India vs Pakistan Highlights: নাটক, অপমান, অবশেষে হার! ভারতের বিরুদ্ধে মুখ পোড়াল পাকিস্তান

India vs Pakistan Highlights: শেষ হল ২০২৬ টি-২০ বিশ্বকাপের সবথেকে হাইভোল্টেজ ম্য়াচ। এই ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে ৬১ রানে জয়লাভ করল টিম ইন্ডিয়া।

India vs Pakistan Highlights: শেষ হল ২০২৬ টি-২০ বিশ্বকাপের সবথেকে হাইভোল্টেজ ম্য়াচ। এই ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে ৬১ রানে জয়লাভ করল টিম ইন্ডিয়া।

author-image
Koushik Biswas
New Update
India vs Pakistan (38)

পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ টিম ইন্ডিয়ার

India vs Pakistan: শেষ হল ২০২৬ টি-২০ বিশ্বকাপের (ICC T20I World Cup 2026) সবথেকে হাইভোল্টেজ ম্য়াচ। পাকিস্তানের উপর কার্যত সার্জিক্যাল স্ট্রাইক চালাল টিম ইন্ডিয়া। জয়ের নিরিখে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৮-১ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে ৬১ রানে জয়লাভ করল টিম ইন্ডিয়া।

Advertisment

আরও পড়ুন:

IND vs PAK T20 Live Score: খেল খতম পাকিস্তানের, কত রানে জয়লাভ করল টিম ইন্ডিয়া?

এই ম্য়াচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগা। টস নিয়ে অবশ্য কোনও মাথাব্যথা ছিল না টিম ইন্ডিয়ার। কারণ সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, টস জিতলে তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্তই গ্রহণ করতেন। তবে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভাল হয়নি টিম ইন্ডিয়ার। অভিষেক শর্মা শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

Advertisment

আরও পড়ুন:

IND vs PAK, Abhishek Sharma Out: টানা ২ ম্য়াচে রানের খাতা খুলতে পারলেন না অভিষেক, পাকিস্তানের ম্যাচে ভাঙল ভারতীয়দের হৃদয়

কিন্তু, ঈশান (Ishan Kishan) ঝড়ে তারা কার্যত ছিন্নভিন্ন হয়ে যায়। তিনি একাই ৪০ বলে ৭৭ রান করেন। অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) করলেন ৩২ রান। এছাড়া তিলক বর্মা এবং শিবম দুবে যথাক্রমে ২৫ এবং ২৭ রান করেন। ২০ ওভারে ভারতীয় ব্যাটাররা ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করেছে। ভারত বনাম পাকিস্তান টি-২০ ম্য়াচে এটাই সর্বাধিক স্কোর। অর্থাৎ পাকিস্তানকে জিততে হলে এই ম্য়াচে ইতিহাস কায়েম করতে হত। কিন্তু, শেষপর্যন্ত তারা মুখ থুবড়ে পড়ে।

আরও পড়ুন:

IND vs PAK T20 World Cup 2026, Rohit Sharma: টিম ইন্ডিয়াকে সাপোর্ট করতে কলম্বোয় রোহিত, দিলেন পাকিস্তানকে হারানোর 'গুরুমন্ত্র'!

৬১ রানে জয়লাভ করল টিম ইন্ডিয়া

এরপর ব্যাট করতে নামে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু, কেউই ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারল না। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৬১ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র ১১৪ রানে অলআউট হয়ে গেল। পাকিস্তানের হয়ে সর্বাধিক ৪৪ রান করলেন উসমান খান। অন্যদিকে, শাহিন শাহ আফ্রিদি ২৩ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুন:

IND vs PAK Handshake Row: টস হারলেও অনড় ভারত, পাকিস্তানের সঙ্গে হাত মেলালেন না সূর্যকুমার

সবথেকে লজ্জার ব্যাপার হল পাকিস্তানের ৭ ব্যাটার দুই অঙ্কের রানই স্পর্শ করতে পারলেন না। ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল দুটো করে উইকেট শিকার করেছেন। এই জয়ের পাশাপাশি টুর্নামেন্টের সুপার এইটে পৌঁছে গেল টিম ইন্ডিয়া।

Indian Cricket Team Suryakumar Yadav Ishan Kishan ICC T20I World Cup 2026 India vs Pakistan