/indian-express-bangla/media/media_files/2025/11/18/india-vs-bangladesh-13-2025-11-18-22-07-09.jpg)
বাংলাদেশের বিরুদ্ধে হেরে গেল ভারতীয় ফুটবল দল
India vs Bangladesh: ২০২৭ এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্যতা অর্জনকারী পর্বে সম্মানরক্ষার ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়। কিন্তু, এই ম্য়াচেও জিততে পারল না খালিদ জামিলের দল। বাংলাদেশ শেষপর্যন্ত ১-০ গোলে জয়লাভ করেছে। ম্য়াচের একমাত্র গোলটি করেছেন শেখ মোরসালিন।
Indian Football Team: ভারতের হয়ে খেলতে পারবেন না রায়ান উইলিয়ামস? নেপথ্যে এই ভয়ঙ্কর কারণ
প্রসঙ্গত, যোগ্যতা অর্জনকারী পর্বে এই প্রথম কোনও ম্য়াচ জিততে পারল বাংলাদেশ ফুটবল দল। অন্যদিকে, ভারত গত ৫ ম্যাচের মধ্যে একটাতেও জিততে পারেনি।
Indian Football News Update: ভারত হারতেই পিঠ বাঁচাচ্ছেন খালিদ? দোষ চাপালেন ফুটবলারদের ঘাড়েই!
সুযোগ কাজে লাগাতে পারল না ভারত
এই ম্য়াচের ৩১ মিনিটে ভারতের সামনে গোল করার একটি সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু, লালিয়ানজুয়ালা ছাংতের ডান পায়ের শট বক্সের উপর দিয়ে বেরিয়ে যায়। বাংলাদেশ ফুটবল দলের গোলকিপার মিতুল মর্ম একেবারেই সেভ করার পজিশনে ছিলেন না। অবশেষে হামজা চৌধুরি হেড দিয়ে বলটা বিপদমুক্ত করলেন।
Indian Football Team Goal: এগিয়ে গিয়েও হল না লাভ! দূর্ভাগ্যের শিকার ভারতীয় ফুটবল দল
এই লজ্জার পরাজয় টিম ইন্ডিয়ার পারফরম্য়ান্স নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে। এই পর্বে ৫ ম্য়াচের মধ্যে ভারত একটাতেও জিততে পারেনি। মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করে খালিদ জামিল অ্যান্ড কোম্পানি চারটে দলের মধ্যে সকলের নীচে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে, ৫ পয়েন্ট সংগ্রহ করে আপাতত তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ।
এই প্রসঙ্গে আপনাজের জানিয়ে রাখি, যোগ্যতা অর্জনকারী পর্বের শেষ ম্য়াচটা হংকংয়ের বিরুদ্ধে খেলতে হবে ভারতীয় ফুটবল দলকে। আগামী বছর ৩১ মার্চ এই ম্য়াচের আয়োজন করা হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us