/indian-express-bangla/media/media_files/2026/01/20/mitchell-santner-and-suryakumar-yadav-2026-01-20-19-36-18.jpg)
মিচেল স্যান্টনার এবং সূর্যকুমার যাদব
India vs New Zealand: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর এবার দুটো দলের মধ্যে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হবে। ২০২৬ টি-২০ বিশ্বকাপের (ICC T20I World Cup 2026) আগে এই সিরিজের গুরুত্ব অপরিসীম। দুটো দলই তাদের শেষবেলার প্রস্তুতি সেরে ফেলতে চাইবে। উল্লেখ্য, ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ১-২ ব্যবধানে পরাস্ত হয়েছিল।
আরও পড়ুন:
IND vs NZ 3rd ODI Highlights: ভারত হারলেও উজ্জ্বল কোহলির লড়াই, বাকিদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন
এই পরাজয়ের বদলা টিম ইন্ডিয়া আসন্ন টি-২০ সিরিজে নিতে চাইবে। টি-২০ সিরিজের প্রথম ম্য়াচটি বুধবার (২১ জানুয়ারি) নাগপুরে খেলা হবে। তবে এই ম্য়াচ শুরু হওয়ার আগে আসুন জেনে নেওয়া যাক, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কোন দলের পাল্লা ভারী? সেইসঙ্গে ভারতের মাটিতেই বা টি-২০ ক্রিকেটে নিউজিল্যান্ডের রেকর্ড কেমন?
আরও পড়ুন:
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারত এবং নিউজিল্যান্ডের হেড টু হেড রেকর্ড
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে টি-২০ ফরম্য়াটে হেড টু হেড রেকর্ড নিয়ে আলোচনা করা যাক। দুটো দলের মধ্যে এখনও পর্যন্ত মোট ২৫ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে ১৪ ম্য়াচে টিম ইন্ডিয়া জয়লাভ করেছে। আর নিউজিল্যান্ড জিতেছে ১০ ম্য়াচে। বাকি একটি ম্য়াচ অমীমাংসিত রয়ে গিয়েছে।
আরও পড়ুন:
পাশাপাশি ভারতের মাটিতে এই দুটো দলের মধ্যে মোট ১১ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে সাতটি ম্যাচে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। আর ৪ ম্য়াচে নিউজিল্যান্ড জিতেছে। পরিসংখ্যানের হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নিউজিল্যান্ডের থেকে ভারতের পাল্লা অনেকটাই ভারী হয়ে রয়েছে।
- মোট ম্য়াচ - ২৫
- ভারত - ১৪
- নিউজিল্যান্ড - ১০
- টাই - ১
২০১৯ সালে শেষবার সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ২০২৩ সালে শেষবার টি-২০ সিরিজের আয়োজন করা হয়েছিল। এই সিরিজে টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে জয়লাভ করে। অন্যদিকে, নিউজিল্যান্ড শেষবার ভারতের বিরুদ্ধে ২০১৯ সালে টি-২০ সিরিজ জিতেছিল। তারপর থেকে কিউয়িরা ভারতের বিরুদ্ধে একটাও টি-২০ সিরিজ জিততে পারেনি।
আরও পড়ুন:
IND vs NZ 2nd ODI Highlights: রাহুলের পাল্টা সেঞ্চুরি মিচেলের, একাই ছিনিয়ে নিলেন ভারতের গ্রাস
অন্যদিকে, দেশের মাটিতে টিম ইন্ডিয়ার রেকর্ড যথেষ্টই ভাল। টিম ইন্ডিয়া সাতটার মধ্যে ৭ ম্য়াচেই জয়লাভ করেছে। অন্যদিকে, নিউজিল্যান্ড তাদের দেশে ৪ ম্য়াচ জিততে পেরেছে।
টি-২০ সিরিজে দুই দলের স্কোয়াড:
ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষান (উইকেটরক্ষক)।
নিউজিল্যান্ড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ডেভন কনওয়ে, বেভান জ্যাকবস, টিম রবিনসন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাক ফোকস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, ইশ সোধি, ম্যাট হেনরি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us