India vs Pakistan, Match Boycott Controversy: ভারত ম্য়াচ বয়কট? পাকিস্তানের উপর 'অপারেশন সিন্দুর' চালালেন ইরফান পাঠান! বললেন...

India vs Pakistan: বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড বিশ্বকাপে এন্ট্রি নেওয়ার পর পাকিস্তানের হৃদয় কার্যত পুড়তে শুরু করেছে। তারা জানিয়েছে যে বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে ম্য়াচ তারা বয়কট করবে।

India vs Pakistan: বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড বিশ্বকাপে এন্ট্রি নেওয়ার পর পাকিস্তানের হৃদয় কার্যত পুড়তে শুরু করেছে। তারা জানিয়েছে যে বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে ম্য়াচ তারা বয়কট করবে।

author-image
Koushik Biswas
New Update
Irfan Pathan on India vs Pakistan Match

পাকিস্তান ক্রিকেটকে কার্যত ধুয়ে দিলেন ইরফান পাঠান

India vs Pakistan: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Pathan) মনে করেন, ২০২৬ টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই পাকিস্তান ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে আসতে পারে। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছিল, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আয়োজিত ভারতের বিরুদ্ধে ম্য়াচ তারা খেলতে নামবে না। গ্রুপ পর্বের এই ম্য়াচটি তারা বয়কট করবে।

Advertisment

আরও পড়ুন:

Bangladesh Supports Pakistan Over India Match Boycott: ঠিক যেন 'মাসতুতো ভাই', পাকিস্তানের সিদ্ধান্তে আত্মহারা বাংলাদেশ

ম্য়াচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের

বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড বিশ্বকাপে এন্ট্রি নেওয়ার পর পাকিস্তানের হৃদয় কার্যত পুড়তে শুরু করেছে। ভারতে যে তারা আসবে না, সেটা আগেই নির্ধারিত ছিল। এবার তারা জানিয়েছে যে বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে ম্য়াচ তারা বয়কট করবে।

আরও পড়ুন:

Pakistan Boycotts India Match: বিশ্ব ক্রিকেটে 'কলঙ্ক' পাকিস্তান, আত্মলোভী সিদ্ধান্তে অনড় শাহবাজ শরিফ

কপালে রয়েছে অশেষ দুঃখ

এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক আপডেট আসেনি। আইসিসি তাদের আগেই সতর্ক করেছিল, যদি তারা এই অবস্থানে অনড় থাকতে চায়, তাহলে পরিণতি এককথায় ভয়ঙ্কর হতে পারে। যদিও ইরফান পাঠান মনে করছেন, পাকিস্তানের কথার কোনও দাম নেই। তারা যে কোনও সময় সিদ্ধান্ত বদল করতে পারে।

আরও পড়ুন:

পাকিস্তানের বিরুদ্ধে কোনও অ্যাকশন নিতে পারবে না ICC, সংবিধানের এই নিয়মকেই 'ঢাল' করছে PCB! জানেন সেই নিয়ম?

'যে কোনও সময় ইউ-টার্ন করতে পারে পাকিস্তান'

ইরফান পাঠান তাঁর  YouTube চ্যানেলে জানিয়েছেন, 'বিশ্বকাপের গ্রুপ পর্বে আপনারা কোনও লড়াই দেখতে পাবেন না। ভারতের বিরুদ্ধে ম্য়াচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। কিন্তু, ওরা যে কোনও সময় ইউ-টার্ন নিতে পারে। যদি একান্তই ইউ-টার্ন নেয়, তাহলেও কি আমাদের চ্যালেঞ্জ জানাতে পারবে? যদি বিগত কয়েকটা ম্য়াচের দিকে আপনারা তাকান, তাহলেই বুঝতে পারবেন যে পাকিস্তান আপাতত লড়াই করার মতো জায়গায় নেই।'

আরও পড়ুন:

IND vs PAK Match Boycott Controversy: ভারত ম্য়াচ বয়কট করলে কোটি-কোটি টাকার ক্ষতি! ফের পথে বসতে হবে পাকিস্তানকে?

গ্রুপ এ'তে রয়েছে ভারত এবং পাকিস্তান

২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানকে গ্রুপ এ'তে রাখা হয়েছে। এই গ্রুপে রয়েছে আমেরিকা, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। যদি পাকিস্তান শেষপর্যন্ত ভারতের বিরুদ্ধে ম্য়াচ খেলতে না চায়, তাহলে ২ পয়েন্ট ভারতের ঝুলিতে চলে আসবে। এর পাশাপাশি পিসিবি এবং পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে আইসিসি।

Irfan Pathan India vs Pakistan