India vs Bangladesh, Ripon Mondol: রিপনের আগুন বোলিংয়ে বাঁচল সম্মান, হাঁফ ছাড়লেন বাংলাদেশি সমর্থকরা

India vs Bangladesh: সুপার ওভারে একটাও রান করতে পারলেন না ভারতীয় ব্যাটাররা। সৌজন্যে রিপন মণ্ডলের আগুন বোলিং। পরপর ২ বলে তিনি জোড়া উইকেট তুলে নেন। আর সেইসঙ্গে ব্যাকফুটে ঠেলে দেন টিম ইন্ডিয়াকে।

India vs Bangladesh: সুপার ওভারে একটাও রান করতে পারলেন না ভারতীয় ব্যাটাররা। সৌজন্যে রিপন মণ্ডলের আগুন বোলিং। পরপর ২ বলে তিনি জোড়া উইকেট তুলে নেন। আর সেইসঙ্গে ব্যাকফুটে ঠেলে দেন টিম ইন্ডিয়াকে।

author-image
Koushik Biswas
New Update
Ripon mondol

বাংলাদেশ যুব ক্রিকেট দলের তারকা পেসার রিপন মণ্ডল

India vs Bangladesh: ২০২৫ যুব এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে লজ্জার হার স্বীকার করেছে ভারতীয় ক্রিকেট দল। আর সেইসঙ্গে তারা এই টুর্নামেন্ট থেকেও বিদায় নিয়েছে। সত্যি কথা বলতে কী, এই ম্যাচে কোন ভারতীয় ব্যাটারই সেইভাবে নজর কাটতে পারলেন না। ম্যাচ গড়ায় সুপার ওভারে। শেষপর্যন্ত বাংলাদেশ বাজিমাত করে ভারতকে ছিটকে দেয়।

Advertisment

India vs Bangladesh Semifinal: বাংলাদেশের বিরুদ্ধে লজ্জার হার, এই ৫ ক্রিকেটারই ডোবাল ভারতকে!

সুপার ওভারে 'আগুন'  রিপন

তবে এই সুপার ওভারের নায়ক অবশ্যই বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেস বোলার রিপন মন্ডল (Ripon Mondol)। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সুপার ওভারে ব্যাট করতে নেমেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জীতেশ শর্মা এবং রমনদীপ সিং। প্রথম বলটাই রিপন নিখুঁত ইয়র্কার ডেলিভারি করেছিলেন। সেই গতির বিরুদ্ধে লড়াই করতে পারেননি জীতেশ শর্মা। প্রথম বলেই তিনি ক্লিন বোল্ড হয়ে যান। এরপর ব্যাট করতে আসেন আশুতোষ শর্মা। আইপিএল টুর্নামেন্টে তিনি একা হাতে বেশ কয়েকবার ম্যাচ জেতালেও, শুক্রবারের সেমিফাইনাল ম্যাচে তিনি চূড়ান্ত ফ্লপ হয়ে যান। রিপনের দ্বিতীয় বলে বড় শটের জন্য মারতে যান তিনি। কিন্তু, বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে তাঁকেও প্যাভেলিয়ানে ফিরে আসতে হয়। সবথেকে লজ্জার ব্যাপার হল, সুপার ওভারে ভারত একটাও রান করতে পারল না। শূন্য রানে তারা প্যাভিলিয়ানে ফিরে আসে। সৌজন্যে যে রিপনের আগুন ডেলিভারি, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। 

Advertisment

India vs Bangladesh Super Over Drama: নিজের দোষেই হারল ভারত, সুপার ওভারে ধুলোয় মিশল মান-ইজ্জত!

এই ম্যাচে বাংলাদেশকে জিততে হলে মাত্র এক রান করতে হত। প্রথম বলে সূয়শ শর্মা একটা উইকেট শিকার করলেও, ওভারের দ্বিতীয় বলটা তিনি ওয়াইড ডেলিভারি করে ফেলেন। আর সেইসঙ্গে বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়।

India vs Bangladesh Match Highlights: হল না টাইগার বধ, দুরন্ত লড়েও হার ভারতের

রিপনকে ছাড়া কঠিন হত বাংলাদেশের জয়

একথা অনস্বীকার্য, সুপার ওভারে রিপন যদি ওই আগুন বোলিং না করতেন, তাহলে হয়ত এই ম্যাচের ফলাফল আলাদা হতে পারত। কিন্তু, পরপর ২ বলে ২ উইকেটই চোখের পলকে এই ম্যাচের রং বদলে দেয়। সেকারণে ম্যাচের শেষে তার হাতেই তুলে দেওয়া হয়েছে সেরার পুরস্কার। এই পুরস্কার সংগ্রহ করে তিনি বললেন, 'এখন খুব ভাল লাগছে। মনে মনে জানতাম, এই ম্যাচটা আমরাই জিতব। গোটা ম্যাচে অধিনায়ক যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, সেটা আমার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।'

India vs Bangladesh Ripon Mondol