India vs Bangladesh Playing XI: বাংলাদেশের এই বোলারকে খেলতে হবে সাবধানে, আউট করেছেন বিরাট-অভিষেককে!

India vs Bangladesh: ২০২৫ এশিয়া কাপে ভারত এবং বাংলাদেশ খেলতে নামছে। আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই হাইভোল্টেজ ম্য়াচের জন্য ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

India vs Bangladesh: ২০২৫ এশিয়া কাপে ভারত এবং বাংলাদেশ খেলতে নামছে। আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই হাইভোল্টেজ ম্য়াচের জন্য ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Bangladesh (11)

বিরাটকে আউট করার পর উল্লাস সাকিবের

India vs Bangladesh: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত এবং বাংলাদেশ খেলতে নামছে। আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম একাদশ কেমন হবে, তা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ ক্রিকেট দল তাদের প্রথম একাদশে এমন একজন পেস বোলারকে নিতে পারে, যিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক শর্মা এবং বিরাট কোহলিকে আউট করেছেন। এই ক্রিকেটার আর কেউ নন, তারকা টাইগার পেসার তানজিম হাসান সাকিব।

Advertisment

India vs Bangladesh Asia Cup 2025: ভারত বনাম বাংলাদেশ, এই ৫ বিতর্ক কাঁপিয়ে দিয়েছিল ক্রিকেট বিশ্ব!

বাংলাদেশের প্রথম একাদশে রাখা হতে পারে তানজিম হাসান সাকিবকে

ভারতের বিরুদ্ধে এই হাইভোল্টেজ ম্য়াচের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম একাদশে শরিফুল ইসলামের বদলে তানজিম হাসান সাকিবকে সুযোগ দেওয়া হতে পারে। ভারতের বিরুদ্ধে তানজিম হাসান এখনও পর্যন্ত তিনটে টি-২০ ম্য়াচ খেলেছেন। ২১.১৪ বোলিং গড়ে তিনি মোট ৭ উইকেট শিকার করেছেন। ২০২৪ সালে টি-২০ সিরিজে অভিষেক শর্মাকে আউট করেছিলেন। অন্যদিকে, ২০২৪ টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলিকে তিনি প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছিলেন। সাকিব তাঁর গতির দৌলতে বিপক্ষ ব্যাটারদের অস্বস্তিতে ফেলতে পারেন।

India vs Bangladesh: আগুন ফর্মে ভারত, ভয়ে কাঁপছে বাংলাদেশ! টাইগার বধ করেই ফাইনালে উঠবে টিম ইন্ডিয়া?

শ্রীলঙ্কার বিরুদ্ধে সইফ হাসান এবং তৌহিদ হৃদয় দুর্দান্ত ব্যাটিং করেছিলেন

বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম একাদশ নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে যে খুব বেশি বদল করা হবে না, তা একপ্রকার বলা যেতেই পারে। গত ম্য়াচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সইফ হাসান এবং তৌহিদ হৃদয়। দুজনের ব্যাট থেকেই বেরিয়ে এসেছিল ঝকঝকে অর্ধশতরান। এই পরিস্থিতিতে বুধবারের ম্যাচেও বাংলাদেশ একই কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারে। যদিও, ভারত যে তাদের কড়া টক্কর দেবে তা বলা যেতেই পারে।

India vs Bangladesh: বড়সড় হামলা আশঙ্কা, বাংলাদেশে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল

লিটন দাসের চোট

ভারতের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের আগে লিটনের মারাত্মক চোট বাংলাদেশ ক্রিকেট দলের জন্য চরম দুঃসংবাদ বয়ে এনেছে। অনুশীলন করার সময়েই চোট পেয়েছেন লিটন দাস। ক্রিকবাজের একটি রিপোর্ট অনুসারে, ব্যাট করার সময় সময় একটি স্কোয়ার কাট শট খেলতে গিয়েছিলেন। ঠিক সেইসময়ই তাঁর পিঠের পেশিতে টান ধরে। এরপর যন্ত্রণায় কাতরাতে শুরু করেন টাইগার অধিনায়ক। দলের ফিজিও দৌড়ে আসেন।

India vs Bangladesh Football: ভারত বনাম বাংলাদেশ, কোথায়-কখন দেখবেন ফুটবলের মহাসংগ্রাম?

প্রাথমিক চিকিৎসার পরও শারীরিক অবস্থার কোনও উন্নতি দেখা যায়নি। শেষপর্যন্ত লিটনকে অনুশীলন ছেড়ে মাঠের বাইরে চলে যেতে হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, 'এমনিতে লিটনকে দেখে তো সুস্থ বলেই মনে হচ্ছে। তবে আগামীকাল ও খেলতে পারবে কি না, সেটা একমাত্র মেডিক্যাল টেস্টের পরই জানা যাবে।'

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

সইফ হাসান, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটকিপার), তৌহিদ হৃদয়, শামিম হুসেন, জাকের আলি, মেহদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

Asia Cup 2025 India vs Bangladesh