/indian-express-bangla/media/media_files/2025/09/27/india-vs-pakistan-asia-cup-final-2025-09-27-15-38-20.jpg)
ভারতের বিরুদ্ধে খেলবে না জানাল পাকিস্তান
India vs Pakistan: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) শুরু হচ্ছে। তবে এই বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান সরকার একটি বিস্ময়কর সিদ্ধান্ত গ্রহণ করল। রবিবার (১ ফেব্রুয়ারি) তারা জানিয়েছে, আসন্ন আইসিসি মেগা ইভেন্টে তারা ভারতের বিরুদ্ধে খেলবে না। আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত এবং পাকিস্তানের মধ্যে কলম্বোয় ম্যাচ আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু, পাকিস্তান সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে নির্দেশ জারি করা হয়েছে, এই টুর্নামেন্টে তারা ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না।
আরও পড়ুন:
India vs Pakistan: টি-২০ বিশ্বকাপে আদৌ মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? সামনে এল নয়া টুইস্ট
ফরমান জারি করল পাকিস্তান সরকার
পাকিস্তান সরকারের পক্ষ থেকে একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের আধিকারিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ফরমান জারি করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ২০২৬ টি-২০ বিশ্বকাপে পাকিস্তান অবশ্য়ই অংশগ্রহণ করবে। কিন্তু, আগামী ১৫ ফেব্রুয়ারি আয়োজিত ভারতের বিরুদ্ধে ম্য়াচে তারা খেলতে নামবে না। ইতিপূর্বে মহসিন নকভি হুমকি দিয়েছিলেন, ২০২৬ টি-২০ বিশ্বকাপ থেকে পাকিস্তান ক্রিকেট দল নাম প্রত্যাহার করতে পারে। তবে এবার ছবিটা একেবারে স্পষ্ট হয়ে গেল যে পাকিস্তান শুধুমাত্র ভারতের বিরুদ্ধে ম্য়াচটাই খেলবে না। বিশ্বকাপের বাকি ম্য়াচে তারা অংশগ্রহণ করবে।
আরও পড়ুন:
বিশ্বকাপের জন্য পাকিস্তান ক্রিকেট স্কোয়াড:
সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মহম্মদ নাফে (উইকেটরক্ষক), মহম্মদ নওয়াজ, মহম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।
আরও পড়ুন:
বাংলাদেশও নিজেদের নাম করেছে প্রত্যাহার
ইতিপূর্বে, ২০২৬ টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের নাম প্রত্যাহার করেছিল। আইসিসি-র কাছে বাংলাদেশ আর্জি জানিয়েছিল, তাদের যাবতীয় ম্য়াচ যে ভারত থেকে শ্রীলঙ্কায় শিফট করে দেওয়া হয়। কিন্তু, আইসিসি-র পক্ষ থেকে সেই আর্জি খারিজ করে দেওয়া হয়। এরপর বাংলাদেশ নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। আইসিসি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে এই টুর্নামেন্ট খেলার অনুমতি দিয়েছে। ইতিমধ্যে গোটা বিষয়ে নাক গলায় পাকিস্তান। বাংলাদেশের বিদায়ে তাদের বুক ফাটতে শুরু করে। এমনকী, আইসিসি-র এই সিদ্ধান্তের বিরোধিতাও তারা করেছিল। অবশেষে মহসিন নকভি জানান যে পাকিস্তান টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না, সেই ব্যাপারে দেশের সরকারই সিদ্ধান্ত নেবে। অবশেষে পাকিস্তান সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে ম্য়াচটিই তারা শুধুমাত্র বয়কট করতে চায়। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ শুরুর আগেই ২ পয়েন্ট পেয়ে যাবে।
আরও পড়ুন:
IND U19 vs PAK U19: ঘটে গেল আজব কাণ্ড! পাক ব্যাটারকে আউট করেও 'হতাশ' ভারতীয় বোলার
প্রসঙ্গত, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। প্রথম ম্য়াচ তারা নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামবে। গ্রুপ এ'তে ভারত, পাকিস্তান, আমেরিকা, নেদারল্যান্ডস এবং নামিবিয়া রয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us