/indian-express-bangla/media/media_files/2026/01/28/shivam-dube-3-2026-01-28-22-57-53.jpg)
হাফসেঞ্চুরি হাঁকিয়েও ভারতকে জেতাতে পারলেন না শিবম দুবে
India vs New Zealand 4th T20I Highlights: নিউজিল্যান্ডের অল-রাউন্ড পারফরম্য়ান্সের দৌলতে চতুর্থ টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ৫০ রানে হেরে গেল। বুধবার (২৮ জানুয়ারি) বিশাখাপত্তনমের ACA-VDCA ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। কালো টুপির দল ইতিমধ্যেই চলতি সিরিজ হাতছাড়া করে ফেলেছে। তবে যেভাবে তারা কামব্যাক করল, টি-২০ বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে অবশ্যই স্বস্তিতে রাখবে না।
আরও পড়ুন:
IND vs NZ 2nd T20I Highlights: ঈশান কোনে উঠল ঝড়, অবশেষে ভারতের আকাশে সূর্যোদয়!
ধামাকা শুরুয়াত নিউজিল্যান্ডের
এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে ২১৫ রান করেছিল। শুরুটা তারা করেছিল একেবারে আগুন ফর্মে। টিম সেফার্ট (৩৬ বলে ৬২ রান) এবং ডেভন কনওয়ে (২৩ বলে ৪৪ রান) মাত্র ৮.২ ওভারের মধ্যে ১০০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। তবে পরবর্তী ১০ ওভারে ভারতীয় বোলাররা কিছুটা হলেও কামব্যাক করেন। আর্শদীপ সিং এবং কুলদীপ যাদব দুটো করে উইকেট শিকার করলেন। শেষবেলায় ড্যারিল মিচেল ১৮ বলে ৩৯ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন।
আরও পড়ুন:
এরপর রান তাড়া করতে নামে টিম ইন্ডিয়া। প্রথম বলেই হারাতে হয় অভিষেক শর্মার উইকেট। সঞ্জু স্যামসনকে আরও একটা সুযোগ কাজে লাগাতে পারলেন না। বিশ্বকাপের আগে তাঁর উপর চাপের পাহাড় ক্রমশ বাড়তে শুরু করেছে। অন্যদিকে, চোটের কারণে এই ম্য়াচ খেলতে পারেননি ঈশান কিষানও। ফলে টিম ইন্ডিয়া যে ১ ব্যাটার কম নিয়েই খেলতে নেমেছিল, তা একেবারে স্পষ্ট। আর এটাই ভারতীয় ইনিংসকে কার্যত ব্যাকফুটে ঠেলে দেয়।
আরও পড়ুন:
Rinku Singh T20I Record: টি-২০'র ডেথ ওভারে রিঙ্কুই 'আসল বস'? হিসেব দেখলে ঘুরবে মাথা!
সময় যত এগোতে থাকে, নিউজিল্যান্ডের বোলাররা ততই ভারতীয় ব্যাটারদের চেপে ধরতে শুরু করে। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ১৬৫ রানে বান্ডিল হয়ে যায়। তবে ভারতীয় ব্যাটারদের মধ্যে আলাদা করে নজর কাড়লেন শিবম দুবে (Shivam Dube)। মাত্র ২৩ বলে তিনি ৬৫ রান করেন। এই ইনিংসে তিনি ৩ চার এবং ৭ ছক্কা হাঁকান। কিন্তু, দূর্ভাগ্যজনকভাবে তিনি আউট হতেই ভারতের যাবতীয় আশা শেষ হয়ে যায়।
- Jan 28, 2026 22:32 IST
IND vs NZ 4th T20I, Live Updates: এবার ফিরলেন কুলদীপ, ম্য়াচ পকেটে কিউয়িদের
IND vs NZ 4th T20I, Live Updates: মাত্র ১৬৫ রানে অলআউট হয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। ৫০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করল নিউজিল্যান্ড। পাঁচ ম্য়াচের এই টি-২০ সিরিজে নিউজিল্যান্ড আপাতত ১-৩ ব্যবধানে পিছিয়ে রয়েছে।
- Jan 28, 2026 22:26 IST
IND vs NZ 4th T20I, Live Updates: আউট বুমরাহ
IND vs NZ 4th T20I, Live Updates: মাত্র ৪ রান করে আউট হয়ে গেলেন জসপ্রীত বুমরাহ। মিচেল স্যান্টনারের বলে ক্যাচ নিলেন ইশ সোধি। ভারত নবম উইকেট হারাল।
