IND vs NZ 1st T20I Highlights: জয় দিয়ে শুরু মিশন বিশ্বকাপের 'কাউন্টডাউন', ভারতের সামনে দুরমুশ নিউজিল্যান্ড

IND vs NZ 1st T20I: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ শুরু হয়েছে। নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত প্রথম ম্য়াচে ভারত ৪৮ রানে জয়লাভ করল।

IND vs NZ 1st T20I: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ শুরু হয়েছে। নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত প্রথম ম্য়াচে ভারত ৪৮ রানে জয়লাভ করল।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Abhishek Sharma (7)

বিধ্বংসী ব্যাট করলেন অভিষেক শর্মা

India vs New Zealand 1st T20I Highlights Today Cricket Match Score and Updatesনিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ৪৮ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে পাঁচ ম্য়াচের এই টি-২০ সিরিজে টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে এগিয়ে গেল। ২০২৬ টি-২০ বিশ্বকাপে নামার আগে এই সিরিজটাই ভারতীয় ক্রিকেট দলের কাছে মহড়ার শেষ সুযোগ। আর সেই সুযোগ তারা প্রথম ম্য়াচে ভরপুর কাজে লাগাল। শেষ ওভারে দুর্দান্ত বল করলেন শিবম দুবে। পরপর ২ বলে জোড়া উইকেট শিকার করেন তিনি। যদিও মিস হয়ে যায় হ্যাটট্রিকের সুযোগ। জোড়া উইকেট শিকার করেছেন বরুণ চক্রবর্তীও। নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে ১৯০ রান করল। সব মিলিয়ে টিম ইন্ডিয়া যে এই ম্য়াচে অলরাউন্ড পারফরম্য়ান্স করেছে, তা বলা যেতেই পারে।

Advertisment

ইতিপূর্বে, অভিষেক শর্মা এবং রিঙ্কু সিং ব্যাট হাতে কার্যত জ্বলে উঠলেন। আর সেই দৌলতে ভারতীয় ক্রিকেট দল নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেট হারিয়ে ২৩৮ রান করল। শুরুটা করেছিলেন অভিষেক শর্মা। তিনি মাত্র ৩৫ বলে ৮৪ রান করলেন। তাঁর এই ইনিংসে ৫ চার এবং ৮ ছক্কা রয়েছে। এই ম্য়াচে অভিষেক মাত্র ২২ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন। আর সেইসঙ্গে গড়লেন এক বিশ্বরেকর্ড।টিম ইন্ডিয়ার এই বাঁ-হাতি ওপেনার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৫ কিংবা তার কম বলে ৮ হাফসেঞ্চুরি হাঁকালেন। 

যদিও টিম ইন্ডিয়ার শুরুটা বেশ খারাপই হয়েছিল। মাত্র ১০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান সঞ্জু স্যামসন। অন্যদিকে, ঈশান কিষান প্রত্যাবর্তনের ম্য়াচে করলেন ৮ রান। এরপর অভিষেকের সঙ্গে পার্টনারশিপ গড়তে শুরু করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তৃতীয় উইকেটে তাঁদের মধ্যে ৪৭ বলে ৯৯ রানের পার্টনারশিপ গড়ে ওকে। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ২২ বলে ৩২ রান করলেন। এরপর ভারত নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে। তবে শেষবেলায় রিঙ্কুর (Rinku Singh) ২০ বলে ৪৪ রানের ইনিংস টিম ইন্ডিয়াকে ২৩০ রানের চৌকাঠ পেরোতে সাহায্য করে। 

আরও পড়ুন:

Abhishek Sharma Record: ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, ভাঙলেন 'গুরু' যুবরাজের রেকর্ডও

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ শুরু হতে চলেছে। আজ প্রথম ম্য়াচটি নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে টিম ইন্ডিয়া গত এক বছর ধরে টি-২০ ফরম্য়াটে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছে। অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের ব্যাট থেকে রানের বন্যা দেখতে পাওয়া যাচ্ছে। আশা করা হচ্ছে, এই সিরিজে হার্দিক পান্ডিয়াও ধামাকাদার পারফরম্য়ান্স করবেন। তিলক বর্মার অনুপস্থিতিতে তিন নম্বরে ঈশান কিষানকে দেখতে পাওয়া যাবে।

আরও পড়ুন:

India vs New Zealand 1st T20I Live Streaming: ফ্রি'তে কোথায়-কীভাবে দেখবেন প্রথম টি-২০ ম্য়াচ? জেনে নিন লাইভ স্ট্রিমিংয়ের হাল-হকিকত

