/indian-express-bangla/media/media_files/2025/07/11/india-vs-pakistan-2025-07-11-13-07-53.jpg)
টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্য়াচ নিয়ে উত্তেজনা বাড়তে শুরু করেছে
India vs Pakistan: ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। ইতিপূর্বে, বাংলাদেশের ভেন্যু বিতর্ক যথেষ্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল। সেইসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যথেষ্ট সাপোর্ট করেছিল পাকিস্তান। এমনকী, তারা টুর্নামেন্ট বয়কট করারও হুমকি দিয়েছিল। পরে অবশ্য শোনা যাচ্ছে, টি-২০ বিশ্বকাপে হয়ত ভারতের বিরুদ্ধে ম্য়াচটি বয়কট করতে পারে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। ইতিমধ্যে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ ভারতের বিরুদ্ধে ম্য়াচ নিয়ে একটি চাঞ্চল্যকর মন্তব্য প্রকাশ করেছেন।
আরও পড়ুন:
IND vs Pak Score Updates: দুবাইয়ে অনূর্ধ্ব ১৯ টিম ইন্ডিয়া ১৯১ রানে পাকিস্তানের কাছে পরাজিত
'ভারতের বিরুদ্ধে খেলবে না'
পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার রশিদ লতিফ (Rashid Latif) সম্প্রতি ভারতের বিরুদ্ধে কলম্বোয় আয়োজিত ম্য়াচটি নিয়ে একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি খুল্লমখুল্লা বলেন, 'যদি পাকিস্তান সরকার বলে যে ভারতের বিরুদ্ধে ম্য়াচ খেলা সম্ভব নয়, তাহলে ICC-কেও সেই ব্যাপারটা মানতে হবে। যদি আইসিসি একান্তই না শোনে, তখন আসল কথাবার্তা শুরু হবে।' এমনকী, তাঁকে এও প্রশ্ন করা হয় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে ফাইনাল ম্যাচ হলে, তখন কী হবে? জবাবে রশিদ বললেন, সেক্ষেত্রেও পাকিস্তান খেলবে না।
আরও পড়ুন:
'টি-২০ বিশ্বকাপ বয়কট করা উচিত হবে না'
ইতিপূর্বে, রশিদ লতিফ পরামর্শ দিয়েছিলেন, পাকিস্তান যেন টি-২০ বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে। তবে এবার নিজের ইউটিউব চ্যানেলে তিনি এই মন্তব্যের একেবারে বিপরীত কথা বললেন। তিনি জানালেন, এখন নাম প্রত্যাহার করার অর্থ এটা নয় যে এই কাজটা আগেই হয়ে যাওয়া উচিত ছিল। তিনি বলেন, 'সিদ্ধান্ত গ্রহণের সময় চলে গিয়েছে। প্রত্যেকটা সিদ্ধান্তের একটা নির্দিষ্ট সময় থাকে। লোহা যখন গরম ছিল, তখনই হাতুরিটা মারা দরকার ছিল। গত সপ্তাহে আয়োজিত আইসিসি বৈঠকের সময়ই সিদ্ধান্তটা গ্রহণ করা উচিত ছিল। কিন্তু, আমরা সাপোর্ট করেছি। ওদের জন্য় আমরা ভোট দিয়েছি। আর এখানেই যাবতীয় আলোচনা শেষ হয়ে গিয়েছে। যদি আমরা এখন বয়কট করি, তাহলে কোনও প্রভাবই আর পড়বে না।'
আরও পড়ুন:
IND vs PAK Controversy: শোধরাবে না পাকিস্তান, ভারতের সামনে ফের 'অসভ্য' ইঙ্গিত
আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে পাকিস্তান
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান মহসিন নকভি ২০২৬ টি-২০ বিশ্বকাপ বয়কটের কথা বললেও, নির্বাচকরা ইতিমধ্যে এই মেগা টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এখন তো আবার শোনা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্য শ্রীলঙ্কাগামী বিমানের টিকিটও কেটে ফেলা হয়েছে। ফলে একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পাকিস্তান আসন্ন টি-২০ বিশ্বকাপে চোখ বন্ধ করে খেলতে আসবে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us