোগ হয়েছে ভারতীয় ক্রিকেট দলের স্কোর বোর্ডে। অভিষেক ১২ এবং শুভমান ৭ রানে ব্য়াট করছেন।
- Nov 06, 2025 14:03 IST
IND vs AUS 4th ODI, Live Updates: শুরুতেই জীবনদান পেলেন অভিষেক শর্মা
IND vs AUS 4th ODI, Live Updates: ইনিংসের দ্বিতীয় বলেই জীবনদান পেলেন অভিষেক শর্মা। অভিষেকের একটি সহজ ক্যাচ মিস করলেন বার্টলে। এই ক্যাচটা তিনি ধরতে পারলে, অভিষেক শর্মা আর রানের খাতা খুলতে পারতেন না।
- Nov 06, 2025 13:27 IST
IND vs AUS 4th ODI, Live Updates: টিম ইন্ডিয়ার প্রথম একাদশ
IND vs AUS 4th ODI, Live Updates: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, অক্ষর বর্মা, ওয়াশিংটন সুন্দর সুন্দর, জীতেশ শর্মা, শিবম দুবে, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।
- Nov 06, 2025 13:19 IST
IND vs AUS 4th ODI, Live Updates: টস আপডেট
IND vs AUS 4th ODI, Live Updates: টসে জিতল অস্ট্রেলিয়া। সূর্যকুমার যাদব 'টেইল' বলেছিলেন। কিন্তু, কয়েনে হেড পড়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দল প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে।
- Nov 06, 2025 13:13 IST
IND vs AUS 4th ODI, Live Updates: ভারত বনাম অস্ট্রেলিয়া হেড টু হেড রেকর্ড
IND vs AUS 4th ODI, Live Updates: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে এখনও পর্যন্ত ৩৫ টি-২০ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে টিম ইন্ডিয়া ২১ ম্য়াচে জয়লাভ করেছে। আর ক্যাঙারু ব্রিগেড জিতেছে ১২ ম্য়াচে।
- Nov 06, 2025 12:24 IST
IND vs AUS 4th ODI, Live Updates: চাপ বাড়ছে শুভমানের উপর
IND vs AUS 4th ODI, Live Updates: টি-২০ ক্রিকেটে টিম ইন্ডিয়ার ওপেনার শুভমান গিল একেবারেই রান করতে পারছেন না। সেকারণে তাঁর উপর চাপ বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, শুভমান যখন রান করতেই পারছেন না, তখন তাঁকে দলে রেখে লাভ কী? সেই জায়গায় তো যশস্বী জয়সওয়াল কিংবা সঞ্জু স্যামসনকে খেলানো যেতেই পারে।
- Nov 06, 2025 12:23 IST
IND vs AUS 4th ODI, Live Updates: আপাতত সমতা রয়েছে সিরিজে
IND vs AUS 4th ODI, Live Updates: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজে এখনও পর্যন্ত তিনটে ম্য়াচ খেলা হয়েছে। দুটো দলই একটি করে ম্য়াচে জয়লাভ করেছে। আর সিরিজের প্রথম ম্য়াচটা বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে।
- Nov 06, 2025 12:21 IST
IND vs AUS 4th ODI, Live Updates: শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া চতুর্থ টি-২০ ম্য়াচ
IND vs AUS 4th ODI, Live Updates: শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া চতুর্থ টি-২০ ম্য়াচ। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে। মাঠে নামার জন্য টিম ইন্ডিয়া আপাতত অধীর আগ্রহে অপেক্ষা করছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us