/indian-express-bangla/media/media_files/2026/02/03/pakistan-cricket-6-2026-02-03-11-58-58.jpg)
চাঞ্চল্যকর সিদ্ধান্তের পথে পাকিস্তান ক্রিকেট
India vs Pakistan: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026)। এই টুর্নামেন্টের প্রথম দিনই খেলতে নামবে ভারত এবং পাকিস্তান। ভারত তাদের প্রথম ম্য়াচ আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নামবে। অন্যদিকে, পাকিস্তান (Pakistan Cricket Team) খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। তবে এই টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান সরকার একটা বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করল। জানিয়ে দেওয়া হয়েছে, এই টুর্নামেন্টে তারা ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। এই পরিস্থিতিতে ভারতীয় সম্প্রচারকারী সংস্থা ৫০০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে পারে।
আরও পড়ুন:
IND vs PAK World Cup Controversy: পাকিস্তান ভুল করলেও অগাধ সমর্থন! এবার বিষ উগরে দিলেন আফ্রিদি!
বড়সড় ক্ষতির মুখে পড়বে ভারতীয় সম্প্রচারকারী সংস্থা
এনডিটিভি-র একটি প্রতিবেদন অনুসারে, ভারত বনাম পাকিস্তান ম্য়াচটি যদি ভেস্তে যায়, তাহলে ভারতীয় সম্প্রচারকারী সংস্থা কয়েক হাজার কোটি টাকা লোকসান করবে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতীয় সম্প্রচারকারী সংস্থা প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে পারে। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা দাঁড়াবে ৪,১৫০ কোটি টাকা। ভারত বনাম পাকিস্তান টি-২০ ম্য়াচে এক একটা বিজ্ঞাপনের দরই সবচেয়ে বেশি। ১০ সেকেন্ডের এক একটা বিজ্ঞাপনের জন্য ২৫-৪০ লাখ টাকা পর্যন্ত খরচ করা হয়। এই পরিস্থিতিতে ভারত-পাকিস্তান ম্য়াচ যদি শেষপর্যন্ত ভেস্তে যায়, তাহলে সবকিছু মিলিয়ে প্রায় ৪,৫০০ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি এবং সম্প্রচারকারী সংস্থা।
আরও পড়ুন:
আর্থিক ক্ষতি হবে আইসিসি-র
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলেরও একটা বড় অঙ্কের আর্থিক ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আইসিসি-র মোট উপার্জন থেকে ৫.৭৫ কোটি টাকা পায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। অর্থাৎ আইসিসি-র থেকে প্রতিবছর পাকিস্তান ক্রিকেট বোর্ড ৩৪.৫ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত রবিবার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা জানিয়ে দিয়েছে, আসন্ন টি-২০ বিশ্বকাপে তারা ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। টুর্নামেন্টের গ্রুপ এ'তে ভারত-পাকিস্তান ছাড়া নামিবিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ড রয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us