/indian-express-bangla/media/media_files/2026/01/23/ishan-kishan-and-surya-kumar-yadav-2026-01-23-22-10-34.jpg)
ঈশান কিষান এবং সূর্যকুমার যাদব
India vs New Zealand 2nd T20I Highlights: অনেকদিন পর সূর্যকুমার যাদবের ব্যাটে ঝকঝকে একটি হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গেল। আর সেই দৌলতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে জয়লাভ করল টিম ইন্ডিয়া। তবে সূর্যকে যোগ্য সঙ্গত দিলেন ঈশান কিষান। প্রায় ২ বছর পর প্রত্যাবর্তন কীভাবে করতে হয় সেটা তিনি আজ দেখিয়ে দিলেন। ৩২ বলে ৭৬ রান করলেন তিনি। আর শেষবেলায় ২০০-র স্ট্রাইক রেটে ১৮ বলে অপরাজিত ৩৬ রান করলেন। পাঁচ ম্য়াচের এই টি-২০ সিরিজে টিম ইন্ডিয়া আপাতত ২-০ ব্যবধানে এগিয়ে গেল।
জোড়া উইকেট শিকার করলেন কুলদীপ যাদব। এছাড়া একটি করে উইকেট নেন হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া। আর সেই দৌলতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান করল। প্রসঙ্গত, রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-২০ ম্য়াচের আয়োজন করা হয়েছে।
অন্যদিকে, নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার ২৭ বলে অপরাজিত ৪৭ রানের একটি ঝকঝকে ইনিংস খেললেন। অন্যদিকে, রাচিন রবীন্দ্র ২৬ বলে করলেন ৪৪ রান। প্রসঙ্গত, এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ম্য়াচে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, আঙুলে চোটের কারণে অক্ষর প্যাটেল খেলতে পারেননি। প্রথম একাদশে হর্ষিত রানা এবং কুলদীপ যাদব এসেছেন। নিউজিল্যান্ডও তাদের দলে ৩ পরিবর্তন করেছেন।
সিরিজের ওপেনিং ম্য়াচেই দেখা গিয়েছে টানটান উত্তেজনা। নাগপুরে আগুন পারফরম্য়ান্সের দৌলতে নিউজিল্যান্ডকে ৪৮ রানের বিশাল ব্যবধানে দুরমুশ করেছিল টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। এবার সিরিজের দ্বিতীয় ম্য়াচটি রায়পুরে খেলা হবে। এই ম্য়াচটি জিতে ভারতীয় ক্রিকেট দল চলতি সিরিজে ২-০ ব্যবধানে এগোতে চাইবে।
আরও পড়ুন:
ভারতীয় ক্রিকেট সমর্থকরা আরও একবার অভিষেক শর্মার (Abhishek Sharma) থেকে ধামাকাদার ব্যাটিং প্রত্যাশা করছেন। এছাড়া বল হাতে আগুন ঝরাতে পারেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। অন্যদিকে, নিউজিল্যান্ড বোলাররা আরও ভাল পারফরম্য়ান্স করতে মাঠে নামবেন।
আরও পড়ুন:
IND vs NZ: ঈশান কিষান IN, শ্রেয়স আইয়ার OUT! প্রথম টি-২০'তে কেমন হবে ভারতের প্লেয়িং ইলেভেন?
কোথায় দেখবেন লাইভ ম্য়াচ?
