India Helped Bangladesh Cricket: নেই সামান্য কৃতজ্ঞতাবোধ, ভারতের 'উপকার' নিমেষে ভুলে গেল বাংলাদেশ?

India vs Bangladesh Cricket Controversy: বিগত কয়েকমাস ধরেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে। এর প্রভাব আইপিএল টুর্নামেন্টের উপরেও পড়েছে।

India vs Bangladesh Cricket Controversy: বিগত কয়েকমাস ধরেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে। এর প্রভাব আইপিএল টুর্নামেন্টের উপরেও পড়েছে।

author-image
Koushik Biswas
New Update
Bangladesh Test Status BCCI Helped

সৌরভের নেতৃত্বে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচ খেলতে গিয়েছিল টিম ইন্ডিয়া

India vs Bangladesh: বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ বিসিসিআই-কে (BCCI) চোখ রাঙানোর চেষ্টা করছে। কিন্তু, ওরা বোধহয় ভুলে গিয়েছে যে একদিন এই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কারণেই তারা টেস্ট স্টেটাস পেয়েছিল। নাহলে টাইগারবাহিনীর (Bangladesh Cricket Team) সঙ্গে কেউই ক্রিকেট খেলতে চাইত না। সেইসময় প্রতিবেশী দেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচ খেলে আখেরে সাহায্য করেছিল ভারত। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অধিনায়কত্বে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) সেই টেস্ট ম্য়াচটা ৯ উইকেটে জিতেছিল। এই ম্য়াচে খেলেছিলেন শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, অজিত আগরকর, জাহির খানের মতো সুপারস্টার ক্রিকেটাররা।

Advertisment

Bangladesh Ban IPL 2026 Telecast: বাংলাদেশে বন্ধ আইপিএল সম্প্রচার, কতটা আর্থিক ক্ষতির মুখে পড়ল ভারত?

বাংলাদেশকে টেস্ট স্টেটাস পাইয়ে দিতে সাহায্য করেছিল ভারত

সালটা ছিল ২০০০। সেই সময় আইসিসি-র শীর্ষপদে ছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়া। তিনি সর্বসম্মতিক্রমে নির্বাচনের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেটকে টেস্ট স্টেটাস পাইয়ে দিয়েছিলেন। সেই প্রথমবার বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ম্য়াচ খেলতে নেমেছিল। টিম ইন্ডিয়াই তাদের সঙ্গে খেলেছিল প্রথম টেস্ট ম্য়াচ। 

Bangladesh Cricket Controversy: টি-২০ বিশ্বকাপ খেলতে কেন ভারতে আসতে চায় না বাংলাদেশ? গোপন প্ল্যান ফাঁস করল বিসিবি

এক্ষেত্রে বিসিসিআই-ও অবশ্য তাদের সাহায্য করেছিল। শুরুটা হয়েছিল ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে। সেই প্রথমবার বাংলাদেশ কোনও বড়মাপের টুর্নামেন্ট খেলতে নেমেছিল। স্কটল্যান্ডকে হারিয়ে তারা প্রথম জয়লাভ করে। এরপর তৎকালীন ওয়ানডে ক্রিকেটে অন্যতম 'কালো ঘোড়া' পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বকে। এই জয়ের পর বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি তথা আইসিসি-র তৎকালীন চেয়ারম্য়ান জগমোহন ডালমিয়া নড়েচড়ে বসেন। ২০০০ সালে তিনি সর্বসম্মত ভোটে ক্রিকেট বিশ্বের দশম দেশ হিসেবে বাংলাদেশকে টেস্ট ফরম্য়াটে খেলার অনুমতি দেন।

Bangladesh Cricket Team Latest Update: ভারতে খেলতে আসছে না বাংলাদেশ! চরম সিদ্ধান্ত বিসিবি'র

হওয়ার কথা ছিল ইংল্যান্ড বনাম বাংলাদেশ টেস্ট ম্য়াচ। কিন্তু, অজ্ঞাত কোনও কারণে শেষমুহূর্তে পিছিয়ে আসে ইংল্যান্ড। জানিয়ে দেয় যে তারা বাংলাদেশে ক্রিকেট খেলতে যেতে পারবে না। এরপর বাংলাদেশের সম্মান বাঁচাতে এগিয়ে আসে ভারত। তারা শেষপর্যন্ত টেস্ট খেলতে রাজি হয়। ১০ থেকে ১৩ নভেম্বর বাংলাদেশের ঢাকায় এই টেস্ট ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে ভারত ৯ উইকেটে জয়লাভ করেছিল। 

বর্তমান ঝামেলার কারণ কী?

বিগত কয়েকমাস ধরেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে। এর প্রভাব আইপিএল টুর্নামেন্টের উপরেও পড়েছে। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজ়ুর রহমানকে কেকেআর ৯.২০ কোটি টাকায় কিনলেও, শেষপর্যন্ত বিসিসিআই-এর নির্দেশে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আর এই ঘটনা থেকেই দুই দেশের মধ্যে ঝামেলার সূত্রপাত।

Bangladesh T20I World Cup Squad: বিতর্কের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, আদৌ সুযোগ পেলেন মুস্তাফিজ়?

বাংলাদেশ একটি আপতকালীন বৈঠকের ডাক দেয়। সেখানেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে টি-২০ বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দল ভারতে আসবে না। এমনকী, ম্য়াচের ভেন্যু শ্রীলঙ্কায় শিফট করার জন্য তারা আইসিসি-র কাছে অনুরোধ করেছে। এমনকী, বাংলাদেশে আইপিএল টুর্নামেন্টের লাইভ সম্প্রচারও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

Sourav Ganguly BCCI Indian Cricket Team Bangladesh Cricket Team India vs Bangladesh