IND vs NZ 1st ODI Highlights: শেষবেলায় 'বাজিগর' রাহুল, ভাঙা পায়েই জেতালেন সুন্দর

IND vs NZ Highlights: রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ফের একবার ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখতে পাওয়া যাবে। দুজনের কাছেই এই সিরিজটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।

IND vs NZ Highlights: রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ফের একবার ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখতে পাওয়া যাবে। দুজনের কাছেই এই সিরিজটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
KL Rahul (11)

দায়িত্ব নিয়ে টিম ইন্ডিয়াকে জেতালেন রাহুল

India vs New Zealand 1st ODI Highlights: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচে টিম ইন্ডিয়া ৪ উইকেটে দুরন্ত জয়লাভ করল। এই ম্য়াচে বিরাট কোহলি তাঁর নিশ্চিত ৮৫তম শতরানটি হাতছাড়া করলেন। তবে ৬ বল বাকি থাকতেই কেএল রাহুল কিউয়ি দলের 'খেল খতম' করে দেন। এই ম্য়াচে টিম ইন্ডিয়া জয়ের পাশাপাশি চলতি সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেল। আগামী ১৪ জানুয়ারি রাজকোটে সিরিজের দ্বিতীয় ম্য়াচ আয়োজন করা হবে।

Advertisment

রবিবার বরোদায় আয়োজিত প্রথম ওয়ানডে ম্য়াচে বিরাট কোহলি ৯৩ রানে আউট হওয়ার পর ভারতীয় ক্রিকেট দল কিছুটা হলেও ধাক্কা খেয়েছিল। পরপর উইকেট হারান শ্রেয়স আইয়ার এবং রবীন্দ্র জাদেজাও। তবে এই ম্য়াচে ঠাণ্ডা মাথায় নাবিকের ভূমিকা পালন করলেন কেএল রাহুল। শেষপর্যন্ত তিনি ২১ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। সঙ্গে নিশ্চিত করেন ভারতের জয়।

শচীনের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি

এই ম্য়াচে শচীন তেন্ডুলকরের একটি বিশাল রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে তিনি ২৮,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। এই রান করতে বিরাট ৬২৪ ইনিংস খেলেছেন। শচীনের তুলনায় ২০ ইনিংস কম। এছাড়া শুভমান গিল ৫৬ এবং শ্রেয়স আইয়ার ৪৯ রান করেন।

আরও পড়ুন:

Virat Kohli Latest News: 'টেস্টে ফিরে এসো কিং!', বিরাটের কাছে 'বিশেষ আবদার' প্রিয় বন্ধুর

ইতিপূর্বে, প্রথম ওয়ানডে ম্য়াচে নিউজিল্যান্ড ক্রিকেট দল ৮ উইকেট হারিয়ে শেষপর্যন্ত ৩০০ রান করেছিল। কিউয়ি ব্রিগেডের হয়ে সর্বাধিক ৮৪ রান করেন ড্যারিল মিচেল। তবে মিচেল ছাড়া এই ম্য়াচে হেনরি নিকোলস এবং ডেভন কনওয়ে যথাক্রমে ৫৬ এবং ৬২ রান করেছিলেন। ভারতীয় বোলারদের মধ্যে মহম্মদ সিরাজ, হর্ষিত রানা এবং প্রসিদ্ধ কৃষ্ণা দুটো করে উইকেট শিকার করেন। একটি উইকেট তুলে নিয়েছেন কুলদীপ যাদবও। তবে রবীন্দ্র জাদেজা কোনও উইকেট শিকার করতে পারেননি। এমনকী, ব্যাট হাতেও তিনি মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।

দেখুন ছবিতে:

Virat Kohli Breaks Sourav Ganguly Record: চুরমার সৌরভের 'ধামাকা' রেকর্ড, কিং কোহলির রাজত্বে নতিস্বীকার মহারাজের!

কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ভারত (Indian Cricket Team) বনাম নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচ। বরোদার BCA স্টেডিয়ামে এই ম্যাচ খেলা হবে। দুটো দল ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি সেরে ফেলেছে। এখন শুধুমাত্র ম্যাচ শুরুর অপেক্ষা। এই সিরিজে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলিকে। দুজনের কাছেই সিরিজ়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আরও পড়ুন:

IND vs NZ 1st ODI, Playing XI: রিজ়ার্ভ বেঞ্চে বসতে পারেন ভারতের এই ৪ ক্রিকেটার! তালিকায় রয়েছেন সুপারস্টার ব্যাটারও

টিম ইন্ডিয়া জন্য খারাপ খবর 

তবে এই সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলে একটি দুঃসংবাদ কার্যদাস সুনামী দেবের মত আছড়ে পড়েছে। আসলে গত শনিবার (১০ জানুয়ারি) অনুশীলন করার সময় চোট পান ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। সে কারণে ইতিমধ্যেই তিনি চলতি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তার জায়গায় ধ্রুব জুরেলকে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে ঠাই দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

IND vs NZ, Virat Kohli Record: আগুন ফর্মে রয়েছেন বিরাট, নিশানায় এবার শচীনের এই মহারেকর্ড!

কখন হবে টস?

সাধারণত ভারতীয় যখন কোনও ওয়ানডে ম্যাচ আয়োজন করা হয়, তখন বেলা দেড়টায় টস আয়োজন করা হয়। তবে যেহেতু গোটা দেশজুড়ে এখন শীতকাল চলছে, তাই সন্ধ্যের পর থেকে শিশির এই ম্যাচে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আর এই শিশিরের কথা মাথায় রেখে টস আধঘন্টা আগে এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ বেলা একটায় টস হবে এবং খেলা শুরু হবে বেলা ১টা বেজে ৩০ মিনিট থেকে। সব মিলিয়ে খেলা যে জমজমাট হবে তা বলা যেতেই পারে।

কোথায়-কখন দেখবেন এই ম্য়াচ?

এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং জিও হটস্টারে করা হবে। এর পাশাপাশি এই ম্য়াচে লাইভ টেলিকাস্ট করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। ডিডি স্পোর্টসেও আপনি ফ্রি'তে এই ম্য়াচ উপভোগ করতে পারবেন। 

দেখে নিন ম্য়াচের গুরুত্বপূর্ণ হাইলাইটস

  • Jan 11, 2026 21:40 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: দুরন্ত জয় টিম ইন্ডিয়ার

    IND vs NZ, 1st ODI Live Updates: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে দুর্দান্ত জয়লাভ করল টিম ইন্ডিয়া। শেষবেলায় দায়িত্ব নিয়ে দলকে জেতালেন কে এল রাহুল (২১ বলে ২৯ রান) এবং ওয়াশিংটন সুন্দর (৭ বলে ৭ রান)। যদিও হর্ষিত রানার ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের কথা ভুলে গেলে চলবে না। এছাড়া তো বিরাট কোহলির ৯৩ রানের ধামাকাদার ইনিংস আছেই। সঙ্গে রয়েছে শুভমান (৭১ বলে ৫৬ রান) এবং শ্রেয়সের (৪৭ বলে ৪৯ রান) যোগ্য সঙ্গত। তিন ম্য়াচের ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে এগিয়ে গেল।



  • Jan 11, 2026 21:26 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: ৩ ওভারে দরকার ১৮ রান

    IND vs NZ, 1st ODI Live Updates: মাঠে নেমেছেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু, চোটের কারণে তিনি দৌড়তে পারছেন না। শেষ ৩ ওভারে ভারতের জয়ের জন্য ১৮ রান দরকার। ভাল কথা হল, কেএল রাহুল এখনও ক্রিজ়ে রয়েছেন।



  • Jan 11, 2026 21:17 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: আউট হর্ষিত রানা

    IND vs NZ, 1st ODI Live Updates: এবার আউট হয়ে গেলেন হর্ষিত রানা। ২৯ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। ক্লার্ক তাঁর উইকেট শিকার করলেন।



  • Jan 11, 2026 21:15 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: ৫ ওভারে ভারতের দরকার ৩৪ রান

    IND vs NZ, 1st ODI Live Updates: হর্ষিত রানার ব্যাট থেকে ছক্কা বেরিয়ে আসার পাশাপাশি ভারতীয় ক্রিকেট শিবির কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল। আগামী ৫ ওভারে টিম ইন্ডিয়াকে ৩৪ রান করতে হবে। রাহুল ৫ এবং হর্ষিত রানা ২১ রানে ব্যাট করছেন।



