/indian-express-bangla/media/media_files/2026/01/20/irfan-pathan-on-indian-cricket-team-2026-01-20-07-35-51.jpg)
ভারতীয় ক্রিকেট দল নিয়ে মন্তব্য করলেন ইরফান পাঠান
India vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) পারফরম্য়ান্স নিয়ে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়া ১-২ ব্যবধানে পরাস্ত হয়েছে। অন্যদিকে, এই প্রথমবার কিউয়িরা ভারতের মাটিতে কোনও ওয়ানডে সিরিজ জয় করল। শেষ ম্য়াচে টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। তাঁর ব্যাট থেকে একটি ঝকঝকে হাফসেঞ্চুরিও বেরিয়ে এসেছে। এবার নীতীশকে নিয়েই বড়সড় মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Pathan)। তাঁর কথায়, প্রথম ওয়ানডে ম্য়াচের প্লেয়িং ইলেভেনেও নীতীশকে রাখা উচিত ছিল।
IND vs NZ 3rd ODI Highlights: ভারত হারলেও উজ্জ্বল কোহলির লড়াই, বাকিদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন
গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন ইরফান
নীতীশ কুমার রেড্ডিকে শেষ ২ ম্য়াচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে রাখা হয়েছে। প্রথম ম্য়াচে তিনি টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে সুযোগ পাননি। ইরফান নিজের ইউটিউব চ্যানেলে বললেন, 'প্রথম ম্যাচ থেকেই ইরফানকে খেলানো দরকার ছিল। যেভাবে নীতীশ রেড্ডি ঘণ্টায় ১৩৫ কিলোমিটার গতিবেগে বল করছিল, তাতে একটা ব্যাপার ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে। ওকে হার্দিক পান্ডিয়ার ব্য়াক আপ হিসেবে খেলানো যেতেই পারে। সেক্ষেত্রে যদি ও ব্যর্থও হয়, তাহলেও ম্য়ানেজমেন্টের উচিত ওর উপরে ভরসা রাখা উচিত। সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট দলও একজন ভাল অলরাউন্ডার পেয়ে যাবে।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজে হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেকারণে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে নীতীশ কুমার রেড্ডিকে সুযোগ দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্য়াচের টি-২০ সিরিজে হার্দিক ভারতীয় ক্রিকেট দলে যোগ দেবেন। এরপর ২০২৬ টি-২০ বিশ্বকাপেও তিনি ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে পারফরম্য়ান্স করবেন।
তৃতীয় ম্য়াচে একরাশ হতাশা
ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করেছিল। এরপর দ্বিতীয় ম্য়াচ নিউজিল্যান্ড জিতে এই সিরিজে কামব্যাক করে। এরপর তৃতীয় ওয়ানডে ম্য়াচে নিউজিল্যান্ড ৪১ রানে জয়লাভ করার পাশাপাশি ২-১ ব্যবধানে সিরিজও নিজেদের পকেটে পুরে নেয়। এই প্রথমবার ভারতের মাটিতে নিউজিল্যান্ড ক্রিকেট দল কোনও ওয়ানডে সিরিজ জিততে পারল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us