India vs New Zealand 1st T20I Live Streaming: ফ্রি'তে কোথায়-কীভাবে দেখবেন প্রথম টি-২০ ম্য়াচ? জেনে নিন লাইভ স্ট্রিমিংয়ের হাল-হকিকত

IND vs NZ T20: ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্য়াচ নিয়ে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কোথায়-কখন দেখবেন সিরিজের প্রথম ম্য়াচ, আসুন আলোচনা করা যাক।

IND vs NZ T20: ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্য়াচ নিয়ে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কোথায়-কখন দেখবেন সিরিজের প্রথম ম্য়াচ, আসুন আলোচনা করা যাক।

author-image
Koushik Biswas
New Update
Indian Cricket Team (31)

প্রথম টি-২০ ম্য়াচ খেলার জন্য প্রস্তুত ভারতীয় ক্রিকেট দল

India vs New Zealand: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর, এবার দুই দলের মধ্যে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হচ্ছে। ওয়ানডে সিরিজে নিউজিল্য়ান্ড ২-১ ব্যবধানে জয়লাভ করেছিল। এই পরিস্থিতিতে সূর্যকুমার যাদবের (suryakumar Yadav) দল টি-২০ সিরিজে হারের হিসেব সুদে-আসলে মেটাতে চাইবে। টি-২০ সিরিজের প্রথম ম্য়াচটি নাগপুরে আয়োজন করা হচ্ছে। তাহলে, চলুন জেনে নেওয়া যাক, এই ম্য়াচটি আপনারা কখন, কোথায় এবং ফ্রি'তে কীভাবে লাইভ দেখতে পাবেন।

Advertisment

আরও পড়ুন:

India vs New Zealand T20I Record: ভারত না নিউজিল্যান্ড, টি-২০ ক্রিকেটে কার পাল্লা ভারী? দেখুন পরিসংখ্যান

IND vs NZ প্রথম টি-২০ ম্য়াচ কবে এবং কোথায় খেলা হবে?

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত টি-২০ সিরিজের প্রথম ম্য়াচটি বুধবার, ২১ জানুয়ারি নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলা হবে।

আরও পড়ুন:

IND vs NZ 3rd ODI Highlights: ভারত হারলেও উজ্জ্বল কোহলির লড়াই, বাকিদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন

কখন থেকে শুরু হবে ম্যাচ?

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত প্রথম টি-২০ ম্যাচটি ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। তবে ম্যাচের আধঘণ্টা আগে অর্থাৎ ৬টা ৩০ মিনিটে টস করা হবে।

আরও পড়ুন:

IND vs NZ 3rd ODI Shubman Gill Captaincy: একেবারে জঘন্য ক্যাপ্টেন্সি, সেই পুরনো 'গলদ' আওড়ালেন শুভমান!

কোথায় দেখবেন লাইভ ম্য়াচ?

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত টি-২০ সিরিজের প্রথম ম্য়াচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে করা হবে। এর পাশাপাশি সমর্থকরা জিও হটস্টার (JIO Hotstar) অ্যাপে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারেন।

আরও পড়ুন:

ICC T20I World Cup 2026, JIO Hotstar Plans: আর নয় ফ্রি'তে, হটস্টারে বিশ্বকাপ দেখতে হলে গুনতে হবে মোটা অঙ্কের টাকা!

ফ্রি'তে কোথায় দেখবেন লাইভ?

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত টি-২০ সিরিজের প্রথম ম্য়াচের লাইভ টেলিকাস্ট ডিডি স্পোর্টসেও (DD Sports) করা হবে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা এখানে ফ্রি'তে লাইভ ম্য়াচের আনন্দ উপভোগ করতে পারেন।

টি-২০ সিরিজে দুই দলের স্কোয়াড:

ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষান (উইকেটরক্ষক)।

নিউজিল্যান্ড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ডেভন কনওয়ে, বেভান জ্যাকবস, টিম রবিনসন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাক ফোকস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, ইশ সোধি, ম্যাট হেনরি।

JIO Hotstar Suryakumar Yadav India vs New Zealand