India vs Bangladesh Super Over Drama: নিজের দোষেই হারল ভারত, সুপার ওভারে ধুলোয় মিশল মান-ইজ্জত!

India vs Bangladesh Super Over Drama: ২০২৫ এশিয়া কাপ রাইজিং স্টারস সেমিফাইনালে সুপার ওভারে ভারত চরমভাবে বিপর্যস্ত হয়ে যায়। জীতেশ শর্মা-রমনদীপদের ব্যর্থতা ও ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিতর্কিত সিদ্ধান্তে ০ রানে থামে ভারতের ইনিংস।

India vs Bangladesh Super Over Drama: ২০২৫ এশিয়া কাপ রাইজিং স্টারস সেমিফাইনালে সুপার ওভারে ভারত চরমভাবে বিপর্যস্ত হয়ে যায়। জীতেশ শর্মা-রমনদীপদের ব্যর্থতা ও ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিতর্কিত সিদ্ধান্তে ০ রানে থামে ভারতের ইনিংস।

author-image
Koushik Biswas
New Update
India vs Bangladesh (16)

সুপার ওভারে জঘন্য পারফরম্য়ান্স টিম ইন্ডিয়ার

India vs Bangladesh: ২০২৫ এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্য়াচটি ভারত (Indian Cricket Team) এবং বাংলাদেশের মধ্যে আয়োজন করা হয়। এই ম্য়াচে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ১৯৪ রানের বিশাল স্কোর খাড়া করেছিল। জবাবে টিম ইন্ডিয়াও এই একই রান করে। এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর সেখানেই বাজিমাত করেছে বাংলাদেশ এবং ভারতকে হারিয়ে দেয়। ভারতের হয়ে কেউই এই ম্য়াচে সেভাবে নজর কাড়তে পারলেন না।

Advertisment

IND vs PAK Controversy: শোধরাবে না পাকিস্তান, ভারতের সামনে ফের 'অসভ্য' ইঙ্গিত

নিজের পায়েই কুড়ুল মারল টিম ইন্ডিয়া

জয়ের জন্য ১৯৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় ক্রিকেট দল ২০ ওভারে ১৯৪ রান করে। শেষ ওভারে ভারতের সামনে জয়ের জন্য দরকার ছিল ১৬ রান। তবে টিম ইন্ডিয়া ১৫ রান করতে পারে। শেষ বলে হর্ষ দুবে দৌড়ে ৩ রান নেন। অন্যদিকে, বাংলাদেশের উইকেটকিপার তথা অধিনায়ক আকবর আলি ঠিকঠাক ফিল্ডিং করতে পারেননি। অবশেষে ম্য়াচটা টাই হয়ে যায়। এরপর সুপার ওভারে ধুলোয় মিশল ভারতীয় ক্রিকেট দলের যাবতীয় মান-ইজ্জত।

Advertisment

India vs Bangladesh Match Highlights: হল না টাইগার বধ, দুরন্ত লড়েও হার ভারতের

সুপার ওভারে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নামেন জীতেশ শর্মা এবং রমনদীপ সিং। বাংলাদেশের হয়ে বল হাতে আগুন ঝরালেন রিপন মণ্ডল। প্রথম ডেলিভারিটাই তিনি নিখুঁত ইয়র্কার করলেন। আর ক্লিন বোল্ড হয়ে যান জীতেশ শর্মা। এরপর দ্বিতীয় বলে তিনি আশুতোষ শর্মাকেও আউট করে দিলেন। আর সেকারণেই ভারত সুপার ওভারে ০ রান করে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সুপার ওভারে সর্বাধিক ২ উইকেটেরই পতন হতে পারে।

India vs Pakistan: এশিয়া কাপ সেমিফাইনালে হবে না ভারত-পাকিস্তান লড়াই! পিছনে রয়েছে এই বিশেষ কারণ

এরপর জয়ের জন্য ১ রান তাড়া করতে নামে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও ০ রানে তারাও প্রথম ধাক্কা খায়। কিন্তু, পরের বলটাই সুয়শ শর্মা ওয়াইড ডেলিভারি করে ফেলেন। আর সেইসঙ্গে ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলে বাংলাদেশ।

India vs Oman Match Highlights: দুরমুশ ওমান, যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারত

সুপার ওভারে কেন নামানো হল না প্রিয়াংশ-বৈভবকে?

এই ম্যাচে ভারত হারলেও দলের সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে সুপার ওভারে ব্যাট করতে নামলেন না প্রিয়াংশ আর্য এবং বৈভব সূর্যবংশী। কেন তাঁদের নামানো হল না, তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জলঘোলা। তবে ম্য়াচের শেষে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জীতেশ শর্মা বললেন, এই সিদ্ধান্তটা আমি এবং দল মিলিতভাবে গ্রহণ করেছি। প্রিয়াংশ এবং বৈভব যথেষ্ট বড় মাপের ব্যাটার, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। কিন্তু, ডেথ ওভারে চলাকালীন, আমি, রমনদীপ এবং আশুতোষ সবথেকে বেশি রান করেছি। সুপার ওভারের খেলাটা অনেকটা ডেথ ওভারের মতোই। সেকারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। যদিও জীতেশের এই মন্তব্য অনেকেই হজম করতে পারছেন না।

Indian Cricket Team India vs Bangladesh