India vs Bangladesh: মিইয়ে গেল বাঘিনীর গর্জন, বাংলাদেশকে গুঁড়িয়ে এশিয়া কাপ জয় টিম ইন্ডিয়ার

India A Women vs Bangladesh A Women: ভারতীয় বোলারদের সামনে বাংলাদেশের কোনও ব্যাটারই দাঁড়াতে পারলেন না। ফাইনালে মাত্র ৮৮ রানে তারা অলআউট হয়ে যায়।

India A Women vs Bangladesh A Women: ভারতীয় বোলারদের সামনে বাংলাদেশের কোনও ব্যাটারই দাঁড়াতে পারলেন না। ফাইনালে মাত্র ৮৮ রানে তারা অলআউট হয়ে যায়।

author-image
Koushik Biswas
New Update
Indian Women Cricket Team (36)

ভারতীয় এ মহিলা ক্রিকেট দল

India vs Bangladesh: ২০২৬ যুব এশিয়া কাপের ফাইনাল ম্য়াচে বাংলাদেশকে একেবারে গুঁড়িয়ে দিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। টুর্নামেন্টের অন্তিম ম্য়াচে বাংলাদেশ মাত্র ৮৮ রানে অলআউট হয়ে গেল। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়া ৪৬ রানে জয়লাভ করেছে।

Advertisment

ল্যাজেগোবরে বাংলাদেশের ব্যাটাররা

ফাইনাল ম্য়াচে জয়ের জন্য ১৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল বাংলাদেশের মহিলা ব্যাটাররা। তবে ভারতীয় বোলারদের দাপটে কেউই দাঁড়াতে পারলেন না। বাঘিনী ব্রিগেডের হয়ে সর্বাধিক ২০ রান করলেন ওপেনার শামিমা সুলতানা। এছাড়া ১৮ রান করেছেন শারমিন সুলতানা। বাকিদের রানের কথা আর না বলাই ভাল। দলের সাতজন ব্য়াটার তো এক অঙ্কের রান করেই প্যাভিলিয়নে। আশা করা হয়েছিল, ফাইনাল ম্য়াচে ভারত এবং বাংলাদেশের হয়ত হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে। কিন্তু, সেই আশায় জল ঢেলে দিল ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র।

আরও পড়ুন:

India A Women vs Sri Lanka A Women: পুড়ে ছারখার লঙ্কা সাম্রাজ্য, যুব এশিয়া কাপের ফাইনালে টিম ইন্ডিয়া

Advertisment

বল হাতে আগুন ঝরাল টিম ইন্ডিয়া

তবে বাংলাদেশকে এভাবে দুরমুশ করার পিছনে ভারতীয় বোলারদের অবদান অনস্বীকার্য। ফাইনাল ম্য়াচে ব্যাট হাতে প্রেমা রাওয়াত তেমন কোনও 'ক্যারিশমা' দেখাতে না পারলেও বল হাতে তিনি কার্যত আগুন ঝরালেন। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে তিনি একাই তিনটে উইকেট তুলে নেন। ইকোনমি রেট মাত্র ৩.০০। এছাড়া দুটো করে উইকেট শিকার করেছেন সোনিয়া মেন্ধিয়া এবং তনুজা কনওয়ার। একটি করে উইকেট নিয়েছেন সাইমা ঠক্কর, মিন্নু মানি এবং রাধা যাদব।

আরও পড়ুন:

IND W vs NEP W: ভারতের ধামাকায় ভূমিকম্প নেপালে, রাধা-অনুষ্কাদের দাপটে ধরাশায়ী পাহাড় কন্যারা

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

ইতিপূর্বে, যুব এশিয়া কাপের ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নিয়েছিল। শুরুটা অবশ্য ভারতের খুব একটা ভাল হয়নি। দলের টপ অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আশা ছিল, ওপেনার দীনেশ বৃন্দা হয়ত ফাইনাল ম্য়াচে জ্বলে উঠবেন। কিন্তু, তিনিও মাত্র ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। একটা সময় তো মাত্র ৪৪ রানে ভারতীয় ক্রিকেট দল ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। এই পরিস্থিতিতে অনেকেই আশঙ্কা করছিলেন, ফাইনাল ম্য়াচে হয়ত ভারত ১০০ রানের চৌকাঠও স্পর্শ করতে পারবে না। 

আরও পড়ুন:

IND vs SA T20 World Cup Live: ভারত বনাম আফ্রিকা 'মহারণ', দেখতে থাকুন LIVE আপডেটস

বিধ্বংসী হাফসেঞ্চুরি তেজলের

ঠিক এমন সময় দলের হাল ধরলেন তেজল হাসবনিস এবং অধিনায়ক রাধা যাদব। টিম ইন্ডিয়াকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করানোর জন্য যে পার্টনারশিপ দরকার ছিল, সেটাই তাঁদের দুজনের মধ্যে গড়ে ওঠে। ফাইনাল ম্য়াচে রাধা ৩০ বলে ৩৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন। তাঁর ব্যাট থেকে তিনটে চার এবং একটা ছয় বেরিয়ে এসেছে। তবে ব্যাট হাতে সকলের নজর কাড়লেন তেজল। ইনিংস শেষে তিনি ৫১ রানে অপরাজিত থাকেন। হাসবনিস তাঁর এই ইনিংসকে ৩ চার এবং ২ ছক্কায় সাজিয়েছেন।

India vs Bangladesh Indian Women Cricket Team