  • Jan 11, 2026 21:13 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: শ্রেয়স আইয়ারও আউট

    IND vs NZ, 1st ODI Live Updates: শ্রেয়স আইয়ার নিজের অর্ধশতরান পূরণ করতে পারলেন না। কাইল জেমিসনের বলে ৪৯ রানে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হল। ৭ বলের মধ্যে টিম ইন্ডিয়া তৃতীয় উইকেট হারাল।



  • Jan 11, 2026 20:42 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: হতাাশ করলেন রবীন্দ্র জাদেজা

    IND vs NZ, 1st ODI Live Updates: এবার ফিরলেন রবীন্দ্র জাদেজা। মাত্র ৪ রান করলেন তিনি। কাইল জেমিসন তাঁর উইকেট শিকার করেন। ৪০ ওভার শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ২৩৯ রান করেছে। একই ওভারে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ল ভারত।



  • Jan 11, 2026 20:39 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: সেঞ্চুরি হাতছাড়া করলেন বিরাট

    IND vs NZ, 1st ODI Live Updates: বিরাট কোহলি ৯১ বলে ৯৩ রান করলেন। একেবারে আগুন ফর্মে ব্যাট করছিলেন কিং কোহলি। অল্পের জন্য শতরান হাতছাড়া করলেন।



  • Jan 11, 2026 20:14 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: শক্ত ভিতে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া

    IND vs NZ, 1st ODI Live Updates: বিরাট কোহলির ব্যাট আপাতত গর্জন করছেন। আরও একটি শতরানের দিকে তিনি এগিয়ে চলেছেন। ৩৪ ওভার শেষে টিম ইন্ডিয়া ২০৪ রানে পৌঁছে গিয়েছে। জয়ের জন্য আর মাত্র ৯৭ রান দরকার।



  • Jan 11, 2026 19:48 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: আউট শুভমান

    IND vs NZ, 1st ODI Live Updates: ৫৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন শুভমান গিল। টিম ইন্ডিয়া দ্বিতীয় উইকেট হারাল। ১৫৭ রানে ভারতের দ্বিতীয় উইকেটের পতন হল। আদিত্য অশোক তাঁর কেরিয়ারের প্রথম উইকেট শিকার করলেন।



  • Jan 11, 2026 19:46 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: ফের চোটের কবলে শুভমান?

    IND vs NZ, 1st ODI Live Updates: শুভমান গিল কি আবারও চোটের কবলে পড়লেন? ব্যাট করার সময় আচমকা মাঠে দৌড়ে আসেন টিম ইন্ডিয়া ফিজ়িও থেরাপিস্ট। বেশ কিছুক্ষণ কোমরে মাসাজ করার পর শুভমানের পা'ও স্ট্রেচ করান তিনি। আশঙ্কা করা হচ্ছে, তাঁর হ্যামস্ট্রিং পেশিতে চোট লেগেছে। তবে আপাতভাবে মনে হচ্ছে চোট খুব একটা গুরুতর নয়।



  • Jan 11, 2026 19:37 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: হাফসেঞ্চুরি করলেন শুভমান গিল

    IND vs NZ, 1st ODI Live Updates: ৬৭ বলে শুভমান গিলও নিজের হাফসেঞ্চুরি পূরণ করে ফেললেন। শুরুর দিকে শুভমান কিছুটা হলেও লড়াই করছিলেন। কিন্তু, দাঁত কামড়ে তিনি ক্রিজ়ে পড়ে থাকেন। তিনি নিজের ছন্দ ফিরে পেয়েছেন।



  • Jan 11, 2026 19:35 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: বিরাট এবং শুভমানের মধ্যে শতরানের পার্টনারশিপ

    IND vs NZ, 1st ODI Live Updates: বিরাট কোহলি এবং শুভমান গিলের মধ্যে শতরানের পার্টনারশিপ গড়ে উঠেছে। কিং কোহলি আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছেন। গিলও নিজের ছন্দ ফিরে পেয়েছএন। ২৪ ওভার শেষে ভারত ১ উইকেট হারিয়ে ১৪০ রান করেছে।



  • Jan 11, 2026 19:26 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: ঝক্ঝকে হাফসেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি

