/indian-express-bangla/media/media_files/2025/11/22/akbar-ali-2025-11-22-12-37-02.jpg)
রান আউট মিস করলেন আকবর আলি
India vs Bangladesh: ২০২৫ যুব এশিয়া কাপের প্রথম সেমিফাইনাল ম্য়াচে ভারত এবং বাংলাদেশ খেলতে নেমেছিল। এই ম্য়াচে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। চূড়ান্ত নাটকের পর ম্য়াচ গড়ায় সুপার ওভারে। অবশেষে টিম ইন্ডিয়াকে পরাস্ত করে টাইগারবাহিনী। আর সেইসঙ্গে টুর্নামেন্টের ফাইনালে উঠে যায় বাংলাদেশ। আগামী রবিবার (২৩ নভেম্বর) এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন রিপন মণ্ডল, হাবিবুর রহমানরা।
India vs Bangladesh, Ripon Mondol: রিপনের আগুন বোলিংয়ে বাঁচল সম্মান, হাঁফ ছাড়লেন বাংলাদেশি সমর্থকরা
তবে এই ম্যাচ শেষ হওয়ার পর সমর্থকদের কাছে করজোড়ে ক্ষমা চাইলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলি। আসলে, এই ম্য়াচটা সুপার ওভারে যাওয়ার কথাই ছিল না। যদি না শেষমুহূর্তে রান আউটের লোভে ভুল করতেন টাইগার অধিনায়ক। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আকবর আলি বাংলাদেশ যুব ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার পাশাপাশি উইকেটকিপিংও করেন। ২০ ওভারের শেষ বলে ভারতের সামনে জয়ের জন্য ৪ রান দরকার ছিল। ব্যাট করছিলেন হর্ষ দুবে। তিনি বাউন্ডারি হাঁকাতে চাইলেও, শেষপর্যন্ত পারেননি। প্রথমে দৌড়ে ২ রান নিতে যান।
India vs Bangladesh Semifinal: বাংলাদেশের বিরুদ্ধে লজ্জার হার, এই ৫ ক্রিকেটারই ডোবাল ভারতকে!
আকবরের ভুলেই জেতা ম্য়াচ টাই হয় বাংলাদেশের
দুটো রান নিলেও ভারতের পক্ষে ম্য়াচটা জেতা সম্ভব ছিল না। ইতিমধ্যে আকবর আলি দৌড়ে রান আউট করতে যান হর্ষ দুবেকে। কিন্তু, বলটাকে তিনি উইকেটে লাগাতে পারেননি। আর ঠিক সেইসময়ই হর্ষ দৌড়ে আরও একটা রান চুরি করে নেন। শেষপর্যন্ত এই ম্য়াচটা টাই হয়ে যায় এবং সুপার ওভারে গড়ায়।
India vs Bangladesh Super Over Drama: নিজের দোষেই হারল ভারত, সুপার ওভারে ধুলোয় মিশল মান-ইজ্জত!
এমন একটি অপ্রীতিকর পরিস্থিতির জন্য আকবর আলিই যে দায়ী ছিলেন, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। এই ম্য়াচটা ভারত জিতে গেলে তাঁকেই অভিযুক্তের কাঠগড়ায় তোলা হত। কিন্তু, শেষপর্যন্ত তা আর হয়নি। সুপার ওভারে একটাও রান করতে পারেনি টিম ইন্ডিয়া। এরপর বাংলাদেশ যখন ব্যাট করতে নামে, সেইসময় সূয়শ শর্মা একটি ওয়াইড ডেলিভারি করে টাইগারবাহিনীর জয়ের রাস্তা প্রশস্থ করেন।
India vs Bangladesh Match Highlights: হল না টাইগার বধ, দুরন্ত লড়েও হার ভারতের
এই ভুলের জন্যই ম্য়াচ শেষ হওয়ার পর বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন আকবর আলি। তিনি বললেন, 'যাঁরা আমাদের সমর্থন করছেন, আমি তাঁদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিতে চাই। সমীকরণটা আমি খুব ভাল করেই জানতাম। কিন্তু, আমার মাথায় যে কী চলছিল, সেটা আমি নিজেই জানি না। সেকারণেই বলটাকে উইকেটের দিকে ছুঁড়ে দিয়েছিলাম।' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'একমাত্র আমার ভুলেই এই ম্য়াচটা সুপার ওভার পর্যন্ত গড়িয়েছে। এই দায় সম্পূর্ণভাবে আমার।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us