India vs New Zeland 3rd T20I Highlights:অভিষেকের পর হাফসেঞ্চুরি সূর্যের, ৮ উইকেটে জয় টিম ইন্ডিয়ার!

IND vs NZ Live Blog: গুয়াহাটির উইকেট সাধারণত ব্যাটারদের কাছে স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। খুব সহজেই ব্যাটে বল আসবে। সেকারণে এই গ্রাউন্ডে চার-ছক্কার বন্যা দেখা যেতে পারে।

IND vs NZ Live Blog: গুয়াহাটির উইকেট সাধারণত ব্যাটারদের কাছে স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। খুব সহজেই ব্যাটে বল আসবে। সেকারণে এই গ্রাউন্ডে চার-ছক্কার বন্যা দেখা যেতে পারে।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Abhishek Sharma and Suryakumar Yadav

অভিষেক শর্মা এবং সূর্যকুমার যাদব

India vs New Zealand 3rd T20I 2026 Match Scorecard, IND vs NZ Highlights: ভারত ব্যাট করার সময় একটা ড্রিঙ্কস ব্রেক পর্যন্ত নেওয়া হল না। এতটাই তাড়াতাড়ি শেষ হয়ে গেল ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্য়াচ। একেবারে ধামাকাদার মেজাজে চলতি সিরিজে ৩-০ ব্যবধানে লিড নিল টিম ইন্ডিয়া (Indian Cricket Team )। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড সত্য়িই খুব কম রান করেছিল। অন্তত এটুকু বলা যেতেই পারে। তবে এই মাঠে শিশির একটা বড়সড় ফ্যাক্টর ছিল। কিন্তু, পুরো শিশির পড়ার আগেই ম্য়াচটা শেষ হয়ে গেল। প্রথম বলে গোল্ডেন ডাক হয়ে ফিরে যান সঞ্জু স্যামসন। তারপর থেকেই শুরু হয় তাণ্ডবলীলা। ব্যাট করতে নামেন ঈশান কিষান। জোড়া ছক্কা হাঁকিয়ে ঈশান শুধু রানের দরজা খুলে দিয়েছিলেন। ব্যাস, তারপর শুরু হয় অভিষেক (Abhishek Sharma) ধামাকা। নিউজিল্যান্ড একাধিক বোলার পরিবর্তন করলেও কোনও লাভ হয়নি। বৈচিত্র্য নিয়ে আসার চেষ্টা করেছিল। সেখানেও তারা ব্যর্থ হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত যে ভারতই রাজত্ব করল, তা বলা যেতেই পারে।

Advertisment

বল হাতেও নজর কেড়েছে ভারত

ইচিপূর্বে, অসাধারণ বোলিং পারফরম্য়ান্স করেছিল ভারতীয় ক্রিকেট দল। আর সেকারণে নিউজিল্যান্ডকে তারা ২০ ওভারে মাত্র ১৫৩ রানে আটকে রাখতে পারে। রবিবার গুয়াহাটিতে দুই দলের মধ্যে তৃতীয় টি-২০ ম্য়াচের আয়োজন করা হয়েছিল। টিম ইন্ডিয়ার পেস ব্যাটারি জসপ্রীত বুমরাহ এই ম্য়াচে তিন উইকেট শিকার করেন। অন্যদিকে, প্রায় এক বছর পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ফিরেই ভারতের রিস্ট স্পিনার রবি বিষ্ণোই জোড়া উইকেট শিকার করেন। অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়াও দুটো উইকেট শিকার করেন। পাশাপাশি প্রথম ওভারে তিনি একটি সুপার হিউম্য়ান ক্যাচ নেন। নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে গ্লেল ফিলিপ্স (৪৮) এবং মার্ক চ্যাপম্য়ান (৩২) কিছুটা হলেও নজর কাড়তে পারলেন। বাকিরা কেউই কিছু করতে পারলেন না।

টস আপডেট

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের তৃতীয় ম্য়াচটি রবিবার (২৫ জানুয়ারি) গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে প্রথম দুটো টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া (Team India) অসাধারণ পারফরম্য়ান্স করেছে। ভারতীয় ক্রিকেট দল টস জিতে ইতিমধ্যে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন:

IND vs NZ 3rd T20 Weather Report: বৃষ্টিতে ডুববে ভারত বনাম নিউজিল্য়ান্ড তৃতীয় টি-২০ ম্য়াচ? জেনে নিন, ওয়েদারের লেটেস্ট আপডেট

