/indian-express-bangla/media/media_files/2026/01/17/india-vs-bangladesh-18-2026-01-17-10-10-44.jpg)
শুরু হচ্ছে ভারত এবং বাংলাদেশের লড়াই
India vs Bangladesh: ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ (ICC U19 World Cup 2026)। গত ১৫ জানুয়ারি আমেরিকা যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে পরাস্ত করেছিল টিম ইন্ডিয়া। ফলে শুরুটা ভারতের বেশ ভালই হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) টিম ইন্ডিয়া (India U19 Cricket Team) এবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে। দুই দেশের মধ্যে আপাতত যে অগ্নিগর্ভ রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তা মাথায় রেখেই এই ম্য়াচে উত্তেজনার পারদ ক্রমশ বাড়তে শুরু করেছে।
আরও পড়ুন:
IND vs NZ 2nd ODI Highlights: রাহুলের পাল্টা সেঞ্চুরি মিচেলের, একাই ছিনিয়ে নিলেন ভারতের গ্রাস
কোথায় এবং কখন হবে লড়াই?
এই বছর জ়িম্বাবোয়ে এবং নামিবিয়া যুগ্মভাবে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করছে। ভারত বনাম বাংলাদেশ ম্য়াচটি কুইন্স স্পোর্টস ক্লাবে আয়োজন করা হচ্ছে। এই ম্যাচটি ভারতীয় সময় অনুসারে বেলা ১টা থেকে শুরু হবে। আর ম্য়াচ শুরু আধঘণ্টা আগে আয়োজন করা হবে টস। ২০২৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সরাসরি সম্প্রচার আপনারা স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন।
আরও পড়ুন:
IND vs NZ 1st ODI Highlights: শেষবেলায় 'বাজিগর' রাহুল, ভাঙা পায়েই জেতালেন সুন্দর
হেড টু হেড রেকর্ড
ভারত অনূর্ধ্ব-১৯ এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে এখনও পর্যন্ত ২৮ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে ভারত জিতেছে ২১ ম্য়াচে। অন্যদিকে, বাংলাদেশ জয়লাভ করেছে মাত্র ৬ ম্যাচে। আর একটি ম্য়াচ অমীমাংসিত রয়ে গিয়েছে।
আরও পড়ুন:
IND vs NZ, Virat Kohli Record: আগুন ফর্মে রয়েছেন বিরাট, নিশানায় এবার শচীনের এই মহারেকর্ড!
কুইন্স পার্ক স্টেডিয়ামের পিচ রিপোর্ট
কুইন্স পার্ক স্টেডিয়ামে এখনও পর্যন্ত মোট ৯৯ ম্য়াচ খেলা হয়েছে। প্রথমে যে দল ব্যাট করতে নেমেছে, তারা মোট ৪৩ ম্য়াচে জয়লাভ করেছে। অন্যদিকে, প্রথমে বল করতে নেমে জিতেছে ৫১ বার। প্রথম ইনিংসের গড় স্কোর ২৩৩। আর দ্বিতীয় ইনিংসের গড় স্কোর ১৯৭।
আরও পড়ুন:
IND vs BAN Asia Cup 2025: হাইভোল্টেজ ভারত-বাংলাদেশ ম্যাচ! কেমন থাকছে পিচ, আবহাওয়া?
ভারতের অনূর্ধ্ব-১৯ এর সম্ভাব্য একাদশ:
আয়ুষ মহাত্রে (অধিনায়ক), বিহান মলহোত্রা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, আরএস অম্বরীশ, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), উদ্ধব মোহন, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, খিলান প্যাটেল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এর সম্ভাব্য একাদশ:
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, শাদিন ইসলাম, এমডি আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিক আলিন, রিফাত বেগ।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us