/indian-express-bangla/media/media_files/2025/10/29/india-vs-australia-1st-t20i-live-2025-10-29-13-36-45.jpg)
ভারত বনাম অস্ট্রেলিয়া পঞ্চম টি-২০ ম্য়াচ
India vs Australia: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের শেষ ম্য়াচটি শনিবার (৮ নভেম্বর) ব্রিসবেনের গাব্বায় আয়োজন করা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে পরাজয়ের কোনও ভয় নেই ভারতের (Indian Cricket Team) সামনে। কারণ, তারা ইতিমধ্য়ে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। বরং অস্ট্রেলিয়ার উপরই চাপ রয়েছে সিরিজে সমতা ফেরানোর।
IND vs AUS 5th T20I, Weather Update: ভয়ঙ্কর বৃষ্টির চোখরাঙানি! ভেস্তে যাবে পঞ্চম টি-২০ ম্যাচ?
ইতিমধ্যে ফের টস জিতলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক মিচেল মার্শ। তিনি প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও টস হেরে তেমন কোনও আপত্তি নেই টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের। তিনি বললেন, 'টস হারলেও যদি ম্য়াচ জেতা যায়, তাহলে আর মন্দ কী! এই মাঠের পরিবেশ খুবই ভাল। আমরা নিজেদের ক্রিকেট আরও বেশি উপভোগ করতে চাই। দলের লক্ষ্যটা মাথায় রাখা আমাদের মূল মন্ত্র।'
IND vs AUS, 5th T20I: টিম ইন্ডিয়ার সামনে এবার 'ভয়ঙ্কর' চ্যালেঞ্জ, ঘুম উড়েছে সূর্যকুমারের
ভারতের প্রথম একাদশ:
অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, জীতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ:
ম্যাট শর্ট, মিচেল মার্শ (অধিনায়ক), জস ইংলিশ (উইকেটকিপার), টিম ডেভিড, জস ফিলিপ, মার্কাস স্টোয়েনিস, গ্লেন ম্য়াক্সওয়েল, বেন ডোয়ারশ্যুস, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা।
IND vs AUS 5th T20I, Pitch Report: টস জিতে ব্যাটিং না বোলিং? কোনটা নিলে সুবিধে হবে ভারতের?
ওয়েদার আপডেট
আগামী ৮ নভেম্বর ব্রিসবেনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ২৫ শতাংশ। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৬৩ শতাংশ। ম্য়াচ চলাকালীন প্রতি ঘণ্টায় ১৬ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। মোদ্দা কথা, খেলা চলাকালীন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ম্য়াচ হয়ত কিছুটা হলেও বিঘ্নিত হতে পারে।
IND vs AUS 5th T20I, Playing XI: বাদের খাতায় তারকা ক্রিকেটার! চরম সিদ্ধান্ত নিতে চলেছেন সূর্যকুমার
পিচ রিপোর্ট
বলা হয়ে থাকে, ব্রিসবেনের গাব্বা নাকি পেস বোলারদের কাছে স্বর্গরাজ্য। অস্ট্রেলিয়ার এই স্টেডিয়ামেই সবথেকে বেশি বাউন্স দেখতে পাওয়া যায়। আকাশ যদি মেঘলা থাকে, সেক্ষেত্রে যথেষ্ট সুইং এবং মুভমেন্টও দেখতে পাওয়া যাবে। প্রথমদিকে কয়েকটা ওভার এই উইকেট ব্যাটারদের জন্য বেশ সমস্যা তৈরি করতে পারে। তবে, যে সকল ব্য়াটাররা ব্যাকফুটে ভাল খেলতে পারেন, তাঁরা এই বাউন্স ভরা উইকেটেও দাপট দেখাতে পারবেন। এই মাঠের আউট ফিল্ড অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন। সেকারণে ব্যাটাররা যদি একবার এই উইকেটে থিতু হতে পারেন, তাহলে চার-ছক্কার বন্যা দেখা যেতে পারে। অর্থাৎ, গাব্বার এই উইকেটে ব্যাটার এবং বোলারদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা করা হচ্ছে।
- Nov 08, 2025 16:27 IST
India vs Australia, Live Updates: শেষপর্যন্ত ভেস্তে গেল খেলা
India vs Australia, Live Updates: বৃষ্টির কারণে শেষপর্যন্ত ভেস্তে গেল ভারত বনাম অস্ট্রেলিয়া পঞ্চম টি-২০ ম্য়াচ। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দল শেষপর্যন্ত ২-১ ব্যবধানে জয়লাভ করেছে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল টিম ইন্ডিয়া। ৪.৫ ওভারে তারা বিনা উইকেটে ৫২ রানও করে। এরপর নামে বৃষ্টি। আর খেলা শুরু করা সম্ভব হয়নি। উল্লেখ্য, সিরিজের প্রথম ম্য়াচটাও বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল।
- Nov 08, 2025 15:52 IST