রায়পুরে আয়োজিত দ্বিতীয় টি-২০ ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল জয়ের জন্য ২০৯ রানের টার্গেট মাত্র ১৫.২ ওভারের মধ্যে অর্জন করে ফেলেছে। গত ম্য়াচে একদিকে যেমন ফর্মে ফিরেছেন সূর্যকুমার যাদব। তেমনই ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালিয়েছেন ঈশান কিষান। অন্যদিকে, আজকের ম্য়াচটা জিততে না পারলে, নিউজল্যান্ডের হাত থেকে সিরিজ বেরিয়ে যাবে।

আরও পড়ুন:

IND vs NZ 2nd T20I Highlights: ঈশান কোনে উঠল ঝড়, অবশেষে ভারতের আকাশে সূর্যোদয়!

IND vs NZ 3rd T20I: ওয়েদার এবং পিচ রিপোর্ট

গুয়াহাটির উইকেট সাধারণত ব্যাটারদের কাছে স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। খুব সহজেই ব্যাটে বল আসবে। সেকারণে এই গ্রাউন্ডে চার-ছক্কার বন্যা দেখা যেতে পারে। অর্থাৎ, প্রথম এবং দ্বিতীয় টি-২০ ম্য়াচের মতোই এই ম্য়াচেও আপনারা রানের বন্যা দেখতে পাবেন।

আরও পড়ুন:

IND vs NZ 2nd T20I Weather Update: বৃষ্টিতে ভেস্তে যাবে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে? এখনই জেনে নিন ওয়েদার রিপোর্ট

এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ:

সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।

আরও পড়ুন:

IND vs NZ 1st T20I Highlights: জয় দিয়ে শুরু মিশন বিশ্বকাপের 'কাউন্টডাউন', ভারতের সামনে দুরমুশ নিউজিল্যান্ড

দেখে নিন ম্য়াচের গুরুত্বপূর্ণ লাইভ আপডেটস:

  • Jan 25, 2026 21:47 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: ১০ ওভারে ম্য়াচ পকেটে ভারতের

    India vs New Zeland 3rd T20I Live Updates: অবিশ্বাস্য জয়! মাত্র ১০ ওভারে ভারতীয় ক্রিকেট দল ১৫৪ রান তাড়া করল। সেরা, সেরা, সেরা, সেরা, সেরা....। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়া সিরিজও নিজেদের পকেটে পুরে ফেলল। ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। আজকের ম্য়াচে কোনও লড়াই কার্যত হল না। মাত্র ২০ বলে অপরাজিত ৬৮ রান করলেন অভিষেক শর্মা। আর ২৬ বলে ৫৭ রান করলেন সূর্যকুমার যাদব।



  • Jan 25, 2026 21:37 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: ৮ ওভারে টিম ইন্ডিয়া ১২২/২

    India vs New Zeland 3rd T20I Live Updates: ৮ ওভারে টিম ইন্ডিয়া ১২২ রান তুলে ফেলেছে। অভিষেক এবং সূর্য আপাতত থামার নামই নিচ্ছেন না। জয়ের জন্য আর ৩১ রান দরকার। চার-ছক্কার আপাতত বন্যা বইছে। ম্য়াচ চলছে গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে।



  • Jan 25, 2026 21:36 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: ১৪ বলে হাফসেঞ্চুরি অভিষেক শর্মার

    India vs New Zeland 3rd T20I Live Updates: আপাতত শুধুমাত্র রান হচ্ছে না, রানের বন্যা বইছে। অভিষেক শর্মা মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি হাঁকালেন। ভারতীয় ক্রিকেটে এটা দ্বিতীয় দ্রুততম শতরান হিসেবে নাম লিখিয়ে ফেলল। এই ম্য়াচে অভিষেক কার্যত একপেশে ব্যাট করে যাচ্ছেন।



  • Jan 25, 2026 21:11 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: ঈশান আউট

    India vs New Zeland 3rd T20I Live Updates: ১৩ বলে ২৮ রান করে আউট হয়ে গেলেন ঈশান কিষান। ভারতীয় ক্রিকেট দল দ্বিতীয় উইকেট হারাল। এই ম্য়াচে ঈশানকে যথেষ্ট ছন্দে দেখা যাচ্ছিল।



  • Jan 25, 2026 20:55 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: গোল্ডেন ডাক সঞ্চু স্যামসন