- Jan 28, 2026 22:21 IST
IND vs NZ 4th T20I, Live Updates: এবার ফিরলেন হর্ষিত রানা
IND vs NZ 4th T20I, Live Updates: ভারতের সপ্তম উইকেটের পতন হল। ফিরে গেলেন হর্ষিত রানা। ৯ রান করলেন তিনি।
- Jan 28, 2026 22:17 IST
IND vs NZ 4th T20I, Live Updates: দূর্ভাগ্যজনকভাবে আউট শিবম দুবে
IND vs NZ 4th T20I, Live Updates: বিধ্বংসী ব্যাটিংয়ের পর দুর্ভাগ্যজনকভাবে আউট হলেন শিবম দুবে। ব্যাট করছিলেন হর্ষিত রানা। তাঁর একটি স্ট্রেট ড্রাইভ বোলার ম্যাট হেনরির হাতে লেগে সোজা উইকেট ভেঙে দেয়। ততক্ষণে নন স্ট্রাইকার এন্ড থেকে কিছুটা বেরিয়ে এসেছিলেন শিবম দুবে। অবশেষে তাঁকে ৬৫ রান করে ফিরে যেতে হয়।
- Jan 28, 2026 22:11 IST
IND vs NZ 4th T20I, Live Updates: হাফসেঞ্চুরি হাঁকালেন শিবম দুবে
IND vs NZ 4th T20I, Live Updates: শিবম দুবে মাত্র ১৫ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন। ধামাকা মেজাজে আপাতত ব্যাট করছেন তিনি। নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ অসহায় লাগছে।
- Jan 28, 2026 22:05 IST
IND vs NZ 4th T20I, Live Updates: এক ওভারে ২৯ রান
IND vs NZ 4th T20I, Live Updates: ইশ সোধির এক ওভারে শিবম দুবে চার-ছক্কার ফুলঝুরি ছোটালেন। এই ওভারে তিনি ২৯ রান সংগ্রহ করলেন। তিন ছক্কা এবং ২ চার মারলেন তিনি।
- Jan 28, 2026 21:53 IST
IND vs NZ 4th T20I, Live Updates: রিঙ্কু সিংও আউট
IND vs NZ 4th T20I, Live Updates: রিঙ্কু সিং ৩৯ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। ভারতের অর্ধেক দল ফিরে গেল প্যাভিলিয়নে। নিউজিল্যান্ড আপাতত এই ম্য়াচের লাগাম নিজেদের হাতে তুলে নিয়েছেন। মনে রাখতে হবে, ভারত আজ একজন কম ব্যাটার নিয়ে খেলতে নেমেছে।
- Jan 28, 2026 21:51 IST
IND vs NZ 4th T20I, Live Updates: স্যামসনের পর আউট হার্দিকও
IND vs NZ 4th T20I, Live Updates: সঞ্জু স্যামসনের পর আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়াও। ৫ বলে ২ রান করলেন তিনি। ৮.৪ ওভার শেষে স্কোর ৬৯/৪। ক্রিজে এলেন শিবম দুবে।
- Jan 28, 2026 21:49 IST
IND vs NZ 4th T20I, Live Updates: সঞ্জু স্যামসন আউট
IND vs NZ 4th T20I, Live Updates: সঞ্জু স্যামসন ১৫ বলে ২৪ রান করে আউট হয়ে গেলেন। ব্যাট করতে নামলেন হার্দিক পান্ডিয়া। ভারত ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৭ রান করেছে।
- Jan 28, 2026 21:48 IST
IND vs NZ 4th T20I, Live Updates: ৫০ রান টপকাল টিম ইন্ডিয়া
IND vs NZ 4th T20I, Live Updates: ৬ ওভারে ভারতের রান ৫৩/২। সঞ্জু ২৩ এবং রিঙ্কু ২২ রানে ব্যাট করছেন। সঞ্জু আক্রমণাত্মক দেখাচ্ছে, এর আগে তিনটি ম্যাচে ব্যর্থ হয়েছে।
- Jan 28, 2026 21:47 IST
IND vs NZ 4th T20I, Live Updates: ৪ ওভার শেষে ভারতের স্কোর ৩২/২
IND vs NZ 4th T20I, Live Updates: ৪ ওভার খেলা হয়েছে। টিম ইন্ডিয়ার স্কোরবোর্ডে উঠেছে ৩২ রান। রিঙ্কু সিং ১৩ এবং সঞ্জু স্যামসন ১১ রানে দাঁড়িয়ে রয়েছে।
- Jan 28, 2026 21:12 IST
IND vs NZ 4th T20I, Live Updates: অধিনায়ক সূর্য আউট
