India vs Bangladesh Semifinal: বাংলাদেশের বিরুদ্ধে লজ্জার হার, এই ৫ ক্রিকেটারই ডোবাল ভারতকে!

India vs Bangladesh Rising Stars 2025: ২০২৫ রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে ভারত এবং বাংলাদেশ খেলতে নেমেছিল। এই গুরুত্বপূর্ণ ম্য়াচে লজ্জার হার স্বীকার করল টিম ইন্ডিয়া।

India vs Bangladesh Rising Stars 2025: ২০২৫ রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে ভারত এবং বাংলাদেশ খেলতে নেমেছিল। এই গুরুত্বপূর্ণ ম্য়াচে লজ্জার হার স্বীকার করল টিম ইন্ডিয়া।

author-image
Koushik Biswas
New Update
Indian Cricket Team (34)

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাস্ত ভারত

India vs Bangladesh: ২০২৫ রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে ভারত এবং বাংলাদেশ খেলতে নেমেছিল। এই গুরুত্বপূর্ণ ম্য়াচে লজ্জার হার স্বীকার করল টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। সুপার ওভারে ম্য়াচ গড়ালেও, ভারতীয় ব্যাটাররা রান করতে পারলেন না। এরপর বাকি স্বপ্নটা একটা ওয়াইড ডেলিভারি করেই ধ্বংস করে দিলেন সূয়শ শর্মা। এই ম্য়াচ সুপার ওভারে যাওয়ার পর অনেকেই মনে করেছিলেন, টিম ইন্ডিয়া হয়ত ফাইনালের টিকিট কনফার্ম করতে পারবে। কিন্তু, সে গুড়ে বালি!

Advertisment

সুপার ওভারের প্রথম দুটো বলেই আউট হয়ে যান জীতেশ শর্মা এবং আশুতোষ। এই ম্য়াচে টিম ইন্ডিয়াকে জেতার একাধিক সুযোগ দিয়েছিল বাংলাদেশ। কিন্তু, প্রত্যেকটা সুযোগই ভারত হাতছাড়া করে। কোন ৫ ক্রিকেটার টিম ইন্ডিয়ার এই পরাজয়ের জন্য দায়ী? আসুন, এই ব্যাপারে সবিস্তারে আলোচনা করা যাক।

জীতেশ শর্মা

টিম ইন্ডিয়া এ দলের অধিনায়ক জীতেশ শর্মা ভারতের এই হারের পিছনে সবথেকে বড় দোষী। তিনি ফাইনাল ম্যাচে ২৩ বলে ৩৩ রান করেন। কিন্তু, এমন একটা সময়ে আউট হয়ে গেলেন, যখন তাঁকে সবথেকে বেশি দরকার ছিল দলের। এরপর সুপার ওভারে ব্যাট করতে নামলেন জীতেশ। কিন্তু, একেবারে খারাপ শট খেলতে গিয়ে প্রথম বলেই ক্লিন বোল্ড হয়ে গেলেন।

Advertisment

India vs Bangladesh Super Over Drama: নিজের দোষেই হারল ভারত, সুপার ওভারে ধুলোয় মিশল মান-ইজ্জত!

নমন ধীর

নমন ধীর এই ম্যাচে না ব্যাট হাতে তেমন রান করতে পারলেন। আর বল হাতে বইয়ে দিলেন রানের বন্যা। সেমিফাইনাল ম্য়াচে নমন মাত্র ৭ রান করলেন। খেলেছেন মোট ১২ বল। অন্যদিকে, বল করতে এসে তিনি এক ওভারেই ২৮ রান দিয়ে ফেলেন। এটা টিম ইন্ডিয়ার পরাজয়ের অন্যতম বড় কারণ। 

India vs Bangladesh Match Highlights: হল না টাইগার বধ, দুরন্ত লড়েও হার ভারতের

বিজয়কুমার বৈশাখ

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটাররা সেমিফাইনাল ম্য়াচে বিজয়কুমার বৈশাখকে কার্যত ধুনে দিলেন। বিজয় তাঁর ৪ ওভারের স্পেলে মোট ৫১ রান দিলেন। আর একটাও উইকেট শিকার করতে পারেননি। বিজয়ের এই স্পেলই টিম ইন্ডিয়ার সামনে বিপদ খাড়া করে।

India vs Bangladesh Football: বাংলাদেশের বিরুদ্ধেও হেরে ভুত, লজ্জায় মুখ লুকোচ্ছে ভারতীয় ফুটবল দল

আশুতোষ শর্মা

আইপিএল টুর্নামেন্টে ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে একাধিক ম্য়াচ জিতিয়েছেন আশুতোষ শর্মা। কিন্তু, সেমিফাইনাল ম্য়াচে তিনি একেবারে ফ্লপ হয়ে যান। শেষ ওভারে আশুতোষ ৬ বলে ১৩ রান করে আউট হলেন। এরপর সুপার ওভারে প্রথম বলেই ক্যাচ তুলে ফিরে যান প্যাভিলিয়নে।

India vs Bangladesh: নিরাপত্তার কড়া বেষ্টনী, অশান্ত বাংলাদেশে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল

রমনদীপ সিং

ভারতীয় যুব ক্রিকেট দলের তারকা ফিনিশারদের মধ্যে রমনদীপ অন্যতম। কলকাতা নাইট রাইডার্স দলেও ফিনিশার হিসেবে তিনি একাধিক ম্য়াচ জিতিয়েছেন। কিন্তু, শুক্রবারের এই সেমিফাইনাল ম্য়াচে ব্যাট হাতে যারপরনাই হতাশ করলেন তিনি। ১১ বলে মাত্র ১৭ রান বেরিয়ে আসে রমনদীপের ব্যাট থেকে। পাশাপাশি বল হাতেও তিনি একেবারে নজর কাড়তে পারলেন না। ২ ওভারের স্পেলে ২৯ রান খরচ করে এলেন।

Indian Cricket Team India vs Bangladesh