    IND vs NZ, 1st ODI Live Updates: ৪৪ বলে বিরাট কোহলি নিজের হাফসেঞ্চুরি নিজের অর্ধশতরান পূরণ করলেন। আরও একবার কোহলির ব্যাটে আগুন ইনিংস দেখা যাচ্ছে। গত ৫ ইনিংসে বিরাট ২ শতরান এবং ৩ হাফসেঞ্চুরি করলেন।



  • Jan 11, 2026 19:18 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: ১০০ রান টপকাল ভারত

    IND vs NZ, 1st ODI Live Updates: শুভমান গিলের ব্যাট থেকে বিশাল ছক্কা বেরোতে না বেরোতেই টিম ইন্ডিয়া ১০০ রানের চৌকাঠ পেরিয়ে গেল। এবার ধীরে ধীরে ছন্দে ফিরছেন শুভমান। অন্যদিকে, বিরাট কোহলির ধামাকাদার ব্যাটিং অব্যাহত।



  • Jan 11, 2026 19:02 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: ২৮ হাজার রান পূরণ করলেন বিরাট কোহলি

    IND vs NZ, 1st ODI Live Updates: আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি ২৮ হাজার রান পূরণ করলেন। বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে তিনি এই মাইলফলক স্পর্শ করলেন।



  • Jan 11, 2026 19:00 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি

    IND vs NZ, 1st ODI Live Updates: এই ম্য়াচে বিরাট কোহলিকে যথেষ্ট ভাল ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে। ১৬ বলে তিনি ইতিমধ্যে ১৮ রান করে ফেলেছেন। গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ১৮-র মধ্যে ১৬ রান বাউন্ডারি থেকে এসেছে। অর্থাৎ, বিরাটকে আজ দুর্দান্ত ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে। আশা করা হচ্ছে তিনি বড় রান করতে পারবেন।



  • Jan 11, 2026 18:38 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: আউট রোহিত শর্মা

    IND vs NZ, 1st ODI Live Updates: এই ম্য়াচে রোহিত শর্মা বিশেষ নজর কাড়তে পারলেন না। ২৬ রান করে হিটম্য়ান প্যাভিলিয়নে ফিরে গেলেন। টিম ইন্ডিয়া প্রথম উইকেট হারাল। ব্যাট করতে নামলেন বিরাট কোহলি।



  • Jan 11, 2026 18:37 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: জীবনদান পেলেন শুভমান

    IND vs NZ, 1st ODI Live Updates: অল্পের জন্য বাঁচলেন বিরাট কোহলি। অধিনায়ক সাহেব পয়েন্ট অঞ্চলে একটি শট হাওয়ায় খেলেছিলেন। দুরন্ত একটি প্রচেষ্টার পরও গ্লেন ফিলিপ্স বলটা তালুবন্দি করতে পারলেন না।



  • Jan 11, 2026 18:35 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: নয়া রেকর্ড রোহিতের ঝুলিতে

    IND vs NZ, 1st ODI Live Updates: আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মা ৬৫০ ছক্কা হাঁকিয়ে ফেললেন। আজ তিনি যথেষ্ট দেখেশুনে ব্যাট করছেন। যে কোনও মুহূর্তে তিনি গিয়ার বদল করতে পারেন।



  • Jan 11, 2026 18:17 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: ধীরগতিতে শুরুয়াত ভারতের

    IND vs NZ, 1st ODI Live Updates: ভারতীয় ক্রিকেট দল যথেষ্ট ধীরগতিতে রান তুলতে শুরু করেছে। প্রথম ৪ ওভারে বিনা উইকেটে তারা মাত্র ১০ রান করেছে। রোহিত শর্মা এবং শুভমান গিল দেখেশুনে ব্যাট করছেন।



  • Jan 11, 2026 18:15 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: এবার শুরু হল ভারতের ব্যাটিং

    IND vs NZ, 1st ODI Live Updates: শুরু হয়ে গেল ভারতের ব্যাটিং। ওপেন করতে নামলেন রোহিত শর্মা এবং অধিনায়ক শুভমান গিল। এই ম্য়াচ জিততে হলে ভারতীয় ক্রিকেট দলকে ৩০১ রান করতে হবে। নিউজিল্যান্ডের হয়ে প্রথম ওভার করবেন কাইল জেমিসন।



