India vs Pakistan T20 World Cup Match Boycott: পাকিস্তান নতিস্বীকার করতেই 'হুঙ্কার' ভারতের, রাজীব শুক্লা বললেন...

India vs Pakistan: শেষপর্যন্ত আইসিসি-র কাছে নতিস্বীকার করতেই হল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। যাবতীয় জল্পনা কাটিয়ে পাকিস্তান শেষপর্যন্ত জানিয়েছে যে তারা ভারতের বিরুদ্ধে খেলতে প্রস্তুত।

India vs Pakistan: শেষপর্যন্ত আইসিসি-র কাছে নতিস্বীকার করতেই হল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। যাবতীয় জল্পনা কাটিয়ে পাকিস্তান শেষপর্যন্ত জানিয়েছে যে তারা ভারতের বিরুদ্ধে খেলতে প্রস্তুত।

author-image
Koushik Biswas
New Update
India vs Pakistan Toss (1)

১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান

India vs Pakistan: গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) তারা ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। এই সিদ্ধান্তে হতবাক হয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। তবে শেষপর্যন্ত আইসিসি-র কাছে নতিস্বীকার করতেই হল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। যাবতীয় জল্পনা কাটিয়ে পাকিস্তান শেষপর্যন্ত জানিয়েছে যে তারা ভারতের বিরুদ্ধে খেলতে প্রস্তুত। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) পক্ষ থেকে একটা বড়সড় বিবৃতি সামনে এল। বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা এই ব্য়াপারে নিজের প্রতিক্রিয়া দিলেন।

Advertisment

আরও পড়ুন:

India vs Pakistan, T20 World Cup Records: ভারত না পাকিস্তান, টি-২০ বিশ্বকাপে এগিয়ে কারা? রেকর্ড দেখলে গর্বিত হবেন

পাকিস্তান নতিস্বীকার করতেই 'হুঙ্কার' BCCI-এর

পাকিস্তান ক্রিকেট বোর্ড গত ১ ফেব্রুয়ারি ঘোষণা করেছিল যে তারা ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। এই পরিস্থিতিতে আইসিসি হুঁশিয়ারি দিয়েছিল, এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড, বিসিবি এবং আইসিসি-র মধ্যে একাধিকবার বৈঠক হয়।

Advertisment

আরও পড়ুন:

India vs Pakistan T20 World Cup 2026 Latest Updates: আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান? রাত পোহাতেই ঘুরল খেলা!

অবশেষে নতিস্বীকার করে পাকিস্তান এবং আগামী ১৫ ফেব্রুয়ারি তারা ভারতের বিরুদ্ধে ম্য়াচ খেলতে রাজি হয়। পাকিস্তান সরকারের পক্ষ থেকে গত ৯ ফেব্রুয়ারি রাতে এই মর্মে একটি ঘোষণাও করা হয়েছে। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে এবার বিসিসিআই-এর একটি বক্তব্য প্রকাশ্যে এসেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, 'এই সমস্যা সমাধানের জন্য আইসিসি-কে অসংখ্য ধন্যবাদ। অনেক শুভেচ্ছা রইল।'

আরও পড়ুন:

Sourav Ganguly on India vs Pakistan Boycott: 'ওরা যখন বিশ্বকাপ খেলতে এসেছে...' পাকিস্তানকে এবার ধুয়ে দিলেন স্বয়ং মহারাজ

এই বিতর্কে কোনও মন্তব্য করেনি বিসিসিআই

পয়লা ফেব্রুয়ারি থেকে যখন এই ঝামেলা শুরু হয়, তখন থেকেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই ব্যাপারে কুলুপ এঁটেছিল। কোনও মন্তব্য বোর্ডের তরফ থেকে করা হয়নি। ওই সময়ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা জানিয়েছিলেন, এই ব্যাপারটা সম্পূর্ণভাবে আইসিসি-র এক্তিয়ারভুক্ত। ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলই ব্যাপারটা মেটাবে।

আরও পড়ুন:

India vs Pakistan Latest News: শুরু হয়ে গেল পাকিস্তানের কাঙালপনা! ভারতের বিরুদ্ধে খেলা নিয়ে 'নয়া' নাটক

বিসিসিআই শুধুমাত্র নিজেদের ব্যাপারেই কথা বলেছিল। অন্য ক্রিকেট বোর্ডের মতো বিসিসিআই অবশ্য মুখের কথায় খুব বেশি বিশ্বাসী নয়। খুব ভেবেচিন্তে তারা এই ব্যাপারে নিজেদের মতামত দিয়েছিল। আপাতত এই আইসিসি টুর্নামেন্টকে সফল করার জন্য বোর্ড সর্বোতভাবে চেষ্টা করে যাচ্ছে।

BCCI ICC T20I World Cup 2026 India vs Pakistan