/indian-express-bangla/media/media_files/2026/01/01/india-vs-pakistan-26-2026-01-01-22-36-33.jpg)
কবে-কোথায় হবে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ লড়াই?
India vs Pakistan: ভারত এবং পাকিস্তান। দুজনেই একে অপরের প্রতিবেশী রাষ্ট্র। দুটো দেশেই ক্রিকেট খেলা যথেষ্ট জনপ্রিয়। আর সেকারণে ২ দেশের মধ্যে যখনই কোনও ক্রিকেট খেলা আয়োজিত হয়, উত্তেজনার পারদ চড়চড়িয়ে উপরের দিকে উঠতে থাকে। ক্রিকেট মাঠে উত্তেজনা, উৎসাহ, ক্ষোভ সহ যাবতীয় আবেগের বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায়।
বর্তমানে ভারত (Indian Cricket Team) এবং পাকিস্তান ক্রিকেট দল সচরাচর কোনও আইসিসি ইভেন্ট এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইভেন্টে একে অপরের মুখোমুখি হয়। এবার ২০২৬ সালে ভারত এবং পাকিস্তান আইসিসি-র ২ ইভেন্টে একে-অপরের বিরুদ্ধে খেলতে নামবে। কবে-কখন-কোথায়, আসুন জেনে নেওয়া যাক।
India vs Pakistan: 'চিরশত্রু' পাকিস্তানকে সাহায্য? এ কী করলেন ভারতীয় ক্রিকেটার! তোলপাড় দেশজুড়ে
১৫ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপে হবে ম্য়াচ
২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) ভারত এবং শ্রীলঙ্কা যুগ্মভাবে আয়োজন করছে। এই টুর্নামেন্টে ভারত আয়োজক দেশ হিসেবে যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে, পাকিস্তান আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ের বিচারে এই টুর্নামেন্টে এন্ট্রি নিয়েছে। ২০২৬ টি-২০ বিশ্বকাপে এই দুই দল আগামী ১৫ ফেব্রুয়ারি একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচটি কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে আয়োজন করা হবে। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে এই ম্য়াচ। আর টস হবে ম্য়াচ শুরুর আধঘণ্টা আগে।
India vs Pakistan News Update: পাকিস্তানকে অওকাত চেনাল টিম ইন্ডিয়া, হৃদয় জিতলেন বৈভবরা!
২০২৬ মহিলা টি-২০ বিশ্বকাপে 'খেলা হবে'
২০২৬ সালের জুন মাসে মহিলা টি-২০ বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে। এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। আগামী ১৪ জুন ভারত এবং পাকিস্তানের মধ্যে মহারণ আয়োজন করা হয়েছে।
India vs Pakistan: পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক টিম ইন্ডিয়ার, ৫ বছর পর ঘটল এমন ধামাকা!
মহিলাদের টি-২০ ক্রিকেটে ভারতের পাল্লা ভারী
ভারতীয় মহিলা দল এবং পাকিস্তান মহিলা দলের মধ্যে এখনও পর্যন্ত ১৬ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে ১৩ ম্য়াচে ভারত জয়লাভ করেছে। আর পাকিস্তান জিতেছে মাত্র ৩ ম্য়াচে।
India vs Pakistan: টি-২০ বিশ্বকাপে হাত মেলাতেই হবে ভারত-পাকিস্তানকে! কী বলছে ICC-র নিয়ম?
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভিন্ন গ্রুপে ২ দল
এছাড়া ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ভারত এবং পাকিস্তান অংশগ্রহণ করছে। কিন্তু, এই টুর্নামেন্টে ২ দলকে দুটো আলাদা গ্রুপে রাখা হয়েছে। সেক্ষেত্রে সেমিফাইনাল কিংবা ফাইনাল ম্য়াচে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে পারে। তবে এই ম্য়াচের তারিখ এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us