India vs Pakistan: টি-২০ বিশ্বকাপে হাত মেলাতেই হবে ভারত-পাকিস্তানকে! কী বলছে ICC-র নিয়ম?

India vs Pakistan T20 World Cup: আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানকে নাকি একই গ্রুপে রাখা হয়েছে। কিন্তু, দুই দলের ক্রিকেটারদের কি করমর্দন করতেই হবে?

India vs Pakistan T20 World Cup: আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানকে নাকি একই গ্রুপে রাখা হয়েছে। কিন্তু, দুই দলের ক্রিকেটারদের কি করমর্দন করতেই হবে?

author-image
Koushik Biswas
New Update
Suryakumar Yadav and Salman Ali Agha (2)

সূর্যকুমার যাদব এবং সলমান আলি আগা

India vs Pakistan: আগামী বছর আইসিসি টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) আসর বসতে চলেছে। শোনা যাচ্ছে, ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। ইতিপূর্বে, ২০২৫ এশিয়া কাপ এবং আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানের মধ্যে লড়াই দেখা গিয়েছিল। কিন্তু, কোনও টুর্নামেন্টেই দুই দলের ক্রিকেটার একে অপরের সঙ্গে হাত মেলাননি। এবার কি সেই নিয়ম ভাঙতে চলেছে? টি-২০ বিশ্বকাপের আসরে ভারত এবং পাকিস্তান কি সৌহার্দ্যের করমর্দন করবে? আসুন, এই ব্যাপারে ICC-র নিয়ম জেনে নেওয়া যাক।

Advertisment

India vs Pakistan: এশিয়া কাপ সেমিফাইনালে হবে না ভারত-পাকিস্তান লড়াই! পিছনে রয়েছে এই বিশেষ কারণ

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে ২০২৬ টি-২০ বিশ্বকাপ। ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে ৮ মার্চ। ভারত এবং পাকিস্তানের ফলাফলের উপর সেমিফাইনাল এবং ফাইনালের ভেন্যু নির্ধারিত হবে। অর্থাৎ পাকিস্তান ক্রিকেট দল যদি এই টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনালের যোগ্যতা অর্জন করে, তাহলে এই দুটো ম্য়াচ শ্রীলঙ্কার কলম্বোয় আয়োজন করা হবে। আর পাকিস্তান যোগ্যতা অর্জন করতে না পারলে, তা আয়োজন করা হবে অহমেদাবাদে। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নাকি ইতিমধ্যে ICC-র কাছে প্রস্তাবিত সূচি পাঠিয়ে দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে শীঘ্রই এই ব্যাপারে ঘোষণা করা হতে পারে।

Advertisment

India vs Pakistan: লাইভ ম্যাচে ভয়ঙ্কর ঝামেলা, আম্পায়ারের সঙ্গে তুলকালাম জীতেশের! কারণটা জানেন?

এবার আসা যাক আসল কথায়। টি-২০ বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান ক্রিকেটারদের কি একে অপরের সঙ্গে হাত মেলাতেই হবে? কী বলছে আইসিসি-র নিয়ম? সেক্ষেত্রে জানিয়ে রাখা ভাল, আইসিসি-র পক্ষ থেকে এমন কোনও নিয়ম লাগু কখনই করা হয়নি। অর্থাৎ খেলা শুরুর আগে এবং শেষকালে দুই দলের ক্রিকেটারদের যে করমর্দন করতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। যেহেতু ক্রিকেটকে 'জেন্টলম্যানস গেম' বলা হয়ে থাকে, সেকারণে সৌহার্দ্যের খাতিরে ক্রিকেটাররা হাত মেলান। না মেলালেও কোনও সমস্যা নেই। সুতরাং, আগামী টি-২০ বিশ্বকাপেও যে সূর্যকুমার যাদব এবং সলমান আলি আগা হাত মেলাবেন না, তা বলাই বাহুল্য।

India vs Pakistan Highlights Cricket Score: লজ্জার হার ভারতের, ৮ উইকেটে জিতল পাকিস্তান

একই গ্রুপে ভারত-পাকিস্তান! 

শোনা যাচ্ছে, আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখা হতে পারে। এই একই গ্রুপে থাকতে পারে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং আমেরিকা। যদি এই খবর নিশ্চিত হয়, সেক্ষেত্রে সুপার এইট পর্বে ভারত এবং পাকিস্তানকে দেখা যাবে, তা আশা করা যেতেই পারে। ২০২৪ সালে যখন শেষবার টি-২০ বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল, সেইসময়ও একই গ্রুপে রাখা হয়েছিল ভারত, পাকিস্তান এবং আমেরিকাকে। গ্রুপের বাকি ২ দল ছিল কানাডা এবং আয়ারল্যান্ড। যদিও পাকিস্তানকে হারিয়ে গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল আমেরিকা। শেষপর্যন্ত টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল 'মেন ইন গ্রিন'কে।

India vs Pakistan T20 World Cup 2026