ICC T20I World Cup 2026: তিলক ফিরলেই বদলে যাবে প্রথম একাদশের সমীকরণ? ব্লক লিস্টে পড়বেন ভারতের তারকা ক্রিকেটার!

ICC T20 World Cup 2026: আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করছে।

ICC T20 World Cup 2026: আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করছে।

author-image
Koushik Biswas
New Update
Tilak Varma

শীঘ্রই টিম ইন্ডিয়ায় যোগ দিতে পারেন তিলক বর্মা

ICC T20I World Cup 2026: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। আপাতত তারা ৩-০ ব্যবধানে অপরাজেয় লিড নিয়ে ফেলেছে। তবে এই সাফল্যের মধ্যেও একজন ক্রিকেটারের টেনশন ক্রমশ বেড়ে যাচ্ছে। তিনি হলেন ভারতের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। এই সিরিজে নিজেকে প্রমাণ করার সুবর্ণ সুযোগ ছিল সঞ্জুর সামনে। কিন্তু, সেই সুযোগ আপাতত তিনি হাতছাড়া করে ফেলেছে। বিশ্বকাপের আগে ধারাবাহিক ব্য়র্থতার কারণে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে তিলক বর্মা (Tilak Varma) টিম ইন্ডিয়ায় কামব্যাক করলে এই আলোচনা আরও বেশি করে হবে।

Advertisment

আরও পড়ুন:

Sanju Samson: ফের বঞ্চনার শিকার সঞ্জু স্যামসন? শুভমান ফিরতেই বদলে গেল অঙ্ক!

লাগাতার খারাপ পারফরম্য়ান্স বাড়াচ্ছে চিন্তা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সঞ্জু স্যামসনকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু, সেই সুযোগ তিনি কাজে লাগাতে পারেননি। প্রথম টি-২০ ম্য়াচে তিনি মাত্র ১০ রান করেছিলেন। দ্বিতীয় ম্য়াচে তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে মাত্র ৬ রান। আর তৃতীয় ম্য়াচে তো রানের খাতাই খুলতে পারলেন না। তিন ম্য়াচে এই ব্যর্থতা টিম ম্য়ানেজমেন্টের যাবতীয় পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে। বড় টুর্নামেন্টের ঠিক আগে এমন ক্রিকেটারের উপর কখনই ভরসা রাখা উচিত হবে না, যিনি ক্রমাগত রান করতে ব্যর্থ হচ্ছেন।

আরও পড়ুন:

Sanju Samson Huge Six Video: এমন ছক্কা হাঁকালেন স্যামসন, মাথায় হাত শ্রীলঙ্কার কোচ জয়সূর্যর! দেখুন ভিডিও

তিলক বর্মার ফিটনেস বদলে দিল পরিবেশ

টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটার তিলক বর্মা আপাতত চোটের কারণে কয়েকটা দিন ভারতীয় ক্রিকেট দলের বাইরে রয়েছেন। রিপোর্ট বলছে, শীঘ্রই তিনি ফিট হয়ে আবারও সূর্যকুমারের দলে যোগ দেবেন। সূত্রের খবর, সিরিজের অন্তিম ম্য়াচেই তিনি যোগ দিতে পারেন। তিলকের প্রত্যাবর্তনে ভারতের ব্য়াটিং ডিপার্টমেন্ট যে আরও শক্তিশালী হবে, তা নিশ্চিন্তে বলা যেতে পারে। মিডল অর্ডারে একটা ভরসাযোগ্য বিকল্প পাওয়া যাবে।

আরও পড়ুন:

Sanju Samson Controversy: টিম ইন্ডিয়ায় রাজনীতির শিকার স্যামসন? গম্ভীরের সিদ্ধান্তের একাধিক প্রশ্ন

ঈশান কিষানের ফর্ম টেনশনে ফেলেছে সঞ্জুকে

তিলক বর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলে কামব্যাক করেছেন ঈশান কিষান। ইতিমধ্যে ঈশান তাঁর ব্যাটিং পারফরম্য়ান্সে সবাইকে মুগ্ধ করেছেন। ঈশান তাঁর আক্রমণাত্মক ব্য়াটিংয়ের দৌলতে সুযোগের সদ্ব্যবহার করেন। এই পরিস্থিতিতে টিম ম্য়ানেজমেন্ট তাঁকে বাইরে বসানোর স্পর্ধা দেখাবে না। সেক্ষেত্রে হয়ত ঈশানকে টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে নিয়ে আসা হতে পারে। আর তিলক বর্মাকে তিন কিংবা চার নম্বরে ব্যাটিংয়ের জন্য পাঠানো হবে।

আরও পড়ুন:

Sanju Samson: এশিয়া কাপের আগে 'রূদ্রমূর্তি' এই ভারতীয় ক্রিকেটারের, সেঞ্চুরি হাঁকাতেই নড়েচড়ে বসলেন নির্বাচকরা

প্রথম একাদশ থেকে বেরিয়ে যেতে পারেন সঞ্জু

এই পরিবর্তিত সমীকরণে সঞ্জু স্যামসন হয়ত ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ থেকে ছিটকে যেতে পারেন। এই সিরিজে সঞ্জুর কাছে নিজেকে প্রথম পছন্দ হিসেবে প্রমাণ করার সুযোগ ছিল। কিন্তু, সেটা তিনি কাজে লাগাতে পারলেন না। 

Tilak Varma Sanju Samson Indian Cricket Team ICC T20I World Cup 2026