India vs Bangladesh: নিরাপত্তার কড়া বেষ্টনী, অশান্ত বাংলাদেশে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল

India vs Bangladesh Football Match: মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশের বিরুদ্ধে ফুটবল ম্য়াচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। তবে ম্য়াচের আগে নিরাপত্তার কড়া বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে ভারতীয় ফুটবল দলকে।

India vs Bangladesh Football Match: মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশের বিরুদ্ধে ফুটবল ম্য়াচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। তবে ম্য়াচের আগে নিরাপত্তার কড়া বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে ভারতীয় ফুটবল দলকে।

author-image
Koushik Biswas
New Update
Indian Foootball Team Practice

অনুশীলনে মগ্ন ভারতীয় ফুটবল দল

India vs Bangladesh: ২০২৭ এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জনকারী পর্বের শেষ ম্য়াচ খেলতে নামছে ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। প্রতিপক্ষ বাংলাদেশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই ম্য়াচ আয়োজন করা হবে। তবে রাজনৈতিক কারণে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র আপাতত উত্তাল হয়ে রয়েছে।

Advertisment

Indian Football News Update: ভারত হারতেই পিঠ বাঁচাচ্ছেন খালিদ? দোষ চাপালেন ফুটবলারদের ঘাড়েই!

টিম ইন্ডিয়ার জন্য কড়া নিরাপত্তা

গত শনিবার ঢাকায় পা রেখেছে ভারতীয় ফুটবল দল। হোটেলে টিম ইন্ডিয়াকে রাখা হয়েছে নিরাপত্তার কড়া বেষ্টনীতে। এমনকী, কোথাও যাতায়াতের উপরও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।  গত সোমবার (১৭ নভেম্বর) সকালবেলা পুলিশ ব্যাটেলিয়ন গ্রাউন্ডে অনুশীলন করতে এসেছিল টিম ইন্ডিয়া। এরপর একটি অফিশিয়াল সেশনের জন্য জাতীয় স্টেডিয়ামে গিয়েছিল।

Advertisment

Indian Football Team Goal: এগিয়ে গিয়েও হল না লাভ! দূর্ভাগ্যের শিকার ভারতীয় ফুটবল দল

ভারতীয় ফুটবল দলের একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, 'টিম হোটেলের বাইরে সশস্ত্র পুলিশবাহিনী সারাক্ষণ পাহারা দিচ্ছে। টিম বাসকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে পুলিশের গাড়ি। এমনকী, সকালবেলা অনুশীলনের সময়ও অন্য দিনের তুলনায় অনেক বেশি নিরাপত্তারক্ষী দেখতে পাওয়া গিয়েছে।'

Indian Football Team: সিঙ্গাপুরের বিরুদ্ধে ড্র, এবার কীভাবে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করবে ভারত?

গত ২২ বছরে এই প্রথমবার বাংলাদেশে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। সেকারণে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। চোখের পলক পড়তে না পড়তেই বিক্রি হয়ে গিয়েছে যাবতীয় টিকিট। আশা করা হচ্ছে, ২২,০০০ দর্শক স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করবেন।

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী খালিদ

তবে ভারতীয় ফুটবল দলের হেড কোচ খালিদ জামিল অবশ্য আশা করছেন, নিরাপত্তার এই কড়াকড়ি দলের পারফরম্য়ান্সে কোনও প্রভাব ফেলতে পারবে না। প্রসঙ্গত, ২ ম্য়াচ বাকি থাকতেই ভারতের সামনে যোগ্যতা অর্জনের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। ফলে এই ম্য়াচে খালিদ জামিলের সামনে বেশ কিছুটা পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকবে, তা বলা যেতেই পারে। বাংলাদেশের বিরুদ্ধে তিনি নিজের পছন্দমাফিক ফুটবলারদের খেলাতে পারেন।

Indian Football Team: মান বাঁচালেন রহিম আলি, ১০ জনে লড়াকু ড্র টিম ইন্ডিয়ার

ম্যাচের আগে খালিদ বললেন, 'এই ম্য়াচটা কতখানি চাপের, সেটা আমরা খুব ভাল করেই জানি। তবে আমরা নিজেদের ফোকাসটা ধরে রাখতে চাই। ৯০ মিনিটের লড়াইয়ে সেরা পারফরম্য়ান্স করাই আমাদের লক্ষ্য।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'ভারতীয় ফুটবল দলে প্রত্যেকেই যথেষ্ট পরিশ্রম করছে। এটা দেখে আমি অত্যন্ত খুশি। এই ম্য়াচের গুরুত্ব যে কতখানি, সেটা নতুন ফুটবলাররাও খুব ভাল করে জানে। ওরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। যাদের শেষপর্যন্ত পাওয়া যাবে, তাদেরই মাঠে নামানো হবে।'

indian football team India vs Bangladesh