India vs Pakistan Asia Cup 2025: পাকিস্তানের বিরুদ্ধে বাদ পড়বেন তারকা ক্রিকেটার? ফাঁস হয়ে গেল নোংরা রাজনীতি!

India vs Pakistan Asia Cup 2025: সংযুক্ত আরব আমিরশাহীকে হারানোর পর ভারতীয় ক্রিকেট দল আগামী ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে মহারণে নামবে। কিন্তু, ইতিমধ্যে এই ম্য়াচকে কেন্দ্র করে বাগযুদ্ধ শুরু হয়ে গিয়েছে।

India vs Pakistan Asia Cup 2025: সংযুক্ত আরব আমিরশাহীকে হারানোর পর ভারতীয় ক্রিকেট দল আগামী ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে মহারণে নামবে। কিন্তু, ইতিমধ্যে এই ম্য়াচকে কেন্দ্র করে বাগযুদ্ধ শুরু হয়ে গিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team

ভারতীয় ক্রিকেট দল

Indian Cricket Team: ২০২৫ টি-২০ এশিয়া কাপের (Asia Cup 2025) প্রথম ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরশাহীকে (India vs UAE) ৯ উইকেটে পরাস্ত করেছে। এই ম্যাচে UAE প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায়। অভিষেক শর্মা এবং শুভমান গিলের ঝোড়ো ব্যাটিং টিম ইন্ডিয়ার পক্ষে রান তাড়া করার কাজটা সহজ করে দেয়। তবে সংযুক্ত আরব আমিরশাহীকে এত কম রানে বেঁধে রাখার পিছনে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) অবদান অনস্বীকার্য।

Advertisment

Asia Cup 2025 India vs Pakistan: মাত্র ২ শব্দেই 'হুঙ্কার' শুভমানের, ঘুম উড়েছে পাকিস্তানের

কুলদীপ যাদব একাই নিয়েছেন ৪ উইকেট

সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে কার্যত বিধ্বংসী মেজাজে বোলিং পারফরম্য়ান্স করলেন কুলদীপ যাদব। এই ম্য়াচে তিনি ২.১ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। আর সেইসঙ্গে আমিরশাহী ব্যাটিং ডিপার্টমেন্টের মেরুদণ্ড কার্যত একাই ভেঙে দেন তিনি। সত্যি কথা বলতে কী, কুলদীপের সামনে বিপক্ষ দলের ব্যাটাররা কেউ দাঁড়াতেই পারেননি। আর সামান্য কয়েকটা রানেই তারা একেবারে গুটিয়ে যায়। এমন অসাধারণ পারফরম্য়ান্সের কারণে তাঁর হাতে প্লেয়ার অফ দ্য ম্য়াচের পুরস্কার তুলে দেওয়া হয়। আমিরশাহী ইনিংসের নবম ওভারে বল করতে আসেন কুলদীপ। এই ওভারে তিনি মোট তিনটে উইকেট শিকার করেন। এই ওভারে তিনি রাহুল চোপড়া, মহম্মদ ওয়াসিম এবং হর্ষিত কৌশিকের উইকেট শিকার করেন। আর সেইসঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীকে ব্যাকফুটে ঠেলে দেন তিনি।

Asia Cup: আমিরশাহির বিরুদ্ধে স্বপ্নের পারফরম্যান্সের রহস্য কী? অবশেষে ফাঁস কুলদীপের!

সঞ্জয় মঞ্জরেকরের বড় মন্তব্য

সংযুক্ত আরব আমিরশাহীকে হারানোর পর ভারতীয় ক্রিকেট দল আগামী ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে মহারণে নামবে। কিন্তু, ইতিমধ্যে এই ম্য়াচকে কেন্দ্র করে বাগযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-য়ে সম্প্রতি একটি টুইট করেছেন সঞ্জয় মঞ্জরেকর। সেখানে তিনি লিখেছেন, 'কুলদীপ এক ওভারে ৩ উইকেট শিকার করেছেন। এবার বোধহয় আগামী ম্যাচে ওকে খেলানো হবে না।'

আর্শদীপ সিংকে দেওয়া হতে পারে সুযোগ

সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব প্লেয়িং ইলেভেনে মাত্র একজনই স্পেশালিস্ট পেস বোলারকে রেখেছিলেন। আর তিনি হলেন জসপ্রীত বুমরাহ। ইতিমধ্যে অনেকে মনে করছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে আর্শদীপ সিংকে সুযোগ দেওয়া হতে পারে। এই পরিস্থিতিতে কুলদীপ যাদবকে রিজার্ভ বেঞ্চে বসতে হতে পারে। কারণ, টিম ইন্ডিয়ার দ্বিতীয় স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী আপাতত দুর্দান্ত পারফরম্যান্স করছেন। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি।

Kuldeep Yadav Indian Cricket Team Asia Cup 2025 India vs UAE