/indian-express-bangla/media/media_files/2026/02/15/india-vs-pakistan-handshake-controversy-1-2026-02-15-12-44-05.jpg)
আজ পাকিস্তানের সঙ্গে হাত মেলাবে ভারত?
India vs Pakistan, ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপে একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে ভারত এবং পাকিস্তান। রবিবার (১৫ ফেব্রুয়ারি) এই ম্যাচটি কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে আয়োজন করা হবে। তবে এই ম্য়াচের একদিন আগে অর্থাৎ শনিবার একটি সাংবাদিক বৈঠক করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সেখানে তিনি পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক বিতর্ককে আরও খানিকটা উসকে দিলেন। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন তিনি।
আরও পড়ুন:
IND vs PAK T20 Live Score: ভারত বনাম পাকিস্তান 'মহারণ', দেখতে থাকুন লাইভ ম্যাচ আপডেট
হ্যান্ডশেক বিতর্ক উসকে কী বললেন সূর্যকুমার
ভারত এবং পাকিস্তানের মধ্যে আপাতত 'নো হ্যান্ডশেক' নীতি জারি রয়েছে। সূর্যকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বললেন, 'আর ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। আমরা ভাল ক্রিকেট উপহার দিতে চাই। প্রথমে ভাল খেলতে চাই, তারপর এই ব্যাপারে আলোচনা করব।' ফলে এই ব্যাপারে সূর্যকুমার স্পষ্ট করে কিছুই জানালেন না। এই পরিস্থিতিতে টস পর্যন্ত অপেক্ষা ছাড়া সমর্থকদের কাছে আর কোনও রাস্তা খোলা রইল না।
আরও পড়ুন:
২০২৫ এশিয়া কাপ থেকেই চলছে 'নো হ্যান্ডশেক' পলিসি
২০২৫ এশিয়া কাপ চলাকালীন পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারত হাত মেলায়নি। এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান মোট ৩ বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। আর তিনবারই ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাননি পাকিস্তানের সঙ্গে। সেই ধারা এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। টিম ইন্ডিয়ার পর ভারতীয় এ ক্রিকেট দল, ভারতের মহিলা ক্রিকেট দল এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররাও পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি।
আরও পড়ুন:
Rain in India vs Pakistan Match: নাগাড়ে বৃষ্টি, জলমগ্ন গোটা মাঠ! ভেস্তে যাবে ভারত-পাকিস্তান ম্য়াচ?
এই ব্যাপারে মুখ খুলেছিলেন সলমান আলি আগা
সূর্যের আগে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগা (Salman Ali Agha) এই করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন। সলমান বলেন, 'যে কোনও খেলাতেই একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকা উচিত। খেলোয়াড়দেরও সেটা মেনে চলা উচিত।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান ২ দলই এখনও পর্যন্ত দুটো করে ম্য়াচে জয়লাভ করেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us