/indian-express-bangla/media/media_files/2026/01/18/bangladesh-cricket-fan-2026-01-18-12-16-20.jpg)
ভারতের বিরুদ্ধে হারতেই হতাশ বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা
India vs Bangladesh: ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক নিয়ে ইতিমধ্যে যথেষ্ট টানাপোড়েন শুরু হয়েছে। এমন একটি হাইভোল্টেজ উত্তেজনার মধ্যেই শনিবার (১৭ জানুয়ারি) অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে (ICC U19 World Cup 2026) এই ২ দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। তবে খেলা শুরুর আগে দুই দলের অধিনায়কই করমর্দন করেননি। ঘটনাটি নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়েছে।
আরও পড়ুন:
পরবর্তীকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket) একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে গোটা ঘটনাটিকে একটি 'অনিচ্ছাকৃত ভুল' বলে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, বৃষ্টির কারণে এমনিতেই টস হতে বেশ খানিকটা দেরি হয়। টস করার সময় টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন আয়ুশ মহাত্রে এবং বাংলাদেশ ক্রিকেট দলের সহ অধিনায়ক জাওয়াদ আবরার উপস্থিত ছিলেন। কিন্তু, আকাশের দিকে কয়েন ছুড়ে দেওয়ার আগে দুই দলের অধিনায়কই একে অপরের সঙ্গে করমর্দন করলেন না।
আরও পড়ুন:
IND U19 vs BAN U19 Match Report: টাইগার বধ করার পর গর্জন ভারতের, কী বললেন অধিনায়ক আয়ুশ?
নো হ্যান্ডশেক বিতর্কে 'সাফাই' বাংলাদেশের
এই ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি সাফাই দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, গোটা ঘটনাটি একেবারেই অনিচ্ছাকৃত ছিল। কাউকে অসম্মান করার কোনও অভিপ্রায় কিংবা অসৌহার্দ্যপূর্ণ আচরণ করার ইচ্ছে ছিল না।
আরও পড়ুন:
IND U19 vs BAN U19 Highlights: টাইগার নয়, একেবারে কাগুজে বাঘ! ভারতের কাছে ১৮ রানে হারল বাংলাদেশ
দেখে নিন সেই পোস্ট:
BCB Statement on Toss-Related Incident in U19 World Cup Opener
— Bangladesh Cricket (@BCBtigers) January 17, 2026
The Bangladesh Cricket Board (BCB) has taken note of an inadvertent and unwarranted action that occurred at the toss prior to the opening match of the ICC Under 19 World Cup 2026, Zimbabwe & Namibia, between… pic.twitter.com/st9HbTDcGH
পাশাপাশি BCB-র পক্ষ থেকে এও স্পষ্ট করে দেওয়া হয়েছে, বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম ম্যাচ শুরুর আগে আচমকা শারীরিক অসুস্থতা অনুভব করেন। সেকারণে তিনি টস করতে যাননি। তাঁর জায়গায় সহ অধিনায়ক জাওয়াদ আবরারকে পাঠানো হয়েছিল। বোর্ডের পক্ষ থেকে আরও যোগ করা হয়েছে, আগামীদিনে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেদিকে নজর রাখা হবে। খেলোয়াড়দের প্রতি পারস্পরিক সম্মান বজায় রাখাই বাংলাদেশ ক্রিকেটের মূল শর্ত।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us