/indian-express-bangla/media/media_files/2026/01/31/ishan-kishan-and-arshdeep-singh-2026-01-31-22-38-12.jpg)
ঈশান-আর্শদীপ ধামাকায় বধ কিউয়িরা
India vs New Zealand 5th T20I Match Scorecard, IND vs NZ LIVE Cricket Score: টি-২০ সিরিজ়ের পঞ্চম তথা অন্তিম ম্য়াচে নিউজিল্যান্ডকে ৪৬ রানে হারিয়ে দিল ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২৭২ রানের বিশাল টার্গেট খাড়া করেছিল। এর জবাবে নিউজিল্যান্ড ২২৫ রানে অলআউট হয়ে যায়। ভারতীয় দলের হয়ে আর্শদীপ সিং (Arshdeep Singh) আগুন বল করেন। তিনি একাই ৫ উইকেট শিকার করলেন। এই প্রথমবার আর্শদীপ কোনও টি-২০ ম্য়াচে ৫ উইকেট শিকারের রেকর্ড কায়েম করলেন। অন্যদিকে, ঈশান কিষান (Ishan Kishan) কিউয়ি বোলারদের দুরমুশ করে দেন। এই ম্য়াচে তিনি ১০৩ রানের একটি রাজকীয় শতরান উপহার দেন টিম ইন্ডিয়াকে। এই জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া পাঁচ ম্য়াচের সিরিজে ৪-১ ব্যবধানে জয়লাভ করল।
বিশ্বকাপের প্রথম একাদশ থেকে 'বাদ' সঞ্জু!
শেষ হল ভারত বনাম নিউজিল্যান্ড ৫ ম্য়াচের টি-২০ সিরিজ। এই সিরিজে ভারত ৪-১ ব্যবধানে জয়লাভ করল। সিরিজের শেষ ম্য়াচটি তিরুবনন্তপুরমে খেলা হয়েছিল। এই ম্য়াচে ভারত ৪৬ রানে জয়লাভ করে। এই ম্যাচে একদিকে ঈশান কিষান (১০৩) শতরান করেন। অন্যদিকে আর্শদীপ সিং শিকার করলেন ৫ উইকেট। তবে সবথেকে খারাপ হল সঞ্জু স্যামসনের। দ্বিতীয় ইনিংসে তাঁকে উইকেটকিপিং করতে দেওয়া হল না। ফলে একটা ব্যাপার স্পষ্ট হয়ে গেল যে স্যামসনকে বিশ্বকাপের প্রথম একাদশে দেখা যাবে না। কারণ ঈশান কিপিংয়ের পাশাপাশি ইনিংস ওপেন করবেন। আর তিন নম্বরে আসবেন তিলক বর্মা।
২৭২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ক্রিকেট দলের হয়ে টিম সেফার্ট এবং ফিন অ্যালেন ইনিংস ওপেন করতে নামলেন।টিম ইন্ডিয়ার পেস বোলার আর্শদীপ সিং প্রথম ওভারেই ভারতীয় ক্রিকেট দলকে সাফল্য এনে দিলেন। আর্শদীপ তাঁর ওভারের শেষ বলে টিম সেফার্টের উইকেট শিকার করলেন। সেফার্ট মাত্র ৫ রান করে আউট হলেন। তবে নিউজিল্যান্ডের অপর ওপেনার ফিন অ্যালেন ধামাকাদার ব্য়াটিং করলেন। অ্যালেন ভারতীয় বোলারদের কার্যত দুরমুশ করেছেন। মাত্র ২২ বলে তিনি ৫০ রান করলেন। অবশেষে ৮০ রান করে তিনি আউট হলেন। অক্ষর প্যাটেল তাঁর উইকেট শিকার করেন। ১১ ওভারের দ্বিতীয় বলে অক্ষর প্যাটেল টিম ইন্ডিয়াকে তৃতীয় সাফল্য এনে দিলেন। গ্লেন ফিলিপসের উইকেট তিনি শিকার করেন। ফিলিপস মাত্র ৭ রান করে আউট হয়ে গেলেন। এরপর নিউজিল্যান্ড নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে।
একনজরে ভারতের ইনিংস
