Indian Cricket Team Latest News: বয়কট করেছে পাকিস্তান, তবুও মাঠে নামবে ভারত! কী বলছে ICC-র নিয়ম?

India vs Pakistan Boycott Match: পাকিস্তান ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে, ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্য়াচটা তারা বয়কট করবে। অর্থাৎ, পিসিবি যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে কোটি-কোটি ক্রিকেট সমর্থক আশাহত হবেন।

India vs Pakistan Boycott Match: পাকিস্তান ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে, ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্য়াচটা তারা বয়কট করবে। অর্থাৎ, পিসিবি যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে কোটি-কোটি ক্রিকেট সমর্থক আশাহত হবেন।

author-image
Koushik Biswas
New Update
India vs Pakistan Asia Cup 2025 Controversy

১৫ তারিখ প্রেমদাসা স্টেডিয়ামে উপস্থিত থাকবে টিম ইন্ডিয়া

India vs Pakistan: পাকিস্তান ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে, ২০২৬ টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্য়াচটা তারা বয়কট করবে। অর্থাৎ, পিসিবি যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে কোটি-কোটি ক্রিকেট সমর্থক আশাহত হবেন। যদিও এই সিদ্ধান্তের কারণে পাকিস্তান ক্রিকেট দলকেও যথেষ্ট ক্ষতির মুখে পড়তে হবে। আর সেইসঙ্গে এই টুর্নামেন্টে তাদের যাত্রাপথও বেশ কঠিন হয়ে যাবে। তবে পাকিস্তান এই ম্য়াচটা বয়কট করলেও ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টস করতে নামবেন। টিম ইন্ডিয়া পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেই স্টেডিয়ামে পৌঁছবে। কেন এমনটা তারা করবে, আসুন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

Advertisment

আরও পড়ুন:

RCB-W vs DC-W, WPL 2026 Final Match Live: আউট শেফালি, দিল্লির প্রথম উইকেটের পতন! সাফল্য আরসিবি-র

কেন টস করার জন্য মাঠে নামবেন সূর্য?

আসলে, ICC-র নিয়ম অনুসারে পাকিস্তান এই ম্য়াচটা বয়কট করলেও ভারতীয় ক্রিকেট দলকে কলম্বোয় যেতেই হবে। পাকিস্তান এই ম্য়াচটা খেলার জন্য মাঠে নামবে না। সেক্ষেত্রে ম্য়াচটা ফোরফিট হয়ে যাবে। এই পরিস্থিতিতে একটা বল না খেলেও ২ পয়েন্ট সংগ্রহ করতে পারবে টিম ইন্ডিয়া। সেকারণেই ভারতীয় ক্রিকেট দলকে কলম্বো যেতে হবে।

আরও পড়ুন:

IND vs PAK, T20 World Cup Controversy: অবশেষে নামল নিজেদের অওকাতে, জয় শাহের এক হুঙ্কারেই 'ল্যাজে-গোবরে' পাকিস্তান!

ম্য়াচের দিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি অধিনায়ক সূর্যকুমার যাদব টস করার জন্য মাঠেও নামবেন। কিন্তু, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগা টসের জন্য আসবেন না। তখন ম্য়াচ রেফারি এই মহারণে টিম ইন্ডিয়াকে বিজয়ী ঘোষণা করবে। আর ভারতীয় ক্রিকেট দলের ঝুলিতে ২ পয়েন্ট চলে আসবে।

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi Half Century: মাঠ জুড়ে চার-ছক্কার বন্যা, আফগান বোলারদের নিয়ে ছিনিমিনি খেললেন বৈভব

কলম্বো না গেলে লোকসান হবে ভারতের

পাকিস্তান এই ম্য়াচটা বয়কট করলেও টিম ইন্ডিয়া যদি কলম্বোয় না যায়, তাহলে ভারতীয় ক্রিকেট দলকেই ক্ষতির মুখে পড়তে হবে। মাঠে না উপস্থিত থাকার কারণে দুটো দলই একটি করে পয়েন্ট পাবে। আইসিসি-র নিয়ম অনুসারে, যদি কোনও দল ম্য়াচ বয়কট করে, তাহলে অপর দল অবশ্যই ২ পয়েন্ট পাবে। কিন্তু, তাদের মাঠে পৌঁছতে হবে।

আরও পড়ুন:

Ishan Kishan Sixes: ৬,৬,৬,৬,৬,৬,৬... বিধ্বংসী ব্যাটিংয়ে ঝড় তুললেন ঈশান! মাত্র ২০ বলে হাঁকালেন হাফসেঞ্চুরি

পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে কী বললেন সূর্য?

২০২৬ টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব সাংবাদিক বৈঠকে আসেন। পাকিস্তান যে আগামী ১৫ তারিখের ম্যাচটা বয়কট করেছে, সেই ব্যাপারে সূর্যকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে ভারত অধিনায়ক বললেন, 'পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আমাদের কোনও অসুবিধা নেই। কিন্তু, ওরাই খেলতে অস্বীকার করছে। আইসিসি এই ম্য়াচের সূচি নির্ধারণ করেছিল। আমরা খেলার জন্য একেবারে প্রস্তুত। আমাদেরও টিকিটও বুক করা হয়ে গিয়েছে। আমরা দিল্লির পর কলম্বো যাব।' ইতিপূর্বে, পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরকেও প্রশ্ন করা হয়েছিল। কিন্তু, তিনি এই প্রশ্নের কোনও জবাব দিতে চাননি।

Indian Cricket Team Suryakumar Yadav ICC T20I World Cup 2026 India vs Pakistan