  • Jan 11, 2026 17:26 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: ভারতের জয়ের জন্য দরকার ৩০১ রান

    IND vs NZ, 1st ODI Live Updates: শেষ হল নিউজিল্যান্ডের ব্যাটিং। নির্ধারিত ৫০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে ৩০০ রান করেছে। কিউয়ি ব্রিগেডের হয়ে হাফসেঞ্চুরি করলেন ডেভন কনওয়ে, হেনরি নিকোলস এবং ড্যারিল মিচেল। ভারতকে এই ম্য়াচ জিততে হলে ৩০১ রান করতে হবে।



  • Jan 11, 2026 17:20 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: প্যাভিলিয়নে ফিরলেন ড্যারিল মিচেল

    IND vs NZ, 1st ODI Live Updates: ভারতের পেস বোলার প্রসিদ্ধ কৃষ্ণা যথেষ্ট রান খরচ করলেও, কাজের কাজটা ঠিক করে বেরিয়ে এলেন। সেট হয়ে যাওয়া ড্যারিল মিচেলকে তিনি ৮৪ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেন। ভারতের বিরুদ্ধে মিচেল লাগাতার বড় রানের ইনিংস খেলেন। মিচেল আউট হয়ে যাওয়ার অর্থ হল কিউয়ি দল ১৫-২০ রান কম করবে।



  • Jan 11, 2026 17:17 IST

    পড়ে নিন বিস্তারিত



  • Jan 11, 2026 17:15 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: দুর্দান্ত ব্যাটিং মিচেলের

    IND vs NZ, 1st ODI Live Updates: নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ড্যারিল মিচেল আপাতত দুর্দান্ত ব্যাট করছেন। ইতিমধ্যে নিউজিল্যান্ড ২৫০ রানের চৌকাঠ টপকে গিয়েছে। মিচেল একাই ভারতীয় বোলারদের উপর চাপ বাড়াচ্ছেন।



  • Jan 11, 2026 17:05 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: ব্যাকফুটে নিউজিল্যান্ডের ব্যাটিং ডিপার্টমেন্ট

    IND vs NZ, 1st ODI Live Updates: নিউজ়িল্যান্ডের ব্যাটিং ডিপার্টমেন্ট আপাতত টলমল করছে। নিউজ়িল্যান্ড ইতিমধ্যে সপ্তম উইকেট হারিয়ে ফেলেছে। জাক ফোকসকে ১ রানে ফেরত পাঠালেন মহম্মদ সিরাজ। চলতি ম্য়াচে এটা সিরাজের দ্বিতীয় সাফল্য।



  • Jan 11, 2026 17:02 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: ব্রেসওয়েলকে রানআউট করলেন শ্রেয়স

    IND vs NZ, 1st ODI Live Updates: শ্রেয়স আইয়ার দুর্দান্ত ফিল্ডিংয়ের দৌলতে নিউজিল্যান্ডের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলকে রান আউট করে দিলেন। ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ব্রেসওয়েল। ভারত আপাতত শক্ত ভিতে দাঁড়িয়ে রয়েছে।



  • Jan 11, 2026 17:00 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: ড্যারিল মিচেল সামলালেন নিউজিল্যান্ডের ইনিংস

    IND vs NZ, 1st ODI Live Updates: নিউজিল্য়ান্ডের অভিজ্ঞ ক্রিকেটার ড্যারিল মিচেল আপাতত দুর্দান্ত ব্যাট করছেন। ইতিমধ্যে তিনি হাফসেঞ্চুরি করে ফেলেছেন। আর সেকারণে কিউয়ি দল ৫ উইকেট হারিয়ে ২২৩ রান করেচে। মিচেলকে শেষপর্যন্ত ব্যাট করতে হবে।



  • Jan 11, 2026 16:32 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: পঞ্চম উইকেট হারাল নিউজ়িল্যান্ড

    IND vs NZ, 1st ODI Live Updates: মিচেল হে ফিরতে না ফিরতেই নিউজিল্যান্ডের পঞ্চম উইকেট হারাল। মিচেল ১৮ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেন। প্রসিদ্ধ কৃষ্ণা তাঁর উইকেট শিকার করলেন। আর সেইসঙ্গে নিউজিল্যান্ডের উপর চাপ ক্রমশ বাড়ছে।



