India vs Pakistan: এশিয়া কাপ সেমিফাইনালে হবে না ভারত-পাকিস্তান লড়াই! পিছনে রয়েছে এই বিশেষ কারণ

India vs Pakistan: চলতি যুব এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৮ উইকেটে হেরে গিয়েছে।

India vs Pakistan: চলতি যুব এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৮ উইকেটে হেরে গিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
IND A vs PAK A

যুব এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে না ভারত এবং পাকিস্তান

India vs Pakistan: ক্রিকেট ময়দানে ভারত এবং পাকিস্তান যখনই একে অপরের বিরুদ্ধে খেলতে নামে, তখনই একটা আলাদা উত্তেজনা তৈরি হয়। বর্তমানে ভারতের যুব ক্রিকেটাররা ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) অংশগ্রহণ করছে। যেটা আসলে রাইজ়িং স্টারস টুর্নামেন্ট নামে বেশি পরিচিত। এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানের মধ্যে একবার ম্য়াচ আয়োজন করা হয়েছিল। সেই ম্য়াচে ভারতীয় এ দল হেরে গিয়েছিল। যদিও দুটো দলই আপাতত সেমিফাইনালের যোগ্য়তা অর্জন করে ফেলেছে। কিন্তু, সেমিফাইনাল পর্বে তারা একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে না। এর পিছনে রয়েছে একটি বিশেষ কারণ।

Advertisment

India vs Pakistan: লাইভ ম্যাচে ভয়ঙ্কর ঝামেলা, আম্পায়ারের সঙ্গে তুলকালাম জীতেশের! কারণটা জানেন?

এই কারণেই সেমিফাইনাল পর্বে মুখোমুখি হবে না ভারত পাকিস্তান

এশিয়া কাপ রাইজ়িং স্টারস টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান দুটো দলই সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে ফেলেছে। কিন্তু, এই দুটো দলের মধ্যে সেমিফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে না। কারণ, ভারত এবং পাকিস্তান দুটো দলই রয়েছে একই গ্রুপে। সেকারণে লিগ পর্বে তারা একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। কিন্তু, সেমিফাইনাল পর্বে দুটো দলই অন্য গ্রুপের বিরুদ্ধে খেলতে নামবে। ভারত এবং পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে ছিল সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান। এই দুটো দলই আপাতত টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

Advertisment

India vs Pakistan Highlights Cricket Score: লজ্জার হার ভারতের, ৮ উইকেটে জিতল পাকিস্তান

সেমিফাইনালে যাবে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে যে কোনও একটি দল

দ্বিতীয় গ্রুপের কথা যদি বলতে হয়, তাহলে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ছাড়া হংকংও রয়েছে। হংকং ক্রিকেট দল ইতিমধ্যে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। যদি সেমিফাইনালের কথা হলে হয়, তাহলে বাংলাদেশের যোগ্যতা অর্জন যে আপাতত সময়ের অপেক্ষা, তা বলা যেতেই পারে। তবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে যে কোনও একটি দল পরবর্তী রাউন্ডে যাবে। শেষ চারে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে না। বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে যে কোনও একটি দলের বিরুদ্ধে তাদের খেলতে হবে।

India vs Pakistan: এশিয়া কাপে চূড়ান্ত নোংরামি, পাকিস্তানকে 'অওকাত' চেনাল আইসিসি

ফাইনালে দেখা যেতে পারে ভারত-পাকিস্তান দ্বৈরথ

আপাতত সেমিফাইনাল ম্য়াচে ভারত বনাম পাকিস্তান লড়াই দেখতে পাওয়া না গেলেও, ফাইনাল ম্য়াচে কিন্তু আরও একবার এই মহারণের সম্ভাবনা রয়েছে। যদি ভারত এবং পাকিস্তান সেমিফাইনাল ম্য়াচে জয়লাভ করতে পারে, তাহলে ফাইনালে আবারও এই দুটো দলের মধ্যে লড়াই দেখতে পাওয়া যাবে। আগামী ২১ নভেম্বর এই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। আর ২৩ নভেম্বর হবে ফাইনাল। অর্থাৎ আগামী রবিবার এক নয়া চ্যাম্পিয়নও পেয়ে যাবে ক্রিকেট বিশ্ব।

Asia Cup 2025 India vs Pakistan