IND vs NZ 4th T20I, Live Updates: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ৮ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেন। জেকব ডাফি তাঁকে কট অ্যান্ড বোল্ড করলেন। টিম ইন্ডিয়া দ্বিতীয় উইকেট হারাল। স্কোর বোর্ডে মাত্র ৯ রান যোগ হয়েছে।
- Jan 28, 2026 21:10 IST
IND vs NZ 4th T20I, Live Updates: গোল্ডেন ডাক হলেন অভিষেক শর্মা
IND vs NZ 4th T20I, Live Updates: টিম ইন্ডিয়ার ইনিংস প্রথম বলেই বড় ধাক্কা খেল। অভিষেক শর্মা গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। সেকারণে সঞ্জু স্যামসনের উপর চাপ অনেকটাই বেড়ে গেল।
- Jan 28, 2026 21:08 IST
IND vs NZ 4th T20I, Live Updates: শেষ হল নিউজিল্যান্ডের ব্যাটিং
IND vs NZ 4th T20I, Live Updates: ড্যারিল মিচেলের ১৮ বলে ৩৯ রানের দৌলতে নিউজিল্যান্ড শেষপর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৫ রান তুলেছে। অর্থাৎ টিম ইন্ডিয়াকে জয়ের জন্য ২১৬ রান করতে হবে।
- Jan 28, 2026 21:05 IST
IND vs NZ 4th T20I, Live Updates: ভারতের পালটা হামলা
IND vs NZ 4th T20I, Live Updates: জ্যাক ফোকসকে ১৩ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিলেন আর্শদীপ সিং। শুরুটা ভাল করেও নিউজিল্যান্ডের ইনিংস একেবারে ভেঙে পড়ল। নিয়মিত ব্যবধানে টিম ইন্ডিয়া উইকেট শিকার করল।
- Jan 28, 2026 21:03 IST
IND vs NZ 4th T20I, Live Updates: অধিনায়ক স্যান্টনার রানআউট
IND vs NZ 4th T20I, Live Updates: মিচেল স্যান্টনার ১১ রান করে রান আউট হয়ে গেলেন। হার্দিক পান্ডিয়ার নজরকাড়া একটি থ্রো কিউয়ি অধিনায়ককে প্যাভিলিয়নে ফিরতে বাধ্য করলেন। নিউজিল্যান্ড এবার ষষ্ঠ উইকেট হারাল।
- Jan 28, 2026 21:01 IST
IND vs NZ 4th T20I, Live Updates: চ্যাপম্য়ানকে ফেরত পাঠালেন বিষ্ণোই
IND vs NZ 4th T20I, Live Updates: চ্যাপম্য়ানকে মাত্র ৯ রানে ফেরত পাঠালেন রবি বিষ্ণোই। নিউজিল্যান্ডের অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরল।
- Jan 28, 2026 20:59 IST
IND vs NZ 4th T20I, Live Updates: গ্লেন ফিলিপসও আউট
IND vs NZ 4th T20I, Live Updates: নজরকাড়া একটি ক্যাচ তালুবন্দি করে গ্লেন ফিলিপসকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন রিঙ্কু সিং। নিউজিল্যান্ড এবার তাদের চতুর্থ উইকেট হারাল। শুরুটা ভাল করেও তারা আপাতত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে।
- Jan 28, 2026 20:56 IST
IND vs NZ 4th T20I, Live Updates: প্যভিলিয়নে ফিরলেন টিম সেফার্ট
IND vs NZ 4th T20I, Live Updates: ৩৬ বলে ৬২ রান করে টিম সেফার্ট আউট হলেন। টিম ইন্ডিয়ার হয়ে একটি বড় সাফল্য এনে দেন আর্শদীপ সিং।
- Jan 28, 2026 20:54 IST
IND vs NZ 4th T20I, Live Updates: ১১ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১১৬/২
IND vs NZ 4th T20I, Live Updates: ১১ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১১৬। টিম সেইফার্ট ৬১ রানে এবং গ্লেন ফিলিপস ৭ রানে তার সাথে যোগ দেন।
- Jan 28, 2026 20:02 IST
IND vs NZ 4th T20I, Live Updates: ফের ব্যর্থ রাচিন রবীন্দ্র
