/indian-express-bangla/media/media_files/2025/12/07/rohit-sharma-and-virat-kohli-11-2025-12-07-13-11-39.jpg)
India vs New Zealand: রাজকোটের নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ খেলা হবে। প্রথম ম্য়াচ জিতে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) চলতি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে এবার যদি দ্বিতীয় ম্য়াচও যদি তারা জিততে পারে, তাহলে সিরিজটাই নিজেদের পকেটে পুরে ফেলতে পারবে। প্রথম ওয়ানডে ম্য়াচে ভারত ৪ উইকেটে জয়লাভ করেছিল। আর সেই জয়ের নেপথ্যে নায়ক ছিলেন বিরাট কোহলি।
আরও পড়ুন:
IND vs NZ 1st ODI Highlights: শেষবেলায় 'বাজিগর' রাহুল, ভাঙা পায়েই জেতালেন সুন্দর
প্রত্যাবর্তন করতে চাইবে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের দৃষ্টিভঙ্গি থেকে যদি গোটা বিষয়টা দেখা যায়, তাহলে এই ম্য়াচে তারা যে কোনও মূল্যে কামব্যাক করতে চাইবে। গত ম্য়াচে কিউয়ি দলের অভিজ্ঞ ক্রিকেটাররা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিলেন। এবার এই ম্য়াচটা জিতে তারা চলতি সিরিজে সমতা ফেরাতে চাইবে। যদিও কাজটা খুব একটা সহজ হবে না। প্রথম ওয়ানডের মতোই দ্বিতীয় একদিনের ম্য়াচেও সকলের নজর রোহিত শর্মা এবং বিরাট কোহলির উপর থাকবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক, কখন-কোথায়-কীভাবে এই ম্য়াচের সরাসরি সম্প্রচার এবং লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন?
আরও পড়ুন:
কখন-কোথায়-কীভাবে দেখবেন লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ আগামী ১৪ জানুয়ারি খেলা হবে। এই ম্য়াচটি রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। দ্বিতীয় ওয়ানডে ম্য়াচটি দুপুর দেড়টা থেকে শুরু হবে। আর টস হবে ম্য়াচ শুরুর আধঘণ্টা আগে। ভারত বনাম নিউজিল্যান্ড ম্য়াচের সরাসরি সম্প্রচার আপনারা স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন। পাশাপাশি, জিও হটস্টার (Jio Hotstar) অ্যাপের মাধ্যমে একেবারে বিনামূল্যে উপভোগ করতে পারেন এই ম্য়াচ।
আরও পড়ুন:
IND vs NZ, Virat Kohli Record: আগুন ফর্মে রয়েছেন বিরাট, নিশানায় এবার শচীনের এই মহারেকর্ড!
কীভাবে ফ্রি'তে দেখবেন এই ম্য়াচ লাইভ?
যদি আপনি ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ ফ্রি'তে দেখতে চান, তাহলে আপনার স্মার্টফোনে এখনই জিও হটস্টার অ্যাপ ডাউনলোড করে নিন। এরপর শুধুমাত্র ডেটা খরচ করতে হবে। ডেটা খরচ করলেই আপনি এই ম্য়াচ উপভোগ করতে পারবেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us