India vs Pakistan: 'তোরা আসিস না ভাই...', পাকিস্তানকে এবার সরাসরি 'হুঁশিয়ারি' প্রাক্তন ভারতীয় অধিনায়কের!

ICC T20 World Cup 2026: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি ২০২৬ টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একাধিক বিতর্ক কার্যত সুনামি ঢেউয়ের মতো আছড়ে পড়েছে।

ICC T20 World Cup 2026: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি ২০২৬ টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একাধিক বিতর্ক কার্যত সুনামি ঢেউয়ের মতো আছড়ে পড়েছে।

author-image
Koushik Biswas
New Update
India vs Pakistan (29)

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত হচ্ছে ভারত-পাকিস্তান ম্য়াচ

India vs Pakistan: আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে আইসিসি ২০২৬ টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্ট (ICC T20I World Cup 2026)। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একাধিক বিতর্ক কার্যত সুনামি ঢেউয়ের মতো আছড়ে পড়েছে। বাংলাদেশ ছিটকে যাওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডও ইতিমধ্যে ICC-কে হুমকি দিয়েছে, তারাও বিশ্বকাপ খেলার জন্য দল পাঠাবে না। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শ্রীকান্ত পরামর্শ দিয়েছেন, পাকিস্তান যদি একান্তই না চায়, তাহলে ওদের খেলতে আসার দরকার নেই। কারণ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামলে ভারতীয় ক্রিকেট দল এমনিতেই ওদের ছাল-চামড়া তুলে নেবে। আর সেকারণেই ওরা একটা 'ছুতো' বের করে বিশ্বকাপ না খেলার ফন্দি আঁটছে।

Advertisment

আরও পড়ুন:

India vs Pakistan in U19 World Cup: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? ঠিক হল দিনক্ষণ

'পাকিস্তান, তোদের আসার দরকার নেই'

পাকিস্তান ইতিমধ্যে আসন্ন টি-২০ বিশ্বকাপ না খেলার হুমকি দিয়েছে। এই হুমকির পরিপ্রেক্ষিতে বড়সড় একটি মন্তব্য করলেন শ্রীকান্ত। নিজের ইউটিউব চ্যানেলে এই ব্যাপারে তিনি বললেন, 'গত ম্য়াচে ভারত ১৫ ওভারে ২০৯ রান করেছিল। এই ম্য়াচে ভারত আবার ১০ ওভারে ১৫০ রান করে ফেলেছে। এমন পারফরম্য়ান্স দেখে বিশ্বের যে কোনও দলই বলবে যে ভারতে খেলতে আসব না। তোমরা তোমাদের ট্রফি রেখে দিতে পারো। পাকিস্তান, তোদের আসার দরকার নেই। মহসিন নকভি আগেই এই ব্যাপারে মুখ খুলেছিলেন। ভারতে আসার দরকার নেই। তোদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে।'

আরও পড়ুন:

India vs Pakistan Matches 2026: এবার 'মহা ধামাকা'র অপেক্ষা, ২০২৬ সালে কতবার বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান?

সেইসঙ্গে শ্রীকান্ত আরও যোগ করেন, 'কলম্বো থেকে এক একটা ছক্কা হাঁকালে, সেটা চেন্নাই পর্যন্ত চলে আসবে। সাবধানে থাকিস। সবথেকে ভাল বিকল্প হল, তোরা খেলতেই আসিস না। কোনও একটা ছুতো বের করে বিশ্বকাপ টুর্নামেন্ট বয়কট করে দে। ভারতীয় ক্রিকেটাররা তোদের ছাল-চামড়া গুটিয়ে দেবে। প্রত্যেকটা দলকে আমি একইভাবে সতর্ক করতে চাই। টি-২০ ক্রিকেটে যেভাবে চার-ছক্কার বন্যা বইছে, এমন দৃশ্য আমি আগে কখনও দেখিনি।'

আরও পড়ুন:

India vs Pakistan: 'চিরশত্রু' পাকিস্তানকে সাহায্য? এ কী করলেন ভারতীয় ক্রিকেটার! তোলপাড় দেশজুড়ে

আগেই দল ঘোষণা করে দিয়েছে পাকিস্তান 

মুখে টি-২০ বিশ্বকাপ না খেলার হুমকি দিলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু ইতিমধ্যে দল ঘোষণা করে দিয়েছে। নির্বাচক আকিব জাভেদ জানিয়েছেন, তাঁর কাজ স্কোয়াড নির্বাচন করা। এবার পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাবে কি না, সেই সিদ্ধান্ত একমাত্র দেশের সরকারই গ্রহণ করতে পারে। আসুন, একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক পাকিস্তান ক্রিকেট স্কোয়াডে... 

আরও পড়ুন:

India vs Pakistan News Update: পাকিস্তানকে অওকাত চেনাল টিম ইন্ডিয়া, হৃদয় জিতলেন বৈভবরা!

সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মহম্মদ নাফে (উইকেটরক্ষক), মহম্মদ নওয়াজ, মহম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

ICC T20I World Cup 2026 India vs Pakistan