India vs Pakistan Asia Cup 2025 Live Streaming: খরচ মাত্র ৪৯ টাকা! এভাবেই নিশ্চিন্তে দেখুন ভারত-পাকিস্তান লড়াই!

India vs Pakistan: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। রবিবার (১৪ সেপ্টেম্বর) চলতি এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল। এই রোমাঞ্চকর ম্য়াচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে।

India vs Pakistan: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। রবিবার (১৪ সেপ্টেম্বর) চলতি এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল। এই রোমাঞ্চকর ম্য়াচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan Playing XI (3)

ভারত বনাম পাকিস্তান

India vs Pakistan: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। রবিবার (১৪ সেপ্টেম্বর) চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল। এই রোমাঞ্চকর ম্য়াচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। দুটো দলই আপাতত এই লড়াইয়ের জন্য প্রস্তুত। ক্রিকেট মাঠে ভারত বনাম পাকিস্তান ম্য়াচ দেখার জন্য দুই দেশের ক্রিকেট সমর্থকরাও অধীর আগ্রহে অপেক্ষা করে। যদিও এবার পরিস্থিতি কিছুটা হলেও আলাদা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ দাবি তুলছেন, যেন এই ম্যাচটা বয়কট করা হয়। পহেলগাঁও জঙ্গি হানার (Pahalgam Terror Attack) পর পাকিস্তানের উপর ভারতীয় নাগরিকদের যথেষ্ট ক্ষোভ রয়েছে। আর সেকারণেই ম্য়াচ বয়কটের দাবি উঠতে শুরু করেছে। 

Advertisment

Asia Cup 2025 News: 'ধর্তব্যের মধ্যেই পড়ে না পাকিস্তান...', এশিয়া কাপের আগে হুঙ্কার সৌরভের

কখন থেকে শুরু হবে ভারত পাকিস্তান ম্য়াচ?

ভারত এবং পাকিস্তানের মধ্যে আয়োজিত এই ম্য়াচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় সময় অনুসারে রাত আটটা থেকে শুরু হবে। এই ম্য়াচের টস আয়োজন করা হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। দুই দলের অধিনায়ক পাশাপাশি দাঁড়াবেন। ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। অন্যদিকে, পাকিস্তানের ব্যাটন রয়েছে সলমান আলি আগার হাতে।

Asia Cup 2025: বয়কটের পথে ভারত-পাকিস্তান ম্য়াচ? মুখ ফিরিয়েছেন BCCI কর্তারাও!

কোথায়-কোথায় দেখবেন এই ম্য়াচটি?

এমনিতে তো এই ম্য়াচের সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে করা হবে। অন্যদিকে, লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপে। তবে আপনি ফ্যান কোড অ্যাপেও এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে মাত্র ৪৯ টাকা খরচ করে ম্য়াচ পাস সংগ্রহ করতে হবে।

Asia Cup 2025 Points Table: মেরা ভারত মহান, পাকিস্তান জিতলেও শীর্ষে সেই ভারতই!

এই ম্য়াচের বিরোধিতা করেছেন হরভজন সিং

টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে বলেছেন, 'ভারত-পাকিস্তান ক্রিকেট ম্য়াচ সবসময়ই সংবাদ শিরোনামে থাকে। কিন্তু, অপারেশন সিন্দুরের পর সকলেই বলছেন যে এই দুটো দেশের মধ্যে ক্রিকেট খেলা এবং ব্যবসা করা উচিত নয়।'

IND vs PAK Asia Cup 2025: পাকিস্তানকে হারালেই 'কেল্লাফতে'! ইতিহাসের পাতায় নাম উঠবে সূর্যকুমারের

তিনি মনে করেন, যতদিন না পর্যন্ত দুই দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত কোনও ক্রিকেট ম্য়াচ আয়োজন করা উচিত হবে না। আর না উচিত হবে কোনও ব্যবসা করা। ২০২৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস টুর্নামেন্টেও ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায়নি। সেইসময়ও হরভজন ম্য়াচ বয়কটের ডাক তুলেছিলেন।

India vs Pakistan Asia Cup 2025 pahalgam terror attack