    India vs New Zeland 3rd T20I Live Updates: চলতি টি-২০ সিরিজটা একেবারেই ভাল যাচ্ছে না টিম ইন্ডিয়ার ওপেনার সঞ্জু স্যামসনের। গুয়াহাটিতে তিনি প্রথম বলেই আউট হয়ে গেলেন। ম্যাট হেনরি তাঁকে ক্লিন বোল্ড করে দেন। সঞ্জু রানের খাতাও খুলতে পারলেন না।



  • Jan 25, 2026 20:53 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: শুরু হল ভারতের ব্যাটিং

    India vs New Zeland 3rd T20I Live Updates: এবার শুরু হচ্ছে ভারতের ব্যাটিং। ওপেন করতে নামছেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। উল্টোদিকে বল হাতে প্রস্তুত ম্য়াট হেনরি।



  • Jan 25, 2026 20:45 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: ১৫৩ রানে অলআউট নিউজিল্যান্ড

    India vs New Zeland 3rd T20I Live Updates: প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রানে অলআউট হয়ে গিয়েছে। জয়ের জন্য টিম ইন্ডিয়াকে ১৫৪ রান করতে হবে। বুমরাহ তিনটে উইকেট শিকার করেন। এছাড়া হার্দিক পান্ডিয়া এবং রবি বিষ্ণোই ২ করে উইকেট তুলে নেন।



  • Jan 25, 2026 20:43 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: অধিনায়ক স্যান্টনার আউট

    India vs New Zeland 3rd T20I Live Updates: ২৭ রান করে মিচেল স্যান্টনারও প্যাভিলিয়নে ফিরে গেলেন। নিউজিল্যান্ডের নবম উইকেটের পতন হল।



  • Jan 25, 2026 20:42 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: এবার হেনরি আউট

    India vs New Zeland 3rd T20I Live Updates: ২ রান নেওয়ার চক্করে রান আউট হয়ে গেলেন ম্য়াট হেনরি। তিনি মাত্র ১ রান করেন। নিউজিল্যান্ডের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে।



  • Jan 25, 2026 20:40 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: ক্লিন বোল্ড জোমিসন

    India vs New Zeland 3rd T20I Live Updates: কাইল জেমিসনকে ক্লিন বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন জসপ্রীত বুমরাহ। নিউজিল্যান্ড ১৩২ রানে সপ্তম উইকেট হারাল। জেমিসনের খাতায় যোগ হল মাত্র ৩ রান।



  • Jan 25, 2026 20:39 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: ফিলিপ্সের উইকেট শিকার করলেন বিষ্ণোই

    India vs New Zeland 3rd T20I Live Updates: গ্লেন ফিলিপসকে ৪৮ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন রবি বিষ্ণোই। নিউজিল্যান্ডের শক্ত ভিতে এবার চিড় ধরেছে।



  • Jan 25, 2026 20:38 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: মিচেলকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন পান্ডিয়া

    India vs New Zeland 3rd T20I Live Updates: ড্যারিল মিচেলকে আজ অল্প রানেই প্যাভিলিয়নে ফেরত পাঠালেন হার্দিক পান্ডিয়া। মিচেল ১৪ রান করে ফিরে গেলেন। ১১২ রানে নিউজিল্যান্ড পঞ্চম উইকেট হারাল।



  • Jan 25, 2026 20:36 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: চ্যাপম্য়ানকে আউট করলেন বিষ্ণোই

    India vs New Zeland 3rd T20I Live Updates: মার্ক চ্যাপম্য়ান এবং গ্লেন ফিলিপ্সের জুটি ভাঙলেন রবি বিষ্ণোই। চ্যাপম্য়ান ৩২ রান করে আউট হয়ে যান। ৮৬ রানে নিউজিল্যান্ড চতুর্থ উইকেট হারাল।



  • Jan 25, 2026 20:34 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: ১০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৭৫/৩

    India vs New Zeland 3rd T20I Live Updates: গত ২ ওভারে নিউজিল্যান্ড ৩২ রান করেছে। এবার ১০ ওভার তারা ৭৫ রান করে ফেলেছে। ফিলিপ্স ৩০ এবং চ্যাপম্য়ান ২৯ রানে ব্য়াট করছেন।



  • Jan 25, 2026 19:50 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: ৮ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪৩/৩

    India vs New Zeland 3rd T20I Live Updates: নিউজিল্যান্ডের ব্য়াটাররা আপাতত যথেষ্ট চাপে পড়ে গিয়েছে। ৮ ওভার শেষে তারা তিন উইকেট হারিয়ে মাত্র ৪৩ রান করেছে। আপাতত গ্লেন ফিলিপস এবং চ্যাপম্য়ান পার্টনারশিপ গড়ার চেষ্টা করছেন।