বোলিং ডিপার্টমেন্টের ব্যাটন থাকবে জসপ্রীত বুমরাহের হাতে। তাঁর সঙ্গে থাকবেন হর্ষিত রানা এবং আর্শদীপ সিং। বরুণ চক্রবর্তী তাঁর স্পিনের ভেলকিতে বিপক্ষ ব্যাটারদের ধরাশায়ী করার চেষ্টা করবেন। বরুণের সঙ্গে থাকবেন অক্ষর প্যাটেলও। তবে ভারতের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের আত্মবিশ্বাসও অনেকটাই বেশি থাকবে।

আরও পড়ুন:

India vs New Zealand T20I Record: ভারত না নিউজিল্যান্ড, টি-২০ ক্রিকেটে কার পাল্লা ভারী? দেখুন পরিসংখ্যান

কোথায় দেখবেন লাইভ ম্য়াচ?

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত টি-২০ সিরিজের প্রথম ম্য়াচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে করা হবে। এর পাশাপাশি সমর্থকরা জিও হটস্টার (JIO Hotstar) অ্যাপে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারেন। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত টি-২০ সিরিজের প্রথম ম্য়াচের লাইভ টেলিকাস্ট ডিডি স্পোর্টসেও (DD Sports) করা হবে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা এখানে ফ্রি'তে লাইভ ম্য়াচের আনন্দ উপভোগ করতে পারেন।

আরও পড়ুন:

Suryakumar Yadav Latest News: বাঙালি অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা! ভারত অধিনায়ককে নিয়ে 'মশকরা'র খেসারত

টি-২০ সিরিজে দুই দলের স্কোয়াড:

ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষান (উইকেটরক্ষক)।

আরও পড়ুন:

IND vs NZ: ঈশান কিষান IN, শ্রেয়স আইয়ার OUT! প্রথম টি-২০'তে কেমন হবে ভারতের প্লেয়িং ইলেভেন?

নিউজিল্যান্ড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ডেভন কনওয়ে, বেভান জ্যাকবস, টিম রবিনসন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাক ফোকস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, ইশ সোধি, ম্যাট হেনরি।

  • Jan 21, 2026 22:44 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: জয়ী টিম ইন্ডিয়া

    IND vs NZ 1st T20I, Live Updates: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ৪৮ রানে জয়লাভ করল। সেইসঙ্গে ৫ ম্য়াচের টি-২০ সিরিজে টিম ইন্ডিয়া ১-০ ব্যবঘানে এগিয়ে গেল।



  • Jan 21, 2026 22:31 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: চোট পেলেন অক্ষর

    IND vs NZ 1st T20I, Live Updates: অক্ষর প্যাটেল গুরুতর চোট পেলেন। বল ধরতে গিয়ে আঙুলে আঘাত পান এবং মাঠ ছেড়ে চলে যেতে হল।



  • Jan 21, 2026 22:30 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: আরও একটি উইকেট হারাল নিউজিল্যান্ড

    IND vs NZ 1st T20I, Live Updates: ২৪ বলে ৩৯ রান করে মার্ক চ্যাপম্যান আউট হলেন। নিউজিল্যান্ডের অর্ধেক দল এখন প্যাভিলিয়নে ফিরে গিয়েছে। একেবারে সঠিক সময়ে জোড়া উইকেট শিকার করল টিম ইন্ডিয়া।



  • Jan 21, 2026 22:28 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: আউট গ্লেন ফিলিপস

    IND vs NZ 1st T20I, Live Updates: ৪০ বলে ৭৮ রান করে গ্লেন ফিলিপস আউট হলেন। নিউজিল্যান্ড এবার তাদের চতুর্থ উইকেট হারাল। টিম ইন্ডিয়ার জন্য এই গুরুত্বপূর্ণ উইকেটটি সঠিক সময়ে এসেছে।



  • Jan 21, 2026 22:05 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: ১১ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৯১/৩

    IND vs NZ 1st T20I, Live Updates: ১১ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৯১ রান হয়ে গিয়েছে। গ্লেন ফিলিপস ২৯ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন। অন্যদিকে মার্ক চ্যাপম্যান ২১ রান করে তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন।



  • Jan 21, 2026 21:42 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: নিউজিল্যান্ডের তৃতীয় উইকেটের পতন

    IND vs NZ 1st T20I, Live Updates: রবিনসন ২১ রান করে বিদায় নিলেন। নিউজিল্যান্ড এবার তৃতীয় উইকেট হারাল। বরুণের ভেলকিকে পরাস্ত রবিন।