IND vs NZ 4th T20I, Live Updates: নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন হয়েছে। ৩ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন রাচিন রবীন্দ্র। জসপ্রীত বুমরাহের হাতে কট অ্যান্ড বোল্ড আউট হয়ে তিনি ফিরে যান। ভাল শুরুর পর, কিউইরা মাত্র ৩ রানে জোড়া উইকেট হারিয়েছে।
- Jan 28, 2026 20:01 IST
IND vs NZ 4th T20I, Live Updates: নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন
IND vs NZ 4th T20I, Live Updates: কুলদীপ যাদব ভারতীয় দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। নবম ওভারে তিনি ডেভন কনওয়েকে শিকার করলেন। কনওয়ে এই ম্য়াচে রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দেন। তিনি ২৩ বলে ৪৪ রান করেন। কনওয়ে এবং টিম সেফার্ট ৫০ বলে ১০০ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে তোলেন। রাচিন রবীন্দ্র এখন তিন নম্বরে ব্যাট করছেন।
- Jan 28, 2026 19:59 IST
IND vs NZ 4th T20I, Live Updates: টিম সেফার্টের হাফসেঞ্চুরি
IND vs NZ 4th T20I, Live Updates: পাওয়ার প্লে'র পর টিম সেফার্ট অর্ধশতরান করলেন। তিনি ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করেন এবং মাত্র ২৫ বলে তার পঞ্চাশ রান করেন। ভারতের বিপক্ষে এটি তার চতুর্থ অর্ধশতরান। ভারতীয় দল যদি ম্যাচে প্রত্যাবর্তন করতে চায়, তাহলে তাদের দ্রুত উইকেট নিতে হবে।
- Jan 28, 2026 19:56 IST
IND vs NZ 4th T20I, Live Updates: শেষ হল পাওয়ার প্লে
IND vs NZ 4th T20I, Live Updates: ৬ ওভার শেষ হয়ে গেছে। নিউজিল্যান্ড ৭১ রান করেছে, কোনও উইকেট তারা হারায়নি। ভারত এখনও কোনও উইকেট শিকার করতে পারেনি। টিম সেইফার্ট তার অর্ধশতরানের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। ২১ বলে ৪৬ রান করেছেন। ডেভন কনওয়ে ১৫ বলে ২৪ রান করেছেন।
- Jan 28, 2026 19:55 IST
IND vs NZ 4th T20I, Live Updates: ব্যাট করতে নামল নিউজিল্যান্ড
IND vs NZ 4th T20I, Live Updates: টস হেরে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। টিম সেইফার্ট এবং ডেভন কনওয়ে মাঠে নেমেছেন। ভারতের হয়ে প্রথম ওভার বল করছেন আরশদীপ সিং। এই ওভারে তিনি ১৪ রান দিয়েছেন। আগের ম্যাচে আরশদীপ সিংকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
- Jan 28, 2026 19:54 IST
IND vs NZ 4th T20I, Live Updates: টস আপডেট
IND vs NZ 4th T20I, Live Updates: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে খেলা হচ্ছে। ভারতীয় অধিনায়ক টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় দলে একটি পরিবর্তন আনা হয়েছে। আর্শদীপ সিং ফিরেছেন, অন্যদিকে ঈশান কিষাণকে বাদ দেওয়া হয়েছে। সূর্য জানিয়েছেন যে ঈশান কিষাণের সামান্য চোট রয়েছে। কাইল জেমিসনের পরিবর্তে জ্যাক ফোকসকে কিউই দলে নেওয়া হয়েছে।
- Jan 28, 2026 19:52 IST
IND vs NZ 4th T20I, Live Updates: সুস্বাগতম
IND vs NZ 4th T20I, Live Updates: নমস্কার ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ চতুর্থ টি-২০ ম্য়াচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচটি বিশাখাপত্তনমে আয়োজন করা হচ্ছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us