  • Jan 11, 2026 16:10 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: গ্লেন ফিলিপসকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন কুলদীপ

    IND vs NZ, 1st ODI Live Updates: গ্লেন ফিলিপসকে ঘূর্ণির জালে ফাঁসালেন কুলদীপ যাদব। ফিলিপস ১২ রান করতে পারলেন। আর সেকারণে কিউয়ি ব্রিগেড ১৭৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলল।



  • Jan 11, 2026 16:08 IST

    পড়ে নিন বিস্তারিত:



  • Jan 11, 2026 16:07 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: কামব্যাকের চেষ্টা করছে নিউজিল্যান্ড

    IND vs NZ, 1st ODI Live Updates: শুরুটা ভাল করেও নিউজিল্যান্ড যথেষ্ট কম রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে। এবার ড্যারিল মিচেল কিউয়ি ব্রিগেডের কামব্যাক করাতে পারেন। ভারতীয় বোলারদের উপর নজর রয়েছে সমর্থকদের।



  • Jan 11, 2026 15:45 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: তৃতীয় উইকেট পেল ভারত

    IND vs NZ, 1st ODI Live Updates: ভারতীয় ক্রিকেট দল তৃতীয় উইকেট শিকার করল। মহম্মদ সিরাজ উইল ইয়ংকে ১২ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিলেন। শুরুটা খারাপ করলেও ভারতীয় বোলাররা ধামাকাদার কামব্যাক করেছে।



  • Jan 11, 2026 15:29 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: দ্বিতীয় উইকেট হারাল নিউজিল্যান্ড

    IND vs NZ, 1st ODI Live Updates: এবার ডেভন কনওয়েকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন হর্ষিত রানা। ৫৬ রান করে কনওয়ে আউট হলেন। নিউজিল্যান্ডের ২ ওপেনারকেই নিজের পকেটে পুরে ফেললেন হর্ষিত। এই দুই কিউয়ি ব্যাটার শুরুটা ভাল করলেও, সেটা কাজে লাগাতে পারলেন না।



  • Jan 11, 2026 15:26 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: প্রথম উইকেট পেল ভারত

    IND vs NZ, 1st ODI Live Updates: ভারতীয় ক্রিকেট দল প্রথম উইকেট শিকার করল। হেনরি নিকোলসকে ৬২ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন হর্ষিত রানা। এই উইকেটের সঙ্গে টিম ইন্ডিয়া ম্য়াচে কামব্যাক করল।



  • Jan 11, 2026 15:09 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: দুর্দান্ত হাফসেঞ্চুরি নিকোলস এবং কনওয়ের

    IND vs NZ, 1st ODI Live Updates: হেনরি নিকোলস এবং ডেভন কনওয়ের ব্যাট থেকে দুটো ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। আর সেকারণে নিউজিল্যান্ড ক্রিকেট দল ২০ ওভারে বিনা উইকেট হারিয়ে ১০০ রানের চৌকাঠও স্পর্শ করে ফেলল। ভারতীয় ক্রিকেট দলের উপর এবার স্পষ্টতই চাপ বাড়তে শুরু করেছে।



  • Jan 11, 2026 14:31 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: পাওয়ারপ্লে'তে রাজত্ব নিউজিল্যান্ডের

    IND vs NZ, 1st ODI Live Updates: পাওয়ার প্লে চলাকালীন নিউজিল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ৪৯ রান করেছে। হেনরি নিকোলস এবং ডেভন কনওয়ে আপাতত ব্যাট করছেন। ভারতীয় বোলাররা এখন যে কোনও মূল্যে এই পার্টনারশিপ ভাঙতে চাইছে।



  • Jan 11, 2026 14:28 IST

    পড়ে নিন বিস্তারিত:



  • Jan 11, 2026 14:15 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: শুরুটা ধীরগতিতে করল নিউজিল্যান্ড

    IND vs NZ, 1st ODI Live Updates: নিউজিল্যান্ডের ব্যাটাররা শুরুটা বেশ ধীরগতিতেই করলেন। কিউয়িরা ৬ ওভারে বিনা উইকেটে ২৪ রান করেছে। দুই ওপেনিং ব্যাটারই আপাতত দেখেশুনে খেলছেন। সিরাজ এবং হর্ষিত রানা যথেষ্ট ভাল বল করছেন।



