India vs England: ভারত না ইংল্যান্ড, ওয়াংখেড়েতে এগিয়ে কারা? রেকর্ড দেখলে চমকে উঠবেন

Wankhede Stadium T20I Record: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার টি-২০ রেকর্ড যথেষ্ট ভাল। এখানে ভারতীয় ক্রিকেট দল মোট ৭ ম্যাচ খেলেছে। এরমধ্য়ে পাঁচটায় জয়লাভ করেছে 'মেন ইন ব্লু'।

Wankhede Stadium T20I Record: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার টি-২০ রেকর্ড যথেষ্ট ভাল। এখানে ভারতীয় ক্রিকেট দল মোট ৭ ম্যাচ খেলেছে। এরমধ্য়ে পাঁচটায় জয়লাভ করেছে 'মেন ইন ব্লু'।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Jos Buttler and Abhishek Sharma

জস বাটলার এবং অভিষেক শর্মা

India vs England: ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) আপাতত বিদায়ের পথে পা বাড়াতে শুরু করেছে। আগামী ৫ মার্চ মুম্বইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) ভারত এবং ইংল্য়ান্ড একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই সেমিফাইনাল ম্য়াচে যে দল জয়লাভ করবে, তারাই ফাইনালের টিকিট কনফার্ম করতে পারবে। সেকারণে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। তবে এই ম্য়াচের আগে ভেন্যু এবং ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

Advertisment

আরও পড়ুন:

India vs England T20 World Cup 2026: সেমিফাইনালে প্রতিপক্ষ ইংল্যান্ড, এই ৫ ভুল না শোধরালে বিপদে পড়বে ভারত

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের টি-২০ রেকর্ড

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) টি-২০ রেকর্ড যথেষ্ট ভাল। এখানে ভারতীয় ক্রিকেট দল মোট ৭ ম্যাচ খেলেছে। এরমধ্য়ে পাঁচটায় জয়লাভ করেছে 'মেন ইন ব্লু'। আর ২ ম্য়াচে তারা হেরে গিয়েছে। এই মাঠেই ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ২৪৭ রানের বিশাল স্কোর খাড়া করেছিল, যা এখনও পর্যন্ত সর্বাধিক রান। অন্যদিকে, রানের পরিসংখ্যানে ইংল্যান্ডের বিরুদ্ধেই ভারত এখানে সবচেয়ে বড় ব্যবধানে জয়লাভ করেছিল। ১৫০ রানের ব্যবধানে জিতেছিল টিম ইন্ডিয়া।

Advertisment

আরও পড়ুন:

IND vs ENG, T20 World Cup Semifinal: সেমিফাইনালে ভারতকে হারাতে পারে ইংল্যান্ড? কারা উঠবে ফাইনালে? দেখে নিন পরিসংখ্যান

ব্যাটিং রেকর্ড

  • সর্বাধিক রান: বিরাট কোহলি এখানে ৩ ম্য়াচে মোট ১৯৭ রান করেছেন।
  • সবচেয়ে বড় ইনিংস: ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক শর্মা যথেষ্ট আক্রমণাত্মক ইনিংস খেলেছিলেন। তিনি মাত্র ৫৪ বলে ১৩৫ রান করেছিল। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ১৩ ছক্কা বেরিয়ে এসেছিল।
  • সর্বাধিক সেঞ্চুরি: অভিষেক শর্মা (২ ম্য়াচে ১ সেঞ্চুরি)
  • সর্বাধিক হাফসেঞ্চুরি: বিরাট কোহলি (৩ ম্যাচে ২ হাফসেঞ্চুরি)
  • সর্বাধিক ওভার বাউন্ডারি: অভিষেক শর্মা (১৩ ছক্কা)
  • এক ইনিংসে সর্বাধিক ওভার বাউন্ডারি: অভিষেক শর্মা (১৩ ছক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৫ রানের ইনিংসে)
  • সবচেয়ে বড় পার্টনারশিপ: কেএল রাহুল এবং রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম উইকেটে ১৩৫ রানের
  • সর্বাধিক শূন্য রানে আউট: পীযূষ চাওলা, ঋষভ পন্থ, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা এবং শিবম দুবে।

অধিনায়কত্বের কথা যদি বলতে হয়, তাহলে সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া এই স্টেডিয়ামে মোট ২ ম্য়াচ জিতেছে।

আরও পড়ুন:

India vs England: সেমিফাইনালে ইংল্যান্ডের ঘুম কাড়তে পারেন ভারতের এই ৫ ক্রিকেটার! কারা আছেন সেই তালিকায়?

বোলিং রেকর্ড

  • সর্বাধিক উইকেট: (২ ম্য়াচে ৫ উইকেট)
  • সবচেয়ে ভাল পারফরম্য়ান্স: শ্রীলঙ্কার বিরুদ্ধে শিবম মাভি। ৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার।

আরও পড়ুন:

IND vs ENG, Abhishek Sharma: সুযোগ পেয়েও ব্যর্থ, ব্যাটে রানের খরা! সেমিফাইনালে বাদের খাতায় 'হান্টার' অভিষেক?

সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ড ইতিহাস

ইতিপূর্বে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড ২ বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। ২০২২ সালে ভারতকে হারিয়ে দিয়েছিল ইংরেজরা। কিন্তু, ২০২৪ সালে টিম ইন্ডিয়া জয়লাভ করে হিসেব বরাবর করে দেয়। এবার ২০২৬ সালে কোন দল জয়লাভ করে, সেটাই আপাতত দেখার। দুটো দলই ২ বার করে টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছে। এই পরিস্থিতিতে যে দলই সেমিফাইনাল জিতুক না কেন, তারা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। ওয়াংখেড়ের উইকেট, ক্রিকেটারদের ফর্ম এবং বড় ম্য়াচের চাপ - সবমিলিয়ে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা আশা করা যেতেই পারে।

Wankhede Stadium ICC T20I World Cup 2026 Indian Cricket Team India vs England