  • Jan 25, 2026 19:48 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: টিম সেইফার্ট ক্লিন বোল্ড

    India vs New Zeland 3rd T20I Live Updates: টিম সেইফার্টকে ক্লিন বোল্ড করে দিলেন জসপ্রীত বুমরাহ। এই ম্য়াচে সেইফার্ট মাত্র ১২ রান করে ফিরে গেলেন।



  • Jan 25, 2026 19:24 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: দ্বিতীয় উইকেট হারাল নিউজিল্যান্ড

    India vs New Zeland 3rd T20I Live Updates: হার্দিক পান্ডিয়াও নিজের উইকেটের খাতা খুলে ফেললেন। রাচিন রবীন্দ্র মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। নিউজিল্যান্ড ১৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারাল।



  • Jan 25, 2026 19:22 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: কনওয়ে ফিরলেন প্যাভিলিয়নে

    India vs New Zeland 3rd T20I Live Updates: প্রথম ওভারের পঞ্চম বলে হর্ষিত রানা প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন ডেভন কনওয়েকে। কনওয়ে মাত্র ১ রান করে আউট হয়ে যান। টিম ইন্ডিয়ার শুরুটা বেশ ভাল হল।



  • Jan 25, 2026 19:21 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: শুরু হল নিউজিল্যান্ডের ব্যাটিং

    India vs New Zeland 3rd T20I Live Updates: নিউজিল্যান্ডের ব্যাটিং শুরু হয়ে গিয়েছে। ডেভন কনওয়ে এবং টিম সেইফার্ট ওপেন করতে নেমেছেন। প্রথম ওভারের জন্য প্রস্তুত হর্ষিত রানা।



  • Jan 25, 2026 18:44 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

    India vs New Zeland 3rd T20I Live Updates: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিশান, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, হর্ষিত রানা, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ।



  • Jan 25, 2026 18:39 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: টিম ইন্ডিয়ায় ২ বড় পরিবর্তন

    India vs New Zeland 3rd T20I Live Updates: টিম ইন্ডিয়া তাদের প্রথম একাদশে বড় পরিবর্তন করেছে। আর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তীকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই জায়গায় এসেছেন জসপ্রীত বুমরাহ এবং রবি বিষ্ণোই।



  • Jan 25, 2026 18:37 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: টসে জিতল ভারত

    India vs New Zeland 3rd T20I Live Updates: টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অর্থাৎ নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নামবে।



  • Jan 25, 2026 18:30 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: কেমন থাকবে গুয়াহাটির আবহাওয়া

    India vs New Zeland 3rd T20I Live Updates: ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্য়াচটি রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। এদিন শহরে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু, ক্রিকেট সমর্থকদের অবশ্য চিন্তা করার কোনও কারণ নেই। কারণ স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাও আবার ৫ থেকে ১০ শতাংশ। সন্ধ্যার সময় বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে নেই বললেই চলেছে। রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাত ৯টা নাগাদ সেটা ১৭ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।



  • Jan 25, 2026 18:28 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ রেকর্ড

    India vs New Zeland 3rd T20I Live Updates: বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত মোট তিনটে টি-২০ ম্য়াচ খেলেছে। এরমধ্যে তারা ১ ম্য়াচে জয়লাভ করেছে। আর জোড়া ম্য়াচ হেরে গিয়েছে। ২০২৩ সালে অস্ট্রেলিয়া এই মাঠে ভারতীয় ক্রিকেট দলকে ৫ উইকেটে হারিয়েছিল। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে ভারত ১৬ রানে হারিয়ে দেয়। এই মাঠে আয়োজিত প্রথম ম্য়াচে ভারতে আবার অস্ট্রেলিয়া ৪ উইকেটে হারিয়ে দিয়েছিল।



  • Jan 25, 2026 16:37 IST

    India vs New Zeland 3rd T20I Live Updates: সুস্বাগতম!!

    India vs New Zeland 3rd T20I Live Updates: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় টি-২০ ম্য়াচ কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। এই ম্য়াচে যাবতীয় গুরুত্বপূর্ণ লাইভ আপডেটস পেতে চোখ রাখুন আমাদের পেজে।



Indian Cricket Team Abhishek Sharma IND vs NZ India vs New Zealand