India vs Pakistan Clash 2026: ২০২৬ সালে কবে-কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? নোট করে নিন হাইভোল্টেজ ড্রামার দিনক্ষণ

India vs Pakistan 2026: ভারত এবং পাকিস্তানের মধ্যে যখনই কোনও ক্রিকেট ম্য়াচের আয়োজন করা হয়ে, তখনই সেখানে দেখা যায় হাইভোল্টেজ ড্রামা। ২০২৫ সালে এই দুটো দল একাধিকবার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে।

India vs Pakistan 2026: ভারত এবং পাকিস্তানের মধ্যে যখনই কোনও ক্রিকেট ম্য়াচের আয়োজন করা হয়ে, তখনই সেখানে দেখা যায় হাইভোল্টেজ ড্রামা। ২০২৫ সালে এই দুটো দল একাধিকবার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে।

author-image
Koushik Biswas
New Update
India vs Pakistan

ফের কবে ২২ গজে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান?

India vs Pakistan: ভারত এবং পাকিস্তানের (IND vs PAK) মধ্যে যখনই কোনও ক্রিকেট ম্য়াচের আয়োজন করা হয়ে, তখনই সেখানে দেখা যায় হাইভোল্টেজ ড্রামা। ২০২৫ সালে এই দুটো দল একাধিকবার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। এই টুর্নামেন্টে তারা পাকিস্তানকে (Pakistan Cricket Team) পরাস্তও করে। এরপর ২০২৫ এশিয়া কাপে ভারতের কাছে ৩ বার দুরমুশ হয় পাকিস্তান। এরমধ্যে আবার ফাইনাল ম্য়াচও ছিল। এবার ২০২৬ সালে ভারত এবং পাকিস্তান কবে-কবে খেলতে নামবে, সেইদিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।

Advertisment

India vs Pakistan: 'চিরশত্রু' পাকিস্তানকে সাহায্য? এ কী করলেন ভারতীয় ক্রিকেটার! তোলপাড় দেশজুড়ে

২০২৬ টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান

২০২৬ টি-২০ বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কা যুগ্মভাবে আয়োজন করছে। এই টুর্নামেন্টে আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচের জন্য় গোটা ক্রিকেট বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী ৭ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্য়াচ খেলতে নামবে ভারত। এবারের টি-২০ বিশ্বকাপে মোট ২০ দল অংশগ্রহণ করছে। ২০২৪ সালে আয়োজিত টি-২০ বিশ্বকাপেও পাকিস্তানকে পরাস্ত করেছিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে ভারত খেতাবও জয় করেছিল।

India vs Pakistan News Update: পাকিস্তানকে অওকাত চেনাল টিম ইন্ডিয়া, হৃদয় জিতলেন বৈভবরা!

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হবে মুখোমুখি

২০২৬ অনূর্ধ্ব বিশ্বকাপ টুর্নামেন্ট যুগ্মভাবে আয়োজন করছে জিম্বাবোয়ে এবং নামিবিয়া। আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে এই টুর্নামেন্টের আসর বসতে চলেছে। যদিও টুর্নামেন্টের লিগ পর্যায়ে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে না। কিন্তু, সেমিফাইনাল কিংবা ফাইনালে এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে পারে। এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া তাদের প্রথম ম্য়াচ আগামী ১৫ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে।

India vs Pakistan: পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক টিম ইন্ডিয়ার, ৫ বছর পর ঘটল এমন ধামাকা!

১৪ জুন ফের হাইভোল্টেজ ড্রামা

২০২৬ মহিলা আইসিসি বিশ্বকাপের আসর বসতে চলেছে ইংল্যান্ডে। আগামী ১৪ জুন ভারত এবং পাকিস্তানের মধ্যে বার্মিংহামে ম্য়াচ আয়োজন করা হবে। আগামী ১২ জুন থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ভারত এবং পাকিস্তান তাদের প্রথম ম্য়াচ একে অপরের বিরুদ্ধে খেলবে।২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপেও ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। শ্রীলঙ্কায় আয়োজিত সেই ম্য়াচে পাকিস্তানের উপর কার্যত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল টিম ইন্ডিয়া।

Indian Cricket Team Pakistan Cricket Team India vs Pakistan