/indian-express-bangla/media/media_files/2025/12/14/ind-vs-pak-u19-clash-2025-12-14-21-45-36.jpg)
পাকিস্তানকে ৯০ রানে দুরমুশ করল টিম ইন্ডিয়া
India vs Pakistan: ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে রবিবার (১৪ ডিসেম্বর) ভারত এবং পাকিস্তানের মধ্যে মহারণ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ৯০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। ভারতের হয়ে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। বলা ভাল, তাঁরা পাকিস্তানকে 'অওকাত' চিনিয়ে দিলেন। ম্যাচ শেষ হওয়ার ফের পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে দিল টিম ইন্ডিয়া।
India vs Pakistan: পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক টিম ইন্ডিয়ার, ৫ বছর পর ঘটল এমন ধামাকা!
হৃদয় জিতলেন ভারতীয় ক্রিকেটাররা
আসলে টসের সময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আয়ুশ মাহত্রে পাকিস্তানি ক্যাপ্টেন ফারহার ইউসুফের সঙ্গে করমর্দন করেননি। এমনকী, ম্য়াচ শেষ হওয়ার পরও পাক ক্রিকেটারদের সঙ্গে তাঁরা হাত মেলাতে অস্বীকার করেন। ম্যাচ জেতার পর ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানিদের সঙ্গে হাত না মিলিয়েই ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান।
India vs Pakistan: টি-২০ বিশ্বকাপে হাত মেলাতেই হবে ভারত-পাকিস্তানকে! কী বলছে ICC-র নিয়ম?
পহেলগাঁও জঙ্গি হানার পর থেকেই ভারতীয় দল পাকিস্তানকে বয়কট করেছে। সবার আগে ২০২৫ সিনিয়র মেনস এশিয়া কাপে ভারতীয় দল পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। তারপর থেকেই এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
India vs Pakistan: এশিয়া কাপ সেমিফাইনালে হবে না ভারত-পাকিস্তান লড়াই! পিছনে রয়েছে এই বিশেষ কারণ
দেখে নিন, এই ম্যাচের হাল হকিকত
রবিবাসরীয় ম্য়াচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারে ২৪০ রান করে। ভারতের হয়ে আয়ুশ মাহত্রে ২৫ বলে ৩৮ রান করেন। এর পাশাপাশি অ্যারন জর্জও ৮৮ বলে ৮৫ রানের একটি ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন। এর পাশাপাশি কণিষ্ক চৌহানও ৪৬ বলে ৪৬ রানের একটি গুরুত্বপূর্ণ সঙ্গত দেন।
India vs Pakistan: লাইভ ম্যাচে ভয়ঙ্কর ঝামেলা, আম্পায়ারের সঙ্গে তুলকালাম জীতেশের! কারণটা জানেন?
এই রান তাড়া করতে নেমে পাকিস্তান ৪১.১ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায়। পাকিস্তানের হয়ে হুজেফা আহসান ছাড়া আর কেউ ব্যাট হাতে নজর কাড়তে পারলেন না। ভারতের হয়ে দীপেশ দেবেন্দ্রন এবং কণিষ্ক চৌহান তিনটে করে উইকেট শিকার করলেন। এছাড়া কিষান সিং ২ উইকেট তুলেন নেন। এছাড়া খিলান প্যাটেল এবং বৈভব সূর্যবংশী একজন করে পাক ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us