India vs Australia, Live Updates: ফের শুরু হল বৃষ্টি
India vs Australia, Live Updates: ব্রিসবেনের গাব্বায় আবারও ঝমঝমিয়ে বৃষ্টিপাত শুরু হয়ে গেল। আজ আর খেলা শুরু করা সম্ভব হবে কি না, তা নিয়ে ইতিমধ্যে বিস্তর জল্পনা তৈরি হয়েছে। যদি একান্তই বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়, সেক্ষেত্রে টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে এই সিরিজ জিতে যাবে।
- Nov 08, 2025 15:14 IST
India vs Australia, Live Updates: গাব্বায় থামল বৃষ্টি
India vs Australia, Live Updates: গাব্বা থেকে আপাতত একটি ভাল খবর পাওয়া গিয়েছে। বৃষ্টিপাত আপাতত একেবারে থেমে গিয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কিছুক্ষণের মধ্যেই ফের ম্য়াচ শুরু হবে।
- Nov 08, 2025 15:04 IST
India vs Australia, Live Updates: এবার শুরু হল ঝমঝমিয়ে বৃষ্টি
India vs Australia, Live Updates: আর এবার ব্রিসবেনের গাব্বায় ঝমঝমিয়ে বৃষ্টিপাত শুরু হয়ে গেল। অর্থাৎ এই ম্য়াচ যে আপাতত শুরু হচ্ছে না, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। সকলে আপাতত একটাই প্রার্থনা করছেন, এই ম্য়াচ যেন না ভেস্তে যায়।
- Nov 08, 2025 15:02 IST
India vs Australia, Live Updates: চলছে ব্যাপক বজ্রপাত
India vs Australia, Live Updates: শোনা যাচ্ছে, স্টেডিয়ামের আশপাশে নাকি ব্যাপক বজ্রপাত হচ্ছে। সেকারণে ক্রিকেটারদের ড্রেসিংরুমে ফেরত পাঠানো হয়েছে। সঙ্গে মাঠে উপস্থিত দর্শকদের এমন জায়গায় দাঁড়াতে বলা হচ্ছে, যেখানে মাথার উপর ছাদ রয়েছে।
- Nov 08, 2025 14:14 IST
India vs Australia, Live Updates: গাব্বায় আচমকা বন্ধ খেলা
India vs Australia, Live Updates: গাব্বায় আচমকা বন্ধ হয়ে গেল খেলা। ক্রিকেটাররা আপাতত ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, বজ্রপাতের কারণেই এই ঘটনা ঘটেছে। ৪.৫ ওভারে ভারতীয় ক্রিকেট দল ৫২ রান করে ফেলেছে।
- Nov 08, 2025 14:13 IST
India vs Australia, Live Updates: ৪ ওভার শেষে ভারতের স্কোর ৪৭/০
India vs Australia, Live Updates: ৪ ওভারের খেলা শেষে টিম ইন্ডিয়া বিনা উইকেটে ৪৭ রান করে ফেলেছে। অভিষেক শর্মা এবং শুভমান গিল ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন। গিল ২৭ এবং অভিষেক ২০ রানে ব্যাট করছেন।
- Nov 08, 2025 14:11 IST
India vs Australia, Live Updates: টিম ইন্ডিয়ার ধামাকাদার শুরুয়াত
India vs Australia, Live Updates: পঞ্চম তথা অন্তিম টি-২০ ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল শুরুটা বেশ ভালই করল। ৩ ওভার শেষে বিনা উইকেটে তারা ৩৫ রান করেছে। সহ অধিনায়ক শুভমান ২৬ রানে ব্যাট করছেন।
- Nov 08, 2025 13:54 IST
India vs Australia, Live Updates: শুরু হল টিম ইন্ডিয়ার ব্য়াটিং
India vs Australia, Live Updates: টি-২০ সিরিজের শেষ ম্য়াচ শুরু হয়ে গেল। টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নেমেছেন শুভমান গিল এবং অভিষেক শর্মা। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম বল করতে এলেন বেন ডোয়ারশ্যুস।
- Nov 08, 2025 13:34 IST
India vs Australia, Live Updates: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রথম একাদশ
India vs Australia, Live Updates: ম্যাট শর্ট, মিচেল মার্শ (অধিনায়ক), জস ইংলিশ (উইকেটকিপার), টিম ডেভিড, জস ফিলিপ, মার্কাস স্টোয়েনিস, গ্লেন ম্য়াক্সওয়েল, বেন ডোয়ারশ্যুস, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা।
- Nov 08, 2025 13:31 IST
India vs Australia, Live Updates: টিম ইন্ডিয়ার প্রথম একাদশ:
India vs Australia, Live Updates: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, জীতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।
- Nov 08, 2025 13:29 IST
India vs Australia, Live Updates: কী বললেন সূর্যকুমার যাদব?
