India vs Pakistan: লাইভ ম্যাচে ভয়ঙ্কর ঝামেলা, আম্পায়ারের সঙ্গে তুলকালাম জীতেশের! কারণটা জানেন?

India A vs Pakistan A Match Drama: ২০২৫ যুব এশিয়া কাপে গত রবিবার (১৬ নভেম্বর) ভারত এবং পাকিস্তানের এ দল খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া একেবারে নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেনি।

India A vs Pakistan A Match Drama: ২০২৫ যুব এশিয়া কাপে গত রবিবার (১৬ নভেম্বর) ভারত এবং পাকিস্তানের এ দল খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া একেবারে নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেনি।

author-image
Koushik Biswas
New Update
India vs Pakistan Catch Controversy

নেহাল বঢেরার এই ক্যাচ নিয়েই যাবতীয় বিতর্কের সূত্রপাত

India vs Pakistan: ২০২৫ যুব এশিয়া কাপে গত রবিবার (১৬ নভেম্বর) ভারত এবং পাকিস্তানের এ দল খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া একেবারে নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেনি। শেষপর্যন্ত পাকিস্তান ৮ উইকেটে জয়লাভ করে। পাকিস্তানের হয়ে এই ম্য়াচে মাজ় শাদাকত দুর্দান্ত একটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।

Advertisment

India vs Pakistan Highlights Cricket Score: লজ্জার হার ভারতের, ৮ উইকেটে জিতল পাকিস্তান

যদিও তাঁর একটি ক্যাচ নিয়ে হাওয়া বেশ গরম হয়ে উঠেছিল। সেকারণে খেলা কিছুক্ষণ বন্ধও রাখতে হয়। পাশাপাশি ভারতীয় এ দলের অধিনায়ক জীতেশ শর্মা (Jitesh Sharma) আম্পায়ারের সঙ্গে ব্যাপক ঝামেলায় জড়িয়ে পড়েন। কী হয়েছিল গোটা ঘটনাটি, সবিস্তারে জেনে নেওয়া যাক।

Advertisment

IND vs PAK Controversy: শোধরাবে না পাকিস্তান, ভারতের সামনে ফের 'অসভ্য' ইঙ্গিত

বন্ধ হয়ে গিয়েছিল খেলা

হাফসেঞ্চুরি হাঁকানোর পর পাকিস্তান ইনিংসের দশম ওভারে মাজ় শাদাকত ব্যাটিং করছিলেন। সেইসময় সূয়শ শর্মার বলে তিনি বড় শট হাঁকাতে যান। বল বাউন্ডারি লাইন পর্যন্ত চলেও গিয়েছিল। তবে ভারতীয় ক্রিকেটার নেহাল বঢেরা (Nehal Wadhera) দুর্দান্ত ফিল্ডিং করেন এবং দুর্দান্ত একটি ক্যাচ নিয়ে বলটাকে বাউন্ডারির অপর প্রান্তে ফেলে দেন।

Ashutosh Sharma Out Controversy: আদৌ আউট ছিলেন আশুতোষ? পাকিস্তানের বিরুদ্ধে 'চোরামি'র শিকার ভারতীয় ব্যাটার

কিন্তু, বলটা মাটিতে পড়ার আগেই ফের সেটাকে তালুবন্দি করলেন নমন ধীর। এরপর শাদাকত নিজেই প্যাভিলিয়নের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু, আম্পায়াররা তাঁকে যেতে বারণ করেন। বেশ খানিকক্ষণ চলে টানটান উত্তেজনা। অবশেষে তৃতীয় আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দেন। এই সিদ্ধান্তের পরই ভারতীয় ক্রিকেটাররা রীতিমতো ভড়কে যান। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জীতেশ শর্মা অন ফিল্ড আম্পায়ারের সঙ্গেই তর্ক জুড়ে দিয়েছিলেন। সেকারণে বেশ খানিকক্ষণ খেলা বন্ধ রাখতে হয়।

Vaibhav Suryavanshi Century: মাঠজুড়ে শুধু ছক্কার বন্যা, ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে 'নজির' বৈভবের

৮ উইকেটে জয়লাভ করল পাকিস্তান

ভারতের হয়ে ওপেনিং ব্যাটার বৈভব সূর্যবংশী ২৮ বলে ৪৫ রান করেন। অন্যদিকে, প্রিয়াংশ আর্য করেন ৯ বলে ১০ রান। এরপর নমন ধীর ২০ বলে ৩৫ রানের একটি ইনিংস উপহার দেন টিম ইন্ডিয়াকে। ভারত ১৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। এই রান তাড়া করতে নেমে পাকিস্তান ৮ উইকেটে ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়। পাকিস্তানে হয়ে মাজ় শাদাকত ৪৭ বলে ৭৯ রান করেন এবং অপরাজিত থাকেন। এই ইনিংসে ভর করেই পাকিস্তান এই ম্য়াচে ৮ উইকেটে জয়লাভ করে।

Jitesh Sharma India vs Pakistan Nehal Wadhera