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত টি-২০ সিরিজের দ্বিতীয় ম্য়াচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে করা হবে। এর পাশাপাশি সমর্থকরা জিও হটস্টার (JIO Hotstar) অ্যাপে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারেন। এছাড়া লাইভ টেলিকাস্ট ডিডি স্পোর্টসেও (DD Sports) করা হবে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা এখানে ফ্রি'তে লাইভ ম্য়াচের আনন্দ উপভোগ করতে পারেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সন্ধ্যা ৭টা থেকে খেলা শুরু হবে। আর সাড়ে ৬টায় টস আয়োজন করা হবে।
আরও পড়ুন:
IND vs NZ 1st T20I: প্রথম টি-২০ ম্য়াচের আগেই বড় ঘোষণা সূর্যকুমার যাদবের, শুনে হতবাক ভারতীয় সমর্থকরা
টি-২০ সিরিজে দুই দলের স্কোয়াড:
ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষান (উইকেটরক্ষক)।
আরও পড়ুন:
IND vs NZ 3rd ODI Highlights: ভারত হারলেও উজ্জ্বল কোহলির লড়াই, বাকিদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন
নিউজিল্যান্ড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ডেভন কনওয়ে, বেভান জ্যাকবস, টিম রবিনসন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাক ফোকস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, ইশ সোধি, ম্যাট হেনরি।
- Jan 23, 2026 22:33 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: ৭ উইকেটে জয়লাভ টিম ইন্ডিয়ার
India vs New Zealand 2nd T20I Live Updates: ৩৭ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেললেন অধিনায়ক সূর্যকুমার যাদব। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়া ৭ উইকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করল। ঈশান এবং সূর্যের পার্টনারশিপ ২০৯ রানের টার্গেট অনেকটাই সহজ করে দেয়। এই সিরিজে টিম ইন্ডিয়া ২-০ ব্যবধানে এগিয়ে গেল।
- Jan 23, 2026 22:08 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: সূর্যের হাফসেঞ্চুরি
India vs New Zealand 2nd T20I Live Updates: মাত্র ২৩ বলে অর্ধশতরান পূরণ করলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্যাপ্টেন সূর্যের ফর্মে ফেরা টিম ইন্ডিয়ার জন্য দারুণ খবর।
- Jan 23, 2026 22:07 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: আউট ঈশান কিষান
India vs New Zealand 2nd T20I Live Updates: ৩২ বলে ৭৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন ঈশান কিষান। ১২৮ রানে টিম ইন্ডিয়া তাদের তৃতীয় উইকেট হারাল। বলতে বাধা নেই, ঈশানের ইনিংস এই ম্য়াচটাকে কার্যত একপেশে করে দিয়েছে।
- Jan 23, 2026 22:05 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: সূর্যের ব্যাটে চার-ছক্কার বন্যা
India vs New Zealand 2nd T20I Live Updates: ফোকসের ওভারে সূর্যকুমার যাদব ২৫ রান সংগ্রহ করেন। এক ওভারেই তিনি ৪ চার এবং ১ ছক্কা মারেন। টিম ইন্ডিয়া জয়ের দিকে আরও এগিয়ে গেল।
- Jan 23, 2026 22:04 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: ১০০ রান ভারতের
India vs New Zealand 2nd T20I Live Updates: টিম ইন্ডিয়া মাত্র ৮ ওভারে ১০৩ রান করেছে। ঈশান কিষাণ আপাতত অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। বর্তমানে তিনি ৭৬ রানে পৌঁছেছেন। অধিনায়ক সূর্যকুমার যাদব ১৫ রানে তাঁকে সঙ্গত দিচ্ছেন।
- Jan 23, 2026 21:42 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: ঈশানের হাফসেঞ্চুরি
India vs New Zealand 2nd T20I Live Updates: ঈশান কিষান মাত্র ২১ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন। চার-ছক্কার বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। অসাধারণ কামব্যাক হল তাঁর।