India vs Australia, Live Updates: টস হারলেও যদি ম্য়াচ জেতা যায়, তাহলে আর মন্দ কী! এই মাঠের পরিবেশ খুবই ভাল। আমরা নিজেদের ক্রিকেট আরও বেশি উপভোগ করতে চাই। দলের লক্ষ্যটা মাথায় রাখা আমাদের মূল মন্ত্র। সেটা গত ম্য়াচেই দলের ব্যাটাররা খুব ভাল বুঝতে পেরেছে। পাশাপাশি, বোলাররাও উইকেট শিকার করছে। ফিল্ডারদের উৎসাহ এককথায় অসাধারণ। এই ম্য়াচেও আমরা জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। দ্বিপাক্ষিক সিরিজ জিততে সবসময়ই ভাল লাগে। কিন্তু, কোন খেলোয়াড় ম্য়াচের জন্য ফিট রয়েছেন, আর কাকে কোথায় খেলাতে হবে, সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ভারতীয় ক্রিকেটাররা নিজেদের দায়িত্ব সম্পর্কে যথেষ্টই ওয়াকিবহাল। এটাই টি-২০ ক্রিকেটে আসল কথা। ভারতীয় ক্রিকেট দলে একটাই পরিবর্তন করা হয়েছে। তিলক বর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই জায়গায় দলে এসেছে রিঙ্কু সিং।
- Nov 08, 2025 13:18 IST
India vs Australia, Live Updates: টস আপডেট
India vs Australia, Live Updates: টসে জিতল অস্ট্রেলিয়া। প্রথমে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। গাব্বার উইকেটে যে দল প্রথমে ব্য়াট করেছে, তারা ১১ ম্য়াচের মধ্যে আটটায় জয়লাভ করেছে। অর্থাৎ টস জিতে এই উইকেটে ব্যাট করার সিদ্ধান্তই সঠিক। অন্তত এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
- Nov 08, 2025 12:04 IST
India vs Australia, Live Updates: পিচ রিপোর্ট
India vs Australia, Live Updates: বলা হয়ে থাকে, ব্রিসবেনের গাব্বা নাকি পেস বোলারদের কাছে স্বর্গরাজ্য। অস্ট্রেলিয়ার এই স্টেডিয়ামেই সবথেকে বেশি বাউন্স দেখতে পাওয়া যায়। আকাশ যদি মেঘলা থাকে, সেক্ষেত্রে যথেষ্ট সুইং এবং মুভমেন্টও দেখতে পাওয়া যাবে। প্রথমদিকে কয়েকটা ওভার এই উইকেট ব্যাটারদের জন্য বেশ সমস্যা তৈরি করতে পারে। তবে, যে সকল ব্য়াটাররা ব্যাকফুটে ভাল খেলতে পারেন, তাঁরা এই বাউন্স ভরা উইকেটেও দাপট দেখাতে পারবেন।
- Nov 08, 2025 12:03 IST
India vs Australia, Live Updates: চিন্তা বাড়াচ্ছে ভারতীয় ব্যাটিং ফর্ম
India vs Australia, Live Updates: চলতি টি-২০ সিরিজে ভারতীয় ব্যাটারদের ফর্ম ইতিমধ্যে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। বলা ভাল, ব্যাটিং টপ অর্ডার একেবারে মুখ থুবড়ে পড়েছে। নেহাতই বোলারদের জন্য ভারত আপাতত এই সিরিজে এগিয়ে রয়েছে।
- Nov 08, 2025 11:59 IST
India vs Australia, Live Updates: ভারত বনাম অস্ট্রেলিয়া পঞ্চম টি-২০ ম্য়াচ
India vs Australia, Live Updates: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া পঞ্চম টি-২০ ম্য়াচ। পাঁচ ম্য়াচের এই টি-২০ সিরিজে টিম ইন্ডিয়া আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us