  • Jan 21, 2026 21:40 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: শেষ হল পাওয়ার প্লে

    IND vs NZ 1st T20I, Live Updates: ৬ ওভারের পাওয়ারপ্লের পর, নিউজিল্যান্ড স্কোরবোর্ডে ৫০ রান উঠেছে। গ্লেন ফিলিপস ২৮ এবং রবিনসন ২০ রানে ব্যাট করছেন।



  • Jan 21, 2026 21:39 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: পালটা লড়াই নিউজিল্যান্ডের

    IND vs NZ 1st T20I, Live Updates: টিম রবিনসন এবং গ্লেন ফিলিপস ব্যাট করছেন। রবিনসন ৭ বলে ১৩ রান করেছেন, আর ফিলিপস ৬ বলে ১২ রান করে লড়াই চালাচ্ছেন। দুই ব্যাটসম্যানের কাছ থেকে নিউজিল্যান্ডের অনেক আশা থাকবে। ৩.৩ ওভারের পর, নিউজিল্যান্ডের স্কোর ২৮/২।



  • Jan 21, 2026 21:12 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন

    IND vs NZ 1st T20I, Live Updates: এবার ফিরলেন রাচিন রবীন্দ্র। তিনি ৫ বলে মাত্র ১ রান করলেন। রবীন্দ্রকে প্যভিলিয়নে ফেরালেন হার্দিক পান্ডিয়া। স্লিপে দাঁড়িয়ে অসাধারণ একটি ক্য়াচ নিলেন অভিষেক শর্মা। 



  • Jan 21, 2026 21:08 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: শুরুতেই আউট কনওয়ে

    IND vs NZ 1st T20I, Live Updates: ইনিংসের দ্বিতীয় বলেই ডেভন কনওয়েকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন আর্শদীপ সিং। আর্শদীপের আউট সুইংয়ে খোঁচা দিতে গিয়েছিলেন কনওয়ে। বলটা তাঁর ব্যাটের কানা লেগে সোজা উইকেটকিপারের কাছে চলে যায়। সঞ্জু স্যামসন কার্যত বাজপাখির মতো উড়ে গিয়ে ক্যাচটা ধরলেন। কনওয়ে রানের খাতা খুলতে পারলেন না।



  • Jan 21, 2026 20:55 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: নিউজিল্যান্ডের সামনে ২৩৮ রানের টার্গেট

    IND vs NZ 1st T20I, Live Updates: শেষ ওভারে রিঙ্কু সিং বিধ্বংসী মেজাজে ব্যাট করে ২১ রান তুললেন। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৮ রান করলেন। রিঙ্কু এই ম্য়াচে ২০ বলে ৪৪ রান করলেন।



  • Jan 21, 2026 20:53 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: ব্যাট চলল না অক্ষরের

    IND vs NZ 1st T20I, Live Updates: অক্ষর প্যাটেল মাত্র ৫ রান করে আউট হয়ে গেলেন। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়া তাদের সপ্তম উইকেট হারাল।



  • Jan 21, 2026 20:36 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: আউট হার্দিক পান্ডিয়া

    IND vs NZ 1st T20I, Live Updates: ১৬ বলে হার্দিক পান্ডিয়া ২৫ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। হার্দিক ফিরতেই ভারতের ষষ্ঠ উইকেটের পতন হল। এবার মাঠে নামলেন অক্ষর প্যাটেল।



  • Jan 21, 2026 20:21 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: দুবে ফিরলেন প্যাভিলিয়নে

    IND vs NZ 1st T20I, Live Updates: মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন শিবম দুবে। টিম ইন্ডিয়ার অর্ধেক ব্যাটেলিয়ন প্যাভিলিয়নে ফিরে গিয়েছে। জেমিসনের বল তিনি বুঝতেই পারলেন না। ব্যাটের কানা লেগে বলটা সোজা বোলারের হাতে চলে যায়।



  • Jan 21, 2026 20:12 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: চতুর্থ উইকেট হারাল ভারত

    IND vs NZ 1st T20I, Live Updates: ৩৫ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলেন অভিষেক শর্মা। অভিষেকের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে টিম ইন্ডিয়া আপাতত শক্ত ভিতে দাঁড়িয়ে রয়েছে।



  • Jan 21, 2026 20:06 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: আউট সূর্যকুমার

    IND vs NZ 1st T20I, Live Updates: ২২ বলে ৩২ রান করে আউট হয়ে গেলেন সূর্যকুমার যাদব। আজ সূর্যকে বেশ ভাল ছন্দে দেখতে পাওয়া যাচ্ছিল। মনে করা হয়েছিল, তিনি বড় রানের ইনিংস খেলতে পারবেন।