- Jan 23, 2026 21:38 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: ৪ ওভার শেষে ভারতের স্কোর ৪২/২
India vs New Zealand 2nd T20I Live Updates: চার ওভার শেষ হয়ে গেছে এবং টিম ইন্ডিয়ার স্কোরবোর্ডে ৪২ রান। ঈশান কিষাণ ভালো ফর্মে আছেন এবং ২৮ রান করেছেন।
- Jan 23, 2026 21:11 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: শূন্য রানে আউট অভিষেক
India vs New Zealand 2nd T20I Live Updates: দ্বিতীয় ওভারের প্রথম বলে আউট হয়ে গেলেন অভিষেক শর্মা। জেকব ডাফি তাঁর উইকেট শিকার করলেন। প্রথম বলেই আউট হয়ে গেলেন অভিষেক। রানের খাতা খুলতে পারলেন না তিনি।
- Jan 23, 2026 21:08 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: শুরুতেই ফিরে গেলেন সঞ্জু স্যামসন
India vs New Zealand 2nd T20I Live Updates: প্রথম ওভারের পঞ্চম বলেই আউট হয়ে গেলেন টিম ইন্ডিয়ার ওপেনার সঞ্জু স্যামসন। মাত্র ৬ রান করে তিনি ম্য়াট হেনরির বলে আউট হয়ে গেলেন। ভারতীয় ক্রিকেট দলের কাছে এটা একটা বড় ধাক্কা। প্রথম ম্য়াচেও তিনি খুব বেশি রান করতে পারেননি।
- Jan 23, 2026 20:59 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: শেষ হল নিউজিল্যান্ডের ব্যাটিং
India vs New Zealand 2nd T20I Live Updates: প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান করেছে। অধিনায়ক মিচেল স্যান্টনার দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে ২৭ বলে ৪৭ রানে অপরাজিত রইলেন। টিম ইন্ডিয়াকে জয়ের জন্য ২০৯ রান করতে হবে।
- Jan 23, 2026 20:57 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: শাস্তির মুখে টিম ইন্ডিয়া
India vs New Zealand 2nd T20I Live Updates: ভারতীয় দল নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে আছে। ইনিংস এতক্ষণে শেষ হওয়া উচিত ছিল। তবে, পেনাল্টি হিসেবে, অধিনায়ক সূর্যকুমার যাদবকে এখন রিংয়ের ভেতরে আরও একজন ফিল্ডার রাখতে হবে।
- Jan 23, 2026 20:57 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: ১৮ ওভার শেষে ১৭৮/৬
India vs New Zealand 2nd T20I Live Updates: ১৮ ওভার শেষে নিউজিল্যান্ড ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছে। মিচেল স্যান্টনার ৩৮ রানে ব্যাট করছেন।
- Jan 23, 2026 20:34 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: এবার ফিরলেন চ্যাপম্য়ান
India vs New Zealand 2nd T20I Live Updates: হার্দিক পান্ডিয়ার বলে আউট হয়ে গেলেন চ্যাপম্যান। অভিষেক শর্মা তাঁর ক্যাচ নিলেন। এই কিউয়ি ব্য়াটার ১০ রান করে ফিরে গেলেন।
- Jan 23, 2026 20:33 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: ১৬ ওভার শেষে ১৫৫/৫
India vs New Zealand 2nd T20I Live Updates: ১৬ ওভারের খেলা শেষ হয়ে গিয়েছে। নিউজিল্যান্ড আপাতত ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান করেছে। আর্শদীপ তাঁর স্পেলের তৃতীয় ওভারটা দুর্দান্ত করলেন। স্যান্টনার ১৯ এবং চ্যাপম্য়ান ৯ রানে ব্যাট করছেন।
- Jan 23, 2026 20:31 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: jরাচিন রবীন্দ্র আউট
India vs New Zealand 2nd T20I Live Updates: ৪৪ রান করে রাচিন রবীন্দ্র অবশেষে কুলদীপ যাদবের বলে আউট হয়ে গেলেন। একের পর এক উইকেট হারাচ্ছে নিউজিল্য়ান্ড। ইতিমধ্যে দলের ৫ ব্যাটার প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন।
- Jan 23, 2026 20:13 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: ড্যারিল মিচেল আউট
