India vs Bangladesh: আচমকা বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়া! পিছনে অন্য কোনও রাজনৈতিক সিদ্ধান্ত?

India vs Bangladesh 2026 Series: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তথ্য অনুসারে, আগামী অগাস্ট-সেপ্টেম্বর মাসে ভারতীয় ক্রিকেট দল এই প্রতিবেশী রাষ্ট্রে যাবে। ওয়ানডে ছাড়াও এই সফরে টিম ইন্ডিয়াকে টি-২০ সিরিজ খেলতে হবে।

India vs Bangladesh 2026 Series: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তথ্য অনুসারে, আগামী অগাস্ট-সেপ্টেম্বর মাসে ভারতীয় ক্রিকেট দল এই প্রতিবেশী রাষ্ট্রে যাবে। ওয়ানডে ছাড়াও এই সফরে টিম ইন্ডিয়াকে টি-২০ সিরিজ খেলতে হবে।

author-image
Koushik Biswas
New Update
Rohit Sharma and Shakib al Hasan

রোহিত শর্মা এবং শাকিব আল হাসান

India vs Bangladesh: ২০২৬ সালে একাধিক সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে টিম ইন্ডিয়া আপাতত যতটা বেশি সম্ভব একদিনের ক্রিকেট সিরিজ খেলছে। ইতিমধ্যে শোনা যাচ্ছে, চলতি বছরই নাকি বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল। যদিও চলতি বছরই এই সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু, আচমকা এই সিরিজের উপর জারি করা হয়েছিল স্থগিতাদেশ। এবার বাংলাদেশ চলতি বছরের হোম ক্যালেন্ডার জারি করল।

Advertisment

IND vs BAN Asia Cup 2025: হাইভোল্টেজ ভারত-বাংলাদেশ ম্যাচ! কেমন থাকছে পিচ, আবহাওয়া?

বাংলাদেশ সফরে যাবে টিম ইন্ডিয়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তথ্য অনুসারে, আগামী অগাস্ট-সেপ্টেম্বর মাসে ভারতীয় ক্রিকেট দল এই প্রতিবেশী রাষ্ট্রে যাবে। ওয়ানডে ছাড়াও এই সফরে টিম ইন্ডিয়াকে টি-২০ সিরিজ খেলতে হবে। ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশের মাটিতে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ ছাড়াও ৩ ম্য়াচের টি-২০ সিরিজ খেলবে। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

IND vs BAN: বাংলাদেশ যাচ্ছে না টিম ইন্ডিয়া! বাতিলের পথে রোহিত-বিরাটের কামব্যাক সিরিজ

এদিকে, অনেকে আবার দাবি করছেন যে কোনও রাজনৈতিক প্রভাবের কারণেই বাংলাদেশের বিরুদ্ধে কার্যত বাধ্য হয়ে ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া। যতক্ষণ না পর্যন্ত বিসিসিআই এই ব্যাপারে কোনও মন্তব্য করছে, ততক্ষণ এহেন মন্তব্য যে একেবারে ভিত্তিহীন, তা বলা যেতেই পারে। কারণ, সিরিজ যে হবে তা আগে থেকেই ঠিক ছিল। আর পূর্ব নির্ধারিত সূচি অনুসারেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড হোম ক্য়ালেন্ডার প্রকাশ করেছে।

IND vs BAN 2025: 'অশান্ত' বাংলাদেশে টিম ইন্ডিয়ার সফর ঘিরে অনিশ্চয়তা, বিরাট আপডেট দিল বিসিবি

ক্রিকবাজের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় ম্য়াচটি ৩ সেপ্টেম্বর এবং তৃতীয় ম্য়াচটি ৬ সেপ্টেম্বর আয়োজন করা হবে। অন্যদিকে, তিন ম্য়াচের টি-২০ সিরিজ শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে।

IND vs BAN: ড্র করেও পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত, সবার নীচে বাংলাদেশ

ভারতে চলছে বাংলাদেশ বিক্ষোভ

বর্তমানে ভারতের বেশ কয়েকটি শহরে বাংলাদেশ বিরোধী আন্দোলন চলছে। প্রসঙ্গত, ২০২৬ আইপিএল টুর্নামেন্টের জন্য বাংলাদেশের পেস তারকা মুস্তাফিজ়ুর রহমানকে ৯.২ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই দর ওঠার পর মুস্তাফিজ়ুর আপাতত বাংলাদেশের সবথেকে মূল্যবান ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন। গোটা দেশজুড়ে আপাতত কেকেআর ম্য়ানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে বিরোধীতা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, মুস্তাফিজ়ুরকে যেন অবিলম্বে নির্বাসিত করা হয়। আপাতত টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলবে। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। আশা করা হচ্ছে, শনিবার (৩ জানুয়ারি) টিম ইন্ডিয়ার ওয়ানডে স্কোয়াড ঘোষণা করবে বিসিসিআই।

Indian Cricket Team India vs Bangladesh