  • Jan 21, 2026 20:05 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: ১০ ওভার শেষে ভারতের স্কোর ১১৭/২

    IND vs NZ 1st T20I, Live Updates: ১০ ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল ২ উইকেট হারিয়ে ১১৭ রান করেছে। অভিষেক শর্মাকে আপাতত থামানো যাচ্ছে না। তিনি ২৮ বলে ৬০ রান করে ফেলেছেন। অন্যদিকে, সূর্যকুমার যাদবকেও দুর্দান্ত ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে। তিনি আপাতত ৩১ রান করেছেন।



  • Jan 21, 2026 19:46 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: হাফসেঞ্চুরি হাঁকালেন অভিষেক

    IND vs NZ 1st T20I, Live Updates: মাত্র ২২ বলে অভিষেক শর্মার ব্যাট থেকে ঝকঝকে একটি হাফসেঞ্চুরি বেরিয়ে এল। আপাতত ব্যাট হাতে তিনি কার্যত তাণ্ডব চালাচ্ছেন। বাউন্ডারির থেকে বেশি ছক্কা হাঁকাচ্ছেন তিনি।



  • Jan 21, 2026 19:38 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: অভিষেক তাণ্ডব ইতিমধ্যে শুরু

    IND vs NZ 1st T20I, Live Updates: অভিষেক শর্মা একটা দিক থেকে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। ৫ ওভার শেষে টিম ইন্ডিয়া জোড়া উইকেট হারিয়ে ৫৪ রান করে ফেলেছে। অভিষেক শর্মা ২৪ রানে এবং অধিনায়ক সূর্যকুমার ৯ রানে আপাতত ব্যাট করছেন।



  • Jan 21, 2026 19:20 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: ২ ওভারে ২ উইকেট হারাল ভারত

    IND vs NZ 1st T20I, Live Updates: প্রত্যাবর্তন সুখকর হল না ঈশান কিষানের। ৫ বলে মাত্র ৮ রান করে ফিরে গেলেন তিনি। প্রায় ২ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন ঈশান। কিন্তু বড় রান করতে ব্যর্থ হলেন। জেকব ডাফি তাঁকে শিকার করলেন।

    ভারতের স্কোর - ২৭/২ (২.৫ ওভার)



  • Jan 21, 2026 19:16 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: আউট হলেন সঞ্জু স্যামসন

    IND vs NZ 1st T20I, Live Updates: দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারাল ভারতীয় ক্রিকেট দল। কাইল জেমিসনের বলে আউট হলেন সঞ্জু স্যামসন। স্যামসন এই ম্য়াচে ৭ বলে ১০ রান করলেন। 

    ভারতের স্কোর - ১৮/১ (১.৫ ওভার)



  • Jan 21, 2026 19:04 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: শুরু হল ভারতের ব্যাটিং

    IND vs NZ 1st T20I, Live Updates: শুরু হল ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং। ব্যাট করতে নামলেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন।



  • Jan 21, 2026 18:51 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: নিউজিল্যান্ডের প্রথম একাদশ

    IND vs NZ 1st T20I, Live Updates: টিম রবিনসন, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ক্রিশ্চিয়ান ক্লার্ক, কাইল জেমসন, ইশ সোধি, জ্যাকব ডাফি।



  • Jan 21, 2026 18:49 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

    IND vs NZ 1st T20I, Live Updates: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।



  • Jan 21, 2026 18:48 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: প্রথম একাদশ থেকে বাদ শ্রেয়স-কুলদীপ

    IND vs NZ 1st T20I, Live Updates: আজকের ম্যাচে খেলছেন না শ্রেয়স আইয়ার এবং কুলদীপ যাদব। রিঙ্কু সিংকে প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেলের উপর নির্ভর করছে টিম ইন্ডিয়া।



  • Jan 21, 2026 18:47 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: প্রথমে ব্যাটিং টিম ইন্ডিয়ার

    IND vs NZ 1st T20I, Live Updates: নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন। অর্থাৎ টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করবে।



  • Jan 21, 2026 18:29 IST

    IND vs NZ 1st T20I, Live Updates: সুস্বাগতম

    IND vs NZ 1st T20I, Live Updates: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্য়ান্ড প্রথম টি-২০ ম্য়াচ। এই ম্য়াচের যাবতীয় লাইভ আপডেটস পেতে আমাদের পাতায় চোখ রাখুন।



Rinku Singh Abhishek Sharma Suryakumar Yadav India vs New Zealand