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ হল ভারতের ইনিংস। ২০ ওভারে ভারত ৫ উইকেট হারিয়ে ২৭১ রান করল ভারতীয় ক্রিকেট দল। যদিও টিম ইন্ডিয়ার শুরুটা একেবারেই ভাল হয়নি। ঘরের মাঠেও ব্যর্থ হলেন সঞ্জু স্য়ামসন। মাত্র ৬ রান করে তিনি লকি ফার্গুসনের বলে তিনি আউট হয়ে গেলেন। এই সিরিজের পাঁচ ম্য়াচে স্য়ামসন মাত্র ৪৬ রান করলেন। এই পরিস্থিতিতে বিশ্বকাপের প্রথম একাদশ থেকেও তাঁর নাম হয়ত বাদ পড়তে পারে। এরপর সবথেকে বড় ধাক্কা খেল অভিষেক শর্মা। ১৬ বলে ৩০ রান করে ফিরে গেলেন টিম ইন্ডিয়ার এই তারকা ওপেনার। লকি ফার্গুসন তাঁকে ক্লিন বোল্ড করে দিলেন। এরপর ভারতীয় ক্রিকেট দলের হাল ধরে ঈশান কিষান এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। ২৮ বলে হাফসেঞ্চুরি পূরণ করলেন ঝাড়খণ্ডের এই উইকেটকিপার-ব্যাটার। এরপর দেখতে না দেখতেই ২৬ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন সূর্যকুমার যাদব। তিনি চারটে করে ৪ এবং ৬ হাঁকিয়েছেন। যদিও শেষপর্যন্ত তিনি ৬৩ রানে স্টাম্প আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর শুরু হয় আসল খেলা। চার-ছক্কার বন্যা বইয়ে দেন ঈশান কিষান। মাত্র ৪২ বলে তিনি শতরান হাঁকালেন। যদিও ১০৩ রানে তিনি শেষপর্যন্ত আউট হয়ে যান। এরপর হার্দিক পান্ডিয়াও ফেরেন ১৭ বলে ৪২ রান করে আউট হয়ে যান।
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আপাতত পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ চলছে। এই সিরিজের শেষ ম্য়াচটি আজ আয়োজন করা হচ্ছে। দুই দলের মধ্যে তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয় ইনিংসে বোলাররা শিশির ভেজা উইকেটে কেমন পারফরম্য়ান্স করে, সেদিকে গম্ভীর এবং সূর্যের অবশ্যই নজর থাকবে।
প্রসঙ্গত, প্রথম ৩ ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) জয়লাভ করে আগেই সিরিজটা নিজেদের পকেটে পুরে ফেলেছিল। যদিও চতুর্থ টি-২০ ম্য়াচে কিউয়িরা বাজিমাত করে। ২০২৬ টি-২০ বিশ্বকাপের আগে ভারত এবং নিউজিল্য়ান্ড শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচ খেলতে নামল।
এই ম্য়াচেও ভারতের হয়ে খেলতে পারবেন না তিলক বর্মা এবং ওয়াশিংটন সুন্দর। তিরুবনন্তপুরমে আয়োজিত পঞ্চম টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া সেই দলটাকেই মাঠে নামাল, যেটা তারা বিশ্বকাপে খেলাবে। তবে তিলক বর্মা ফিট হওয়ার পর এই স্কোয়াড কিছুটা হলেও পরিবর্তিত হবে। নিউজিল্যান্ডও তাদের বিশ্বকাপের প্রথম একাদশই খেলাচ্ছে।
আরও পড়ুন:
Sanju Samson vs Ishan Kishan: পঞ্চম টি-২০'তে সঞ্জুর বদলে ঈশান? সামনে এল বড় আপডেট
সঞ্জু স্যামসনের হোম গ্রাউন্ড, ফিন অ্যালেনের প্রত্যাবর্তন
বিশ্বকাপ শুরু হওয়ার আগে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য সঞ্জু স্যামসনের (Sanju Samson) কাছে এটাই শেষ সুযোগ। তিনি নিজের হোম গ্রাউন্ডে পঞ্চম টি-২০ ম্যাচ খেলতে নামলেন। এই সিরিজে স্যামসন এখনও পর্যন্ত নজরকাড়া ব্যাটিং পারফরম্য়ান্স করতে পারেননি। অন্যদিকে, নিউজিল্যান্ড ক্রিকেট দলেও একটা বড়সড় পরিবর্তন দেখা গেল। বিধ্বংসী ব্য়াটার ফিন অ্যালেন ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। পঞ্চম টি-২০ ম্য়াচে তিনিও খেলতে নামলেন।
