IND vs AUS 4th T20I, Shubman Gill Batting: খাদের মুখে 'মহার্ঘ্য' ৪৬ রান! আপাতত ফাঁড়া কাটল শুভমানের?

IND vs AUS 4th T20I: ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টি-২০ ম্য়াচ ইতিমধ্যে বেশ জমে উঠেছে। টিম ইন্ডিয়া শেষপর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করেছে।

IND vs AUS 4th T20I: ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টি-২০ ম্য়াচ ইতিমধ্যে বেশ জমে উঠেছে। টিম ইন্ডিয়া শেষপর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করেছে।

author-image
Koushik Biswas
New Update
Shubman Gill (14)

আউট হয়ে ফিরে যাচ্ছেন শুভমান গিল

Shubman Gill: চলতি অস্ট্রেলিয়া (India vs Australia) সফরে প্রত্যাশা অনুসারে পারফরম্য়ান্স করতে পারলেন না শুভমান গিল। গত একদিনের সিরিজে তিনি ৩ ম্য়াচে মাত্র ৪৩ রান করেছিলেন। টি-২০ সিরিজ শুরু হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ককে হয়ত ভাল ছন্দে দেখতে পাওয়া যাবে। ক্যানবেরায় ২০ বলে ৩৭ রানের একটি অনবদ্য ইনিংস তিনি উপহার দেন। কিন্তু, ৯.৪ ওভার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গিয়েছিল।

Advertisment

Shubman Gill News: শুভমান গিলকে নিয়ে 'ফাঁস' বিস্ফোরক খবর, কল্পনাই করেননি টিম ইন্ডিয়ার সমর্থকরা!

কিন্তু, এরপরই তাঁর ব্যাটিংয়ে 'শনির দশা' শুরু হয়ে যায়। মেলবোর্নে তিনি ১০ বলে মাত্র ৫ রান করে তিনি আউট হয়ে যান। এরপর হোবার্টে ১২ বলে করেন ১৫ রান করেন। অবশেষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) চতুর্থ টি-২০ ম্য়াচ খেলতে নেমেছে। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক কেমন ব্যাটিং পারফরম্য়ান্স করেন, সেদিকেই সকলের নজর ছিল। অনেকে তো এও বলতে শুরু করেছিলেন এই ম্য়াচে শুভমান ব্যর্থ হলে, সিরিজের শেষ ম্য়াচে যশস্বী জয়সওয়াল কিংবা সঞ্জু স্যামসনকে ওপেনিং স্লটে দেখতে পাওয়া যেতে পারে।

Shubman Gill Criticized: প্রথম ম্য়াচ হারের 'শাস্তি'! চূড়ান্ত অপমানে বিদ্ধ শুভমান

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজে শুভমানই এখনও পর্যন্ত সর্বাধিক রান করেছেন। কিন্তু, এই সিরিজটা শুভমানের তেমন ভাল যাচ্ছিল না। এমনকী, পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় এসে দাঁড়িয়েছিল যে টি-২০ ক্রিকেট স্কোয়াডে তাঁর স্কোয়াডে তাঁর নির্বাচন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। কারণ শুভমানের জন্যই অভিষেক শর্মা এবং স্য়ামসনের পার্টনারশিপ ভেঙে দেওয়া হয়েছে।

Shubman Gill Record: প্রথম ODI-তেই মহারেকর্ড, ধোনির কীর্তি চুরমার করলেন শুভমান!

প্রত্যাবর্তনের পর নজর কাড়তে পারেননি

প্রত্যাবর্তনের পর থেকে শুভমান মাত্র দু'বারই ৩০ রানের চৌকাঠ স্পর্শ করতে পেরেছেন। একটাও হাফসেঞ্চুরি হাঁকাতে পারেননি। এমনকী, তাঁর স্ট্রাইক রেটও একেবারে নজরকাড়া নয়। সেকারণে কুইন্সল্যান্ডের ক্যারারা ওভালে যখন তিনি ব্যাট করতে নামেন, তখন এক পাহাড় প্রত্যাশার চাপ তাঁর উপরে ছিল। এই উইকেট ব্যাট করার জন্য একেবারেই সহজ নয়। তবে অনেকক্ষণ শুভমানকে স্ট্রাগল করতে দেখা গেল।

Shubman Gill: শুভমানকে নিয়ে বড় খবর, ভাঙলেন কিং কোহলির রেকর্ড

এই ম্য়াচে ভারতের শীর্ষ ৩ ব্যাটার রান করতে পারেননি। ওপেন করতে নেমে ২১ বলে ২৮ রান করেছেন অভিষেক শর্মা। শিবম দুবের অবস্থা আরও খারাপ। ১৮ বলে তিনি ২২ রান করলেন। তবে গিলের ব্যাটিং তুলনামূলক কিছুটা নজর কাড়বে আশা করা হচ্ছিল। একটা হাফসেঞ্চুরি করলেই এই চাপ অনেকটাই কমে যেত। তবে শেষপর্যন্ত তিনি ৩৯ বলে ৪৬ রান করে আউট হয়ে গেলেন। অজ়ি পেসার এবং স্পিনারদের বিরুদ্ধে তাঁর স্ট্রাগল একেবারে স্পষ্ট ছিল।

ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, এই ম্য়াচে শুভমানের মধ্যে রান করার সেই খিদেটা দেখতে পাওয়া যায়নি। চার-ছক্কা হাঁকানোর পরিবর্তে তিনি স্ট্রাইক রোটেট করার উপরেই বেশি জোর দিচ্ছিলেন। অভিষেক যখন আউট হয়ে ফিরে গেলেন, রানের গিয়ারটা তাঁর বদলানো উচিত ছিল। কিন্তু, সেটা শুভমান করলেন না। যখন শিবম দুবে আউট হয়ে যান এবং অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাট করতে আসেন, তখন আচমকা ঘুম ভাঙে শুভমান। কিন্তু, শেষপর্যন্ত সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি। টিম ইন্ডিয়া শেষপর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করেছে।

Shubman Gill India vs Australia