India vs New Zealand 2nd T20I Live Updates: ১৮ রানে প্যাভিলিয়নে ফিরলেন ড্যারিল মিচেল। শিবম দুবে তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন। ভারতের দৃষ্টিভঙ্গি থেকে একেবারে সঠিক সময়ে উইকেট এসেছে। বর্তমানে মিচেল দুর্দান্ত ফর্মে রয়েছেন। নিউজিল্যান্ডের চতুর্থ উইকেটের পতন হল।
- Jan 23, 2026 20:11 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: ১১ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১২০/৩
India vs New Zealand 2nd T20I Live Updates: ১১ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে ১২০ রান। রাচিন রবীন্দ্র ৪১ এবং ড্যারিল মিচেল ১৪ রানে আছেন। এই জুটি টিম ইন্ডিয়ার জন্য বিপজ্জনক হতে পারে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি ভাঙতে হবে।
- Jan 23, 2026 19:53 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: গ্লেন ফিলিপস আউট
India vs New Zealand 2nd T20I Live Updates: ১৯ রান করে আউট হয়ে গেলেন গ্লেন ফিলিপস। টিম ইন্ডিয়াকে তৃতীয় সাফল্য এনে দিলেন কুলদীপ যাদব। তার থেকেও বড় কথা, একটা পাকাপোক্ত পার্টনারশিপ ভেঙে দিলেন তিনি।
- Jan 23, 2026 19:42 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: ৬ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৬৪/২
India vs New Zealand 2nd T20I Live Updates: ৬ ওভারের পাওয়ার প্লে শেষে নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৬৪ রান যোগ করেছে। হর্ষিত রানার দ্বিতীয় ওভার থেকে ১৯ রান তুলেছে কিউয়ি ব্যাটাররা।
- Jan 23, 2026 19:40 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: এবার আউট সেইফার্টও
India vs New Zealand 2nd T20I Live Updates: নিন, এবার টিম সেইফার্টও প্যাভিলিয়নে ফিরে গেলেন। অধিনায়ক সূর্যকুমার যাদব যে বরুণ চক্রবর্তীর হাতে বল তুলে দিয়েছেন, এই সিদ্ধান্তটা একেবারে সঠিক প্রমাণিত হয়েছে। সেইফার্ট ২৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন।
- Jan 23, 2026 19:31 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: ডেভন কনওয়ে আউট
India vs New Zealand 2nd T20I Live Updates: হর্ষিত রানা ১৯ রানে ডেভন কনওয়েকে আউট করেন। কনওয়ে আবারও হর্ষিতের শিকার হন। নিউজিল্যান্ড ৪৩ রানে তাদের প্রথম উইকেট হারায়।
- Jan 23, 2026 19:30 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: শুরু হল নিউজিল্যান্ডের ব্যাটিং
India vs New Zealand 2nd T20I Live Updates: শুরু হয়ে গেল নিউজিল্যান্ডের ব্যাটিং। টিম সেইফার্ট এবং ডেভন কনওয়ে কিউয়ি ব্রিগেডের হয়ে ওপেন করতে নামলেন। প্রথম ওভারে বল করতে আসছেন আর্শদীপ সিং।
- Jan 23, 2026 19:29 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: জোড়া বদল টিম ইন্ডিয়ায়
India vs New Zealand 2nd T20I Live Updates: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।
- Jan 23, 2026 19:28 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: প্রথমে বোলিং টিম ইন্ডিয়ার
India vs New Zealand 2nd T20I Live Updates: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এর অর্থ হল নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করবে। আবহাওয়া এবং শিশিরের কথা মাথায় রেখে, এটি একটি ভালো সিদ্ধান্ত হতে পারে।
- Jan 23, 2026 19:26 IST
India vs New Zealand 2nd T20I Live Updates: সুস্বাগতম
India vs New Zealand 2nd T20I Live Updates: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাকে স্বাগত। আজ ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচটি রায়পুরে আয়োজন করা হয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us