/indian-express-bangla/media/media_files/2025/09/15/pakistan-cricket-team-2-2025-09-15-10-34-55.jpg)
পাকিস্তান ক্রিকেট দলের কোচ মাইক হেসন এবং অধিনায়ক সলমান আলি আগা
India vs Pakistan: গত রবিবার অর্থাৎ ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করল ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে জয়লাভ করেছে। ছক্কা হাঁকিয়ে ম্য়াচ জেতানোর পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং তারকা অলরাউন্ডার শিবম দুবে সোজা ড্রেসিংরুমে চলে যান। এমনকী, ম্য়াচের পর গোটা ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের (Pakistan Cricket Team) সঙ্গে করমর্দন করেনি। এই ঘটনার কিছুক্ষণ পরই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেও পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগা (Salman Ali Agha) অনুপস্থিত ছিলেন। এই ঘটনার পিছনে আসল কারণটা ব্যাখ্যা করলেন 'মেন ইন গ্রিনের' হেড কোচ মাইক হেসন।
কেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এলেন না পাকিস্তানের অধিনায়ক?
ম্য়াচ শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা যখন করমর্দন করতে অস্বীকার করেন, সেইসময় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগা রীতিমতো রেগে যান। এরপরই তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসবেন না বলে সিদ্ধান্ত গ্রহণ করেন। এমনকী, ম্য়াচ পরবর্তী সাংবাদিক বৈঠকেও তাঁকে দেখতে পাওয়া যায়নি। পরিবর্তে আসেন পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ মাইক হেসন।
তিনি বললেন, 'ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে করমর্দনের জন্য আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু, ভারতীয় ক্রিকেটাররা শেষপর্যন্ত হাত মেলাল না। এরপর আমরা সকলেই খুব হতাশ হয়ে যাই। খেলার শেষে এটা অবশ্য়ই একটা বিষাদঘন পরিসমাপ্তি। আমরা হাত মেলানোর জন্য ড্রেসিংরুম পর্যন্ত চলে গিয়েছিলাম। তবে এমন ব্যবহার একটা ক্রিকেট দলের থেকে একেবারেই আশা করা যায় না। এটা ভারতের যথেষ্ট হতাশজনক একটি সিদ্ধান্ত। এরপরই সলমান জানিয়ে দেয় যে ও আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাবে না।'
ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি
টিম ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হয়েছিল। সেইসময় সবকিছু ঠিকঠাকই ছিল। এরপর জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়। এরপর ভারত সরকারও অপারেশন সিন্দুর অভিযান চালায়। এই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি দেখতে পাওয়া যায়। ২০২৫ এশিয়া কাপেও সেই ছবিটা স্পষ্ট দেখতে পাওয়া গেল। আগামী ২১ সেপ্টেম্বর এই দুটো দল আরও একবাার খেলতে নামবে। আগামী ম্য়াচ যে আরও রোমাঞ্চকর হবে, তা নিঃসন্দেহে বলা যায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us