  • Jan 11, 2026 13:46 IST

    পড়ে নিন বিস্তারিত:



  • Jan 11, 2026 13:37 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: শুরু হল নিউজিল্যান্ডের ব্যাটিং

    IND vs NZ, 1st ODI Live Updates: শুরু হল নিউজিল্যান্ডের ব্যাটিং। ভারতের হয়ে প্রথম ওভার করলেন মহম্মদ সিরাজ। এই ওভারে তিনি মাত্র ১ রানই দিলেন। নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নেমেছেন ডেভন কনওয়ে এবং হেনরি নিকোলস। 



  • Jan 11, 2026 13:23 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: নিউজিল্যান্ডের প্রথম একাদশ

    IND vs NZ, 1st ODI Live Updates: ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, উইল ইয়ং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল হে (উইকেটকিপার), মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), জাক ফোকস, ক্রিশ্চিয়ান ক্লার্ক, কাইল জেমিসন, আদিত্য অশোক।



  • Jan 11, 2026 13:09 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: ভারতের প্রথম একাদশ

    IND vs NZ, 1st ODI Live Updates: রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।



  • Jan 11, 2026 13:07 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: টস জিতে বল করার সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার

    IND vs NZ, 1st ODI Live Updates: টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। সন্ধ্যার পর এই মাঠে যথেষ্ট শিশির পড়বে। আর সেই কথাটা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত গ্রহণ করলেন শুভমান গিল। চোট কাটিয়ে শুভমান এবং শ্রেয়স দুজনেই টিম ইন্ডিয়ার প্রথম একাদশে এন্ট্রি নিয়েছেন।



  • Jan 11, 2026 12:43 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: চোট কাটিয়ে ফিরছেন শুভমান-শ্রেয়স

    IND vs NZ, 1st ODI Live Updates: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল এবং সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার চোট কাটিয়ে এই সিরিজে কামব্যাক করছেন। দুজনেই এই সিরিজে ধামাকাদার প্রত্যাবর্তন করতে চাইবেন। অনেকদিন শুভমানের ব্যাটে বড় রান দেখতে পাওয়া যায়নি।



  • Jan 11, 2026 12:41 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: বইতে পারে রানের বন্যা

    IND vs NZ, 1st ODI Live Updates: বরোদার BCA স্টেডিয়ামের উইকেট সবসময়ই ব্যাটিং সহায়ক হয়ে থাকে। সেকারণে এই ম্য়াচেও রানের বন্যা দেখা যেতে পারে। দুই দলের ব্যাটিং ডিপার্টমেন্ট যথেষ্ট শক্তিশালী।



  • Jan 11, 2026 12:39 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ

    IND vs NZ, 1st ODI Live Updates: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না ঋষভ পন্থ। চোটের কারণে তিনি ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় ধ্রুব জুরেলকে সুযোগ দেওয়া হয়েছে।



  • Jan 11, 2026 12:38 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের দুর্দান্ত রেকর্ড

    IND vs NZ, 1st ODI Live Updates: ঘরের মাঠে টিম ইন্ডিয়া আজ পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটাও ওয়ানডে সিরিজ হারেনি। এই পরিস্থিতিতে শুভমান গিল অপরাজেয় রেকর্ডটি অক্ষুণ্ণ রাখতে চাইবেন। অন্যদিকে, কিউয়ি ক্রিকেটাররা এই খরা কাটাতে চাইবে।



  • Jan 11, 2026 12:36 IST

    IND vs NZ, 1st ODI Live Updates: রো-কো জুটির উপর নজর

    IND vs NZ, 1st ODI Live Updates: টিম ইন্ডিয়ার সুপারস্টার রোহিত শর্মা এবং বিরাট কোহলি বর্তমানে শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটই খেলেন। এই পরিস্থিতিতে যখনই তাঁরা মাঠে নামেন, তখনই গোটা দেশজুড়ে উচ্ছ্বাসের বন্যা বইতে শুরু করে। ২০২৫ সালে এই ২ ব্যাটার দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। এবার ২০২৬ সালে হিটম্য়ান এবং কিং কোহলি কেমন খেলেন, সেদিকেই সকলের নজর থাকবে।



Virat Kohli Rohit Sharma Rishabh Pant Indian Cricket Team India vs New Zealand