আরও পড়ুন:
Indian Cricket Team: ভারত হারতেই রেগে আগুন, ভরা বাজারে বোমা ফাটালেন গাভাসকার
তিরুবনন্তপুরমের পিচ রিপোর্ট
পঞ্চম টি-২০ ম্য়াচে টসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই থাকবে। কারণ দ্বিতীয় ইনিংসে বল করা অতটাও সহজ হবে না। এই মাঠে যথেষ্ট পরিমাণে শিশির পড়ে। তা সত্ত্বেও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। উইকেটের কথা যদি বলতে হয়, তাহলে ব্যাটারদের কাছে রান করা যথেষ্টই সহজ হবে। এই পরিস্থিতিতে আরও একবার হাই-স্কোরিং ম্য়াচের আশা করা যেতে পারে।
আরও পড়ুন:
IND vs NZ 4th T20I Highlights: শেষ ভারতের যাবতীয় আশা, বিশাখাপত্তনমে রাজত্ব নিউজিল্যান্ডের
কোথায়-কখন দেখবেন ম্য়াচ?
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত টি-২০ সিরিজের পঞ্চম ম্য়াচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে করা হবে। এর পাশাপাশি সমর্থকরা জিও হটস্টার (JIO Hotstar) অ্যাপে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারেন। এছাড়া লাইভ টেলিকাস্ট ডিডি স্পোর্টসেও (DD Sports) করা হবে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা এখানে ফ্রি'তে লাইভ ম্য়াচের আনন্দ উপভোগ করতে পারেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সন্ধ্যা ৭টা থেকে খেলা শুরু হবে। আর সাড়ে ৬টায় টস আয়োজন করা হবে।
আরও পড়ুন:
IND vs NZ 2nd T20I Highlights: ঈশান কোনে উঠল ঝড়, অবশেষে ভারতের আকাশে সূর্যোদয়!
পঞ্চম টি-২০ ম্য়াচে নিউজিল্যান্ডের প্রথম একাদশ:
টিম সেফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, বেভান জ্যাকবস, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ইশ সোধি, লকি ফার্গুসন, জেকব ডাফি।
পঞ্চম টি-২০ ম্য়াচে ভারতের প্রথম একাদশ:
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জাসপ্রীত বুমরাহ।
- Jan 31, 2026 22:50 IST
IND vs NZ 5th T20I Live Updates: ৪৬ রানে জয়লাভ টিম ইন্ডিয়ার
IND vs NZ 5th T20I Live Updates: টি-২০ সিরিজ়ের পঞ্চম তথা অন্তিম ম্য়াচে নিউজিল্যান্ডকে ৪৬ রানে হারিয়ে দিল ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২৭২ রানের বিশাল টার্গেট খাড়া করেছিল। এর জবাবে নিউজিল্যান্ড ২২৫ রানে অলআউট হয়ে যায়। ভারতীয় দলের হয়ে আর্শদীপ সিং আগুন বল করেন। তিনি একাই ৫ উইকেট শিকার করলেন। এই প্রথমবার আর্শদীপ কোনও টি-২০ ম্য়াচে ৫ উইকেট শিকারের রেকর্ড কায়েম করলেন। অন্যদিকে, ঈশান কিষান কিউয়ি বোলারদের দুরমুশ করে দেন। এই ম্য়াচে তিনি ১০৩ রানের একটি রাজকীয় শতরান উপহার দেন টিম ইন্ডিয়াকে। এই জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া পাঁচ ম্য়াচের সিরিজে ৪-১ ব্যবধানে জয়লাভ করল।
- Jan 31, 2026 22:20 IST
IND vs NZ 5th T20I Live Updates: প্রথমবার ৫ উইকেট আর্শদীপের
IND vs NZ 5th T20I Live Updates: নিউজিল্যান্ড ইনিংসের ষোড়শ ওভারে টিম ইন্ডিয়ার পেস বোলার আর্শদীপ সিং ২ উইকেট শিকার করে প্রথমবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক ইনিংসে ৫ উইকেট শিকার করলেন। আর্শদীপ প্রথমে কাইল জেমিসনকে (৯) আউট করেন। তারপর ড্যারিল মিচেলের (২৬) উইকেট শিকার করেন।
- Jan 31, 2026 22:18 IST
IND vs NZ 5th T20I Live Updates: ষষ্ঠ উইকেট হারাল কিউয়িরা
IND vs NZ 5th T20I Live Updates: ১৫ ওভারের প্রথম বলেই বরুণ চক্রবর্তী ভারতকে ষষ্ঠ উইকেট এনে দিলেন। তিনি বেভন জ্যাকবসকে ৭ রানে আউট করেন।
- Jan 31, 2026 22:17 IST
IND vs NZ 5th T20I Live Updates: একই ওভারে জোড়া উইকেট শিকার করলেন আর্শদীপ সিং
IND vs NZ 5th T20I Live Updates: নিউজিল্যান্ড ইনিংসের দ্বাদশ ওভারে আর্শদীপ সিং ২ উইকেট শিকার করলেন। আর্শদীপ এই ওভারের প্রথম বলেই রাচিন রবীন্দ্রকে আউট করেন। এরপর তৃতীয় বলে কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনারকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন। আর সেইসঙ্গে নিউজিল্যান্ডের অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে গেল।১২ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৩৮/৫।
- Jan 31, 2026 21:57 IST
IND vs NZ 5th T20I Live Updates: তৃতীয় সাফল্য পেল ভারত, আউট গ্লেন ফিলিপস
IND vs NZ 5th T20I Live Updates: ১১ ওভারের দ্বিতীয় বলে অক্ষর প্যাটেল টিম ইন্ডিয়াকে তৃতীয় সাফল্য এনে দিলেন। গ্লেন ফিলিপসের উইকেট তিনি শিকার করেন। ফিলিপস মাত্র ৭ রান করে আউট হয়ে গেলেন।
- Jan 31, 2026 21:41 IST
IND vs NZ 5th T20I Live Updates: ফিন অ্যালেনকে আউট করলেন অক্ষর প্যাটেল
IND vs NZ 5th T20I Live Updates: নবম ওভারের শেষ বলে ভারত দ্বিতীয় সাফল্য পেল। বিধ্বংসী হয়ে ওঠা ফিন অ্য়ালেনকে আউট করলেন অক্ষর প্যাটেল। ৮০ রান করে ফিরলেন অ্যালেন।
- Jan 31, 2026 21:39 IST
পাওয়ার প্লে'তে নিউজিল্য়ান্ডের স্কোর ৭৯ রান
২৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে নিউজিল্য়ান্ড প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৯ রান করেছেন। ফিন অ্যালেন ৫৭ রান এবং রাচিন রবীন্দ্র ১১ রানে ব্যাট করছেন।
- Jan 31, 2026 21:38 IST
IND vs NZ 5th T20I Live Updates: হাফসেঞ্চুরি হাঁকালেন ফিন অ্য়ালেন
IND vs NZ 5th T20I Live Updates: নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন ধামাকাদার ব্য়াটিং করছেন। আপাতত তিনি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। অ্যালেন ভারতীয় বোলারদের কার্যত দুরমুশ করছেন। মাত্র ২২ বলে তিনি ৫০ রান করলেন।
- Jan 31, 2026 21:07 IST
IND vs NZ 5th T20I Live Updates: প্রথম ওভারেই সাফল্য এনে দিলেন আর্শদীপ
IND vs NZ 5th T20I Live Updates: টিম ইন্ডিয়ার পেস বোলার আর্শদীপ সিং প্রথম ওভারেই ভারতীয় ক্রিকেট দলকে সাফল্য এনে দিলেন। আর্শদীপ তাঁর ওভারের শেষ বলে টিম সেফার্টের উইকেট শিকার করলেন। সেফার্ট মাত্র ৫ রান করে আউট হলেন। নিউজিল্যান্ড প্রথম ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৭ রান করল।
- Jan 31, 2026 21:05 IST
IND vs NZ 5th T20I Live Updates: শুরু হল নিউজিল্যান্ডের ব্যাটিং
IND vs NZ 5th T20I Live Updates: ২৭২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ক্রিকেট দলের হয়ে টিম সেফার্ট এবং ফিন অ্যালেন ইনিংস ওপেন করতে নামলেন। ভারতের হয়ে প্রথম ওভার করবেন আর্শদীপ সিং।
- Jan 31, 2026 20:52 IST
IND vs NZ 5th T20I Live Updates: ২৭১ রানের বিশাল স্কোর ভারতের
IND vs NZ 5th T20I Live Updates: প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭১ রানের বিশাল স্কোর খাড়া করেছে। ভারতের হয়ে ঈশান কিষান ধামাকাদার শতরান করলেন। মাত্র ৪৩ বলে তিনি ১০৩ রান করলেন। অন্যদিকে, অধিনায়ক সূর্যকুমার যাদব ৩০ বলে করেন ৬৩ রান। এর পাশাপাশি হার্দিক পান্ডিয়া ১৭ বলে ৪ ছক্কার দৌলতে ৪২ রান করে ফেলেন। এই ম্যাচে নিউজিল্যান্ডকে জিততে হলে ২৭২ রান করতে হবে।
- Jan 31, 2026 20:49 IST
IND vs NZ 5th T20I Live Updates: ২৫০ রান টপকাল ভারত
IND vs NZ 5th T20I Live Updates: ব্যাট হাতে টিম ইন্ডিয়া আপাতত ঝড় তুলেছে। ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫০ রান করেছে। হার্দিক পান্ডিয়া ৩৬ রান এবং রিঙ্কু সিং ৭ রান ক্রিজে রয়েছেন।
- Jan 31, 2026 20:31 IST
IND vs NZ 5th T20I Live Updates: শতরান হাঁকালেন ঈশান কিষান
IND vs NZ 5th T20I Live Updates: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্য়াচে ব্যাট হাতে ঝড় তুললেন ঈশান কিষান। মাত্র ৪২ বলে তাঁর ব্যাট থেকে বেরিয়ে এল একটি ধামাকাদার শতরান। ইতিমধ্যে তিনি ৬ চার এবং ১০ ছক্কা হাঁকিয়েছেন। শেষ পর্যন্ত ১০৩ রানে তিনি আউট হয়ে গেলেন।
- Jan 31, 2026 20:18 IST
IND vs NZ 5th T20I Live Updates: ভারতের তৃতীয় উইকেটের পতন, আউট সূর্যকুমার যাদব
IND vs NZ 5th T20I Live Updates: ১৫ ওভারের তৃতীয় বলে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব স্টাম্প আউট হয়ে ফিরে গেলেন। ৬৩ রানে থামল সূর্যের ইনিংস। এবার ব্যাট করতে নামলেন হার্দিক পান্ডিয়া। তবে শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন ঈশান কিষান।
- Jan 31, 2026 20:08 IST
IND vs NZ 5th T20I Live Updates: হাফসেঞ্চুরি সূর্যকুমার যাদবের
IND vs NZ 5th T20I Live Updates: মাত্র ২৬ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন সূর্যকুমার যাদব। তিনি চারটে করে ৪ এবং ৬ হাঁকিয়েছেন। ঈশান তো আগেই ঝড় তুলেছিলেন। এবার সূর্যও বললেন, 'হাম হ্যায় না..,।'
- Jan 31, 2026 20:05 IST
IND vs NZ 5th T20I Live Updates: ধামাকাদার হাফসেঞ্চুরি ঈশান কিষানের
IND vs NZ 5th T20I Live Updates: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্য়াচে ঈশান কিষান ধামাকাদার ব্যাটিং করছেন। ইতিমধ্যে তিনি হাফসেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন। তিনি মাত্র ২৮ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন। তিনি ইশ সোধির এক ওভারে ৪ চার এবং ২ ছক্কা হাঁকিয়ে মোট ২৯ রান সংগ্রহ করলেন। ভারত ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪১ রান করেছে।
- Jan 31, 2026 20:01 IST
IND vs NZ 5th T20I Live Updates: ১০ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১০১ রান
IND vs NZ 5th T20I Live Updates: ১০ ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল ২ উইকেট হারিয়ে ১০১ রান করে ফেলেছে। দশম ওভারে ভারত মোট ২০ রান সংগ্রহ করল। ঝড়ের গতিতে ব্যাট করছেন ঈশান কিষান। তাঁকে সঙ্গ দিচ্ছেন সূর্যকুমার যাদব।
- Jan 31, 2026 19:58 IST
IND vs NZ 5th T20I Live Updates: ৮ ওভার শেষে ভারতের রান
IND vs NZ 5th T20I Live Updates: ভারতের ইনিংসের আট ওভার শেষ হয়ে গেছে এবং দল দুটি উইকেট হারিয়ে ৬৯ রান করেছে। অধিনায়ক সূর্যকুমার যাদব ১৫ রান নিয়ে ক্রিজে আছেন এবং ঈশান কিষাণ ১৮ রানে আছেন।
- Jan 31, 2026 19:30 IST
IND vs NZ 5th T20I Live Updates: শেষ হল পাওয়ার প্লে
IND vs NZ 5th T20I Live Updates: শেষ হল পাওয়ার প্লে। টিম ইন্ডিয়া ২ উইকেট হারিয়ে ৫৪ রান করেছে। ফিরে গিয়েছেন সঞ্জু স্যামসন (৬) এবং অভিষেক শর্মা (৩০)। দুটো উইকেটই শিকার করলেন লকি ফার্গুসন।
- Jan 31, 2026 19:28 IST
IND vs NZ 5th T20I Live Updates: ভারতের দ্বিতীয় উইকেটের পতন
IND vs NZ 5th T20I Live Updates: এবার ফিরে গেলেন অভিষেক শর্মা। এটা টিম ইন্ডিয়ার কাছে অবশ্যই একটা বড় ধাক্কা। লকি ফার্গুসন তাঁকে ক্লিন বোল্ড করে দিলেন। ১৬ বলে ৩০ রান করে ফিরতে হল অভিষেককে। লকি পরপর ২ ওভারে জোড়া উইকেট শিকার করলেন।
- Jan 31, 2026 19:21 IST
IND vs NZ 5th T20I Live Updates: ঘরের মাঠেও ব্যর্থ সঞ্জু স্য়ামসন
IND vs NZ 5th T20I Live Updates: ঘরের মাঠেও ব্যর্থ হলেন সঞ্জু স্য়ামসন। মাত্র ৬ রান করে তিনি লকি ফার্গুসনের বলে তিনি আউট হয়ে গেলেন। এই সিরিজের পাঁচ ম্য়াচে স্য়ামসন মাত্র ৪৬ রান করলেন। এই পরিস্থিতিতে বিশ্বকাপের প্রথম একাদশ থেকেও তাঁর নাম হয়ত বাদ পড়তে পারে।
- Jan 31, 2026 19:18 IST
IND vs NZ 5th T20I Live Updates: প্রথম ওভারে ভারতের ১৪ রান
IND vs NZ 5th T20I Live Updates: ছক্কা হাঁকিয়ে অভিষেক শর্মা তাঁর রানের খাতা খুললেন। প্রথম ওভারে তিনি একটি ছক্কা এবং জোড়া বাউন্ডারি হাঁকিয়েছেন। ভারত বিনা উইকেটে ১৪ রান করেছে।
- Jan 31, 2026 19:06 IST
IND vs NZ 5th T20I Live Updates: শুরু হল ভারতের ব্যাটিং
IND vs NZ 5th T20I Live Updates: শুরু হল ভারতের ব্যাটিং। টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নামলেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। নিউজিল্যান্ডের হয়ে প্রথম ওভার বল করতে প্রস্তুত জেকব ডাফি।
- Jan 31, 2026 18:53 IST
IND vs NZ 5th T20I Live Updates: নিউজিল্যান্ডের প্রথম একাদশ
IND vs NZ 5th T20I Live Updates: টিম সেফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, বেভান জ্যাকবস, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ইশ সোধি, লকি ফার্গুসন, জেকব ডাফি।
- Jan 31, 2026 18:52 IST
IND vs NZ 5th T20I Live Updates: ভারতের প্রথম একাদশ
IND vs NZ 5th T20I Live Updates: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জাসপ্রীত বুমরাহ।
- Jan 31, 2026 18:50 IST
IND vs NZ 5th T20I Live Updates: টস আপডেট
IND vs NZ 5th T20I Live Updates: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্য়াচে টস জিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন।
- Jan 31, 2026 18:27 IST
IND vs NZ 5th T20I Live Updates: পিচ রিপোর্ট
IND vs NZ 5th T20I Live Updates: পঞ্চম টি-২০ ম্য়াচে টসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই থাকবে। কারণ দ্বিতীয় ইনিংসে বল করা অতটাও সহজ হবে না। এই মাঠে যথেষ্ট পরিমাণে শিশির পড়ে। উইকেটের কথা যদি বলতে হয়, তাহলে ব্যাটারদের কাছে রান করা যথেষ্টই সহজ হবে। এই পরিস্থিতিতে আরও একবার হাই-স্কোরিং ম্য়াচের আশা করা যেতে পারে।
- Jan 31, 2026 18:26 IST
IND vs NZ 5th T20I Live Updates: নজর থাকবে প্রথম একাদশে
IND vs NZ 5th T20I Live Updates: এই ম্য়াচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে অবশ্যই নজর থাকবে। বিশেষ করে দলের ওপেনিং কম্বিনেশন নিয়ে তো থাকবেই। কারণ, গত ৪ ম্য়াচে ওপেন করতে নেমে সঞ্জু স্যামসন মাত্র ৪০ রান করেছেন। অনেকেই আশা করছেন, আজ হয়ত তাঁর জায়গায় ঈশান কিষানকে ওপেন করানো হতে পারে। আর যতদিন না তিলক বর্মা যোগ দিচ্ছেন, ততদিন সঞ্জু খেলবেন মিডল অর্ডারে।
- Jan 31, 2026 18:24 IST
IND vs NZ 5th T20I Live Updates: এগিয়ে ভারত
IND vs NZ 5th T20I Live Updates: ভারত এবং নিউজিল্যাান্ডের মধ্যে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হচ্ছে। এই সিরিজে ভারত ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। শেষ ম্য়াচটা কারা জেতে সেদিকে নজর থাকবে।
- Jan 31, 2026 18:20 IST
IND vs NZ 5th T20I Live Updates: সুস্বাগতম!!
IND vs NZ 5th T20I Live Updates: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। আজ ভারত বনাম নিউজিল্যান্ড পঞ্চম ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে খেলা। ম্য়াচের যাবতীয় লাইভ আপডেটস পেতে আমাদের